অশ্রুসিক্ত নয়নে ফুলেল ভালোবাসায় মানিকগঞ্জের হরিরামপুর থেকে বিদায় নিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে থানা প্রাঙ্গণে ওসিকে বিদায়ী সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এদিন বদলিজনিত কারণে নতুন কর্মস্থলের উদ্দেশে থানা ছাড়েন তিনি।ওসির বিদায়ে অনেকের চোখেই ছিল অশ্রু। তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতারা, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা বয়সী নারী-পুরুষ অংশ নেন।অনুষ্ঠানে বিদায়ী ওসি আফজাল হোসেনকে ফ...