Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি গুপ্তচরবৃত্তির হুমকি চরমে, সতর্ক পেন্টাগন

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:২৫
যুক্তরাষ্ট্রে ইসরায়েলি গুপ্তচরবৃত্তির হুমকি চরমে, সতর্ক পেন্টাগন

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরায়েলের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি পেয়েছে আশঙ্কাজনকভাবে। এই পরিস্থিতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) ইসরায়েলি গুপ্তচরবৃত্তির হুমকি মূল্যায়নের মাত্রা ‘উচ্চ’ থেকে বাড়িয়ে উন্নীত করেছে ‘ঝুঁকিপূর্ণ’ বা ‘গুরুতর’ পর্যায়ে।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ গত শুক্রবার প্রথম এই পরিবর্তনের খবরটি প্রকাশ করে। এর পরদিন এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দ্য নিউ ইয়র্ক টাইমসও।

সংবাদমাধ্যম দুটি নাম প্রকাশে অবিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কৌশলগত কারণে এই গোয়েন্দা সতর্কতার মাত্রা নিয়ে যাওয়া হয়েছে ‘চরমে’ বা ‘ক্রিটিক্যাল’ পর্যায়ে।

তদন্তকারীদের ধারণা, ডিআইএ এই সতর্কতার মাত্রা বাড়িয়েছে মূলত একটি সুনির্দিষ্ট কারণে। তারা আশঙ্কা করছে, হোয়াইট হাউস যুদ্ধ শেষ করার বিষয়ে ভেতরে ভেতরে কী সিদ্ধান্ত নিচ্ছে, তা জানতেই ইসরায়েল শীর্ষ মার্কিন কর্মকর্তাদের ওপর এই নজরদারি বাড়িয়েছে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ শুরু করে। তবে গত ৮ এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি পর থেকে কিছুটা কমেছে হামলার পরিধি।

এই যুদ্ধবিরতির পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মুখে যুদ্ধটি পুরোপুরি শেষ করার পক্ষে বারবার অবস্থান নিয়েছেন।

অন্যদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি ভেঙে পুনরায় সামরিক অভিযান শুরুর আহ্বান জানিয়েছেন। দীর্ঘমেয়াদি চুক্তির প্রচেষ্টাগুলো বারবার ভেস্তে যাওয়ার পেছনে এই নীতিগত পার্থক্য কাজ করছে।

দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ইসরায়েলের গুপ্তচরবৃত্তির ইতিহাস পুরনো হলেও ২০২৪ সালের শেষের দিক থেকে এই তৎপরতা অনেক বৃদ্ধি পায়।

বিশেষ করে যখন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গাজায় ইসরায়েলের চালানো গণহত্যা নিয়ে চাপ বাড়াতে শুরু করে, তখন থেকেই এই নজরদারি বৃদ্ধি পায়।

২০২৫ সালে ডোনাল্ড ট্রাম্প পুনরায় প্রেসিডেন্টের দায়িত্বে আসার পর ইরান নীতি নিয়ে আলোচনার সময়ও এই গুপ্তচরবৃত্তি অব্যাহত থাকে।

সূত্র : আলজাজিরা

যুক্তরাষ্ট্রইসরায়েলইরানগোয়েন্দা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে