মারা গেলেন ক্যানসার আক্রান্ত ক্রিকেটার হৃদয়
নিজস্ব প্রতিবেদক, ফেনী

ক্রিকেটার হৃদয়
আট মাস ব্লাড ক্যান্সারে ভুগে মারা গেলেন ফেনীর তরুণ ক্রিকেটার মেহেদী হাসান হৃদয় (১৮)।
আজ শনিবার দুপুরে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তরুণ ক্রিকেটার হৃদয় অনুর্ধ্ব -১৮ চট্টগ্রাম বিভাগীয় দল ও ফেনী জেলা দলের মেধাবী ক্রিকেটার ছিলেন।
হৃদয় ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বাসিন্দা, সাবেক যুবদল নেতা আবুল কাশেমের ছেলে।
তিনি জানান, আট মাস আগে তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। গত আট মাস সে একাধিক হাসপাতালে চিকিৎসাধীন ছিল। আজ শনিবার রাত ১০ টায় বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ফেনীর ক্রিকেট সঙগঠক শরিফুল ইসলাম অপু বলেন, ‘হৃদয় ভালো বোলিং করতেন। তার মৃত্যুতে ফেনীর ক্রীড়াঙ্গনের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়।’



