Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

এসিল্যান্ড নেই, বালিয়াকান্দিতে নামজারি আবেদনের স্তূপ

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী
agamir somoy
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩
এসিল্যান্ড নেই, বালিয়াকান্দিতে নামজারি আবেদনের স্তূপ

ছবি: আগামীর সময়

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) পদ শূন্য থাকায় নামজারি আবেদনের জট ক্রমেই বাড়ছে। পুরোনো আবেদন নিষ্পত্তি না হওয়ার মধ্যে প্রতিদিন নতুন আবেদন জমা পড়ায় দীর্ঘ হচ্ছে অপেক্ষার তালিকা। এতে জমির মালিকদের ভোগান্তি বাড়ছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন গত ১১ আগস্ট বদলিজনিত কারণে পদটি শূন্য হয়। এরপর থেকে পদটিতে স্থায়ীভাবে কোনো কর্মকর্তা দায়িত্ব পাননি। তিনি দায়িত্ব ছাড়ার সময় উপজেলায় নামজারি আবেদনের সংখ্যা পাঁচ শতাধিক ছিল বলে জানা গেছে।

এরপর প্রতিদিন নতুন করে নামজারি আবেদন জমা পড়লেও সেগুলোর চূড়ান্ত নিষ্পত্তির জন্য সহকারী কমিশনার (ভূমি) পর্যায়ের অনুমোদন প্রয়োজন হওয়ায় আবেদন জমে যাচ্ছে। ফলে পুরোনো আবেদনের সঙ্গে যুক্ত হচ্ছে নতুন আবেদন।

উপজেলা ভূমি কার্যালয়ের সর্বশেষ ৩০ দিনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ৬ শতাধিক আবেদন জমা আছে। এর মধ্যে ৩৪০টি নতুন নামজারি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৩৭ শতাংশ আবেদন ২৮ দিনের বেশি সময় ধরে ঝুলে আছে।

আরও পড়ুন

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

০৯ সেপ্টেম্বর ২০২৬

উপজেলার সাতটি ইউনিয়ন ভূমি অফিসে গত ৩০ দিনের তথ্য অনুযায়ী, নারুয়া ইউনিয়নে ২৮ দিনের বেশি সময় ধরে ঝুলে থাকা আবেদনের হার ৭০ শতাংশ। জঙ্গল ইউনিয়নে এ হার ৫৪ শতাংশ, ইসলামপুরে ৪৭ শতাংশ।

ইলিশকোল এলাকার বাসিন্দা বাচ্চু বলেন, ‘মাস দেড়েক আগে নামজারির আবেদন করেছিলাম। শুনানির জন্য মুঠোফোনে বার্তা এসেছিল। অফিসে গিয়ে শুনি, এসিল্যান্ড বদলি হয়েছেন। এখনো আবেদন নিষ্পত্তি হয়নি।’

সদর এলাকার মোয়াজ্জেম বলেন, কয়েকবার অফিসে গিয়েছি। কিন্তু এসিল্যান্ড না থাকায় নামজারি আবেদন নিষ্পত্তি হচ্ছে না। কবে এসিল্যান্ড আসবেন, সেটিও জানি না। আমার জরুরি ভিত্তিতে নামজারি প্রয়োজন।

সদ্য পদোন্নতি পাওয়া বালিয়াকান্দির ইউএনও চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কাজ শেষে নামজারির বিষয়গুলো দেখা কষ্টকর। এর মধ্যে যতদিন এসিল্যান্ডের পদ শূন্য ছিল আমি যাচাই-বাছাই শেষে নিস্পত্তি/বাতিল করেছি।

এ এস এম সালেহ আহমেদ আগামীর সময়কে বলেন, আগামী ১৭ সেপ্টেম্বর সহকারী কমিশনার (ভূমি) পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের একটি ব্যাচের প্রশিক্ষণ শেষ হবে। ২০ সেপ্টেম্বরের মধ্যে তাদের পদায়ন দেওয়া হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলার নাগরিকেরা স্বাভাবিকভাবে ভূমিসেবা গ্রহণ করতে পারবেন।

এসিল্যান্ডনামজারিবালিয়াকান্দি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    advertiseadvertise