সিলেটের বিয়ানীবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদটি যেন অস্থিরতার প্রতীক। একজন কর্মকর্তা যোগ দেন, অল্প সময়ের মধ্যেই বদলি বা প্রশিক্ষণে চলে যান। ফলে বছরের বড় একটি সময় গুরুত্বপূর্ণ এ পদটি কার্যত শূন্য থাকছে— যার সরাসরি প্রভাব পড়ছে মানুষের ওপর। নামজারি, ভূমি উন্নয়ন কর, সরকারি জমির বন্দোবস্ত, অবৈধ দখল উচ্ছেদ, জমির শ্রেণি পরিবর্তন, রেকর্ড সংশোধন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, হাটবাজার তদারকিসহ ব্যাহত হচ্ছে সরকারি কার্যক্রম।
স্থানীয় বাসিন্দারা বলছেন, মাসের পর মাস নামজারির আবেদন নিষ্পত্তি না হওয়ায় জ...