মাদকের বিস্তার রাজধানী থেকে মফস্বল— সব জায়গায়। এমন কোনো পাড়া-মহল্লা নেই যেখানে ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, গাঁজাসহ নেশার উপকরণ পাওয়া যাবে না। এই সর্বনাশা মাদকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ জড়িয়ে গেছেন প্রায় সব শ্রেণি-পেশার মানুষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জরিপ বলছে, দেশের ১৭ কোটি মানুষের মধ্যে ১ কোটি মাদকাসক্ত। শতকরা হিসাবে যা মোট জনসংখ্যার ৫ দশমিক ৮৮ ভাগ।
পুলিশ, এসআরবি, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত ওই তালিকায় দেখা যায়, দেশে ২৩ হাজার ৩৬ জন মাদক কারবারি এর সঙ...