Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

রাজধানীতে ডিবির ব্লক রেইড: দুই সপ্তাহে গ্রেপ্তার ১২৬

বাসস
agamir somoy
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ২০:২৮
রাজধানীতে ডিবির ব্লক রেইড: দুই সপ্তাহে গ্রেপ্তার ১২৬

সংগৃহীত ছবি

রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ব্লক রেইড অভিযান পরিচালনা করে চলতি মার্চ মাসের প্রথম দুই সপ্তাহে ১২৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৮৪ পুরিয়া গাঁজা, ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০২ গ্রাম গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

আজ রবিবার (১৫ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২ মার্চ পল্লবী থানার মিল্লাদ ক্যাম্প এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ মিরপুর বিভাগ ২২ জনকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে ৫ জনকে ৬ মাসের কারাদণ্ড, ১৪ জনকে ৫০০ টাকা করে জরিমানা এবং ৩ জনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।

৫ মার্চ গোয়েন্দা ওয়ারী বিভাগ যাত্রাবাড়ী থানাধীন ধলপুরস্থ সিটি পরী বস্তি এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে ১৪ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে দুইজনকে ৭ দিনের কারাদণ্ড, পাঁচজনকে ৫০০ টাকা করে জরিমানা এবং সাতজনকে অব্যাহতি প্রদান করেন।

৮ মার্চ গোয়েন্দা মতিঝিল বিভাগ পল্টন থানাধীন জাতীয় ফুটবল স্টেডিয়ামের ৩ নম্বর গেট সংলগ্ন পাকা রাস্তা এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

৯ মার্চ গোয়েন্দা মিরপুর বিভাগ শাহআলী থানাধীন হযরত শাহ আলী মাজারের পাশে মহিলা কলেজের সামনে পাকা রাস্তা এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে ৪২ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অন্যদিকে একই তারিখে গোয়েন্দা মতিঝিল বিভাগ মতিঝিল থানাধীন দৈনিক বাংলা মোড় থেকে বঙ্গভবনগামী যাত্রী ছাউনির সন্নিকটে মতিঝিল আলী ভবনের সামনে পাকা রাস্তা এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

১০ মার্চ গোয়েন্দা রমনা বিভাগ শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে ৮ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

অন্যদিকে একই তারিখে গোয়েন্দা মতিঝিল বিভাগ সবুজবাগ থানাধীন বাসাবো বৌদ্ধ মন্দিরের পূর্ব পাশে পাকা রাস্তা এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে ২ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে তাদের প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

১১ মার্চ গোয়েন্দা উত্তরা বিভাগ ঢাকা মহানগরের অন্তর্ভুক্ত দক্ষিণখান থানাধীন হাজীক্যাম্প এলাকায় ঢাকা বিমানবন্দর সরকারি উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে পাকা রাস্তা এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অন্যদিকে গোয়েন্দা মতিঝিল বিভাগ শাহজাহানপুর থানাধীন খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তা এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে তাকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

একই তারিখে গোয়েন্দা লালবাগ বিভাগ চকবাজার থানাধীন বুয়েট সংলগ্ন বকশীবাজার এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে চারজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, একজনকে ১৫ দিনের কারাদণ্ড এবং সাতজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এছাড়া একই তারিখে গোয়েন্দা রমনা বিভাগ শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে তাদের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

১২ মার্চ গোয়েন্দা তেজগাঁও বিভাগের নেতৃত্বে কারওয়ান বাজার এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নয়জনকে বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড প্রদান করেন।

অন্যদিকে ১২ মার্চ গোয়েন্দা মতিঝিল বিভাগ জাতীয় স্টেডিয়ামের সামনের এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এছাড়া একই তারিখে গোয়েন্দা রমনা বিভাগ শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে চারজনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড এবং একজনকে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারঅভিযানগোয়েন্দা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে