Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ঘুরে দাঁড়াচ্ছে ইরান

  • যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার মূল্যায়ন
  • ফের ড্রোন উৎপাদন শুরু, প্রত্যাশার চেয়ে দ্রুত সামরিক সক্ষমতা পুনর্গঠন
  • মাটিচাপা পড়া অনেক লঞ্চার উদ্ধার করতেও সক্ষম হয়েছে যুদ্ধবিরতির সুযোগে
বিদেশ ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৯:১২
ঘুরে দাঁড়াচ্ছে ইরান

আবার ঘুরে দাঁড়াচ্ছে ইরান। প্রত্যাশার চেয়েও দ্রুতগতিতে এগোচ্ছে তাদের সমরাস্ত্র নির্মাণ কর্মযজ্ঞ। ত্বরিতগতিতে কাটিয়ে উঠছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক দুর্বলতা। অনুমানের চেয়ে দ্রুত পুনর্গঠন করছে নিজেদের অস্ত্রভাণ্ডার। ছয় সপ্তাহের চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই ফের ড্রোন উৎপাদন শুরু করেছে দেশটি। মাত্র ছয় মাসের মধ্যেই পুরোপুরি পুনরুদ্ধার করতে পারে নিজেদের ড্রোন হামলা সক্ষমতা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর অনুসন্ধানে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে সিএনএন।

বোমা হামলায় ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, লঞ্চার এবং গুরুত্বপূর্ণ অস্ত্র উৎপাদন সক্ষমতা দ্রুত পুনরুদ্ধার করছে ইরান। ফলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও যদি ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নেন, তাহলে আঞ্চলিক মিত্রদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে ইরান। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার বরাতে গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে ড্রোন সক্ষমতা পুনর্গঠনে দ্রুত অগ্রগতি এনেছে তেহরান। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার ভাষ্য, গোয়েন্দা সংস্থার নির্ধারিত সব সময়সীমা ছাড়িয়ে গেছে ইরান।

ইরান এত দ্রুত পুনর্গঠন করতে পারছে কয়েকটি কারণে। এর মধ্যে রয়েছে রাশিয়া ও চীনের সহায়তা এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় প্রত্যাশিত মাত্রার ক্ষতি না হওয়া। মার্কিন গোয়েন্দাদের দাবি, যুদ্ধ চলাকালেও ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির বিভিন্ন উপাদান সরবরাহ করেছে চীন। যদিও যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে তা এখন কিছুটা সীমিত।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও সম্প্রতি দাবি করেছেন, ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণ দিচ্ছে চীন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে বেইজিং।

গোয়েন্দা মূল্যায়নে দেখা গেছে, ইরানের প্রায় দুই-তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র লঞ্চার টিকে আছে এখনো। মাটিচাপা পড়া অনেক লঞ্চার উদ্ধার করতেও সক্ষম হয়েছে যুদ্ধবিরতির সুযোগে। এ ছাড়া ইরানের ৫০ শতাংশ ড্রোন সক্ষমতা এখনো অক্ষত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে উপকূলীয় প্রতিরক্ষাব্যবস্থার উল্লেখযোগ্য অংশও অক্ষত আছে, যা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল হুমকির মুখে ফেলতে সক্ষম।

অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার মঙ্গলবার কংগ্রেসে দেওয়া বক্তব্যে দাবি করেন, অপারেশন এপিক ফিউরি ইরানের ৯০ শতাংশ প্রতিরক্ষা শিল্প ধ্বংস করেছে। বহু বছর সামরিক সক্ষমতা পুনর্গঠন করতে পারবে না দেশটি।

তবে সিএনএনের দাবি, কুপারের বক্তব্যের সঙ্গে পুরোপুরি মিলছে না যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়ন। গোয়েন্দা কর্মকর্তাদের মতে, ইরানের প্রতিরক্ষা শিল্প ক্ষতিগ্রস্ত হলেও তা পুনর্গঠনে কয়েক বছর নয়; বরং লাগতে পারে কয়েক মাস সময়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এক মাসের বেশি সময় যুদ্ধ চলার পর ৮ এপ্রিল থেকে চলছে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি।

হারিয়েছে ৪২টি বিমান
ইরান যুদ্ধে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অন্তত ৪২টি বিমান। এর মধ্যে রয়েছে বোমারু বিমান, ড্রোন, নজরদারি বিমান ও জ্বালানি সরবরাহ বিমান। ১৩ মে মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। তবে তথ্যের শ্রেণিবিন্যাস, চলমান যুদ্ধ পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির কারণ নির্ধারণের প্রক্রিয়ার মতো নানা কারণে আরও বাড়তে পারে এ ক্ষতির পরিমাণ। ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হওয়া বিমানগুলোর মধ্যে রয়েছে চারটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান, একটি এফ-৩৫এ লাইটনিং টু যুদ্ধবিমান, একটি এ-১০ থান্ডারবোল্ট টু গ্রাউন্ড-অ্যাটাক বিমান, সাতটি কেসি-১৩৫ স্ট্রাটোট্যাংকার (আকাশে জ্বালানি সরবরাহের বিমান), একটি ই-৩ সেন্ট্রি আগাম সতর্কবার্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থাসংবলিত বিমান, দুটি এমসি-১৩০-জে কমান্ডো টু স্পেশাল অপারেশন বিমান, একটি এইচএইচ-৬০ ডব্লিউ জলি গ্রিন টু কমব্যাট সার্চ-অ্যান্ড-রেসকিউ হেলিকপ্টার, ২৪টি এমকিউ-৯ রিপার (মাঝারি উচ্চতায় দীর্ঘক্ষণ উড়তে সক্ষম ড্রোন) এবং একটি এমকিউ-৪সি ট্রাইটন (অধিক উচ্চতায় দীর্ঘক্ষণ উড়তে সক্ষম ড্রোন)। গালফ নিউজ।

ইরানযুক্তরাষ্ট্রগোয়েন্দা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে