বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ দেশজুড়ে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং পেশাজীবী সংগঠনের উদ্যোগে নানা ধরনের সচেতনতামূলক ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে হেড অ্যান্ড নেক ক্যান্সার সচেতনতা সপ্তাহ (২১-২৭ জুলাই) পালন করা হয়েছে। সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে সচেতনতামূলক র্যালি, বৈজ্ঞানিক সেমিনার, আলোচনা সভা এবং জনসম্পৃক্ততামূলক কর্মসূচির আয়োজন করা হয়, যার উদ্দেশ্য ছিল হেড অ্যান্ড নেক ক্যান্সারের প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং চিকিৎসা সম্পর্কে জনসচেতন...