Agamir Somoy E-Paper
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অরক্ষিত রেলক্রসিং পাহারায় ইসলাম
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ফেসবুকে ‘মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ লিখে হাসপাতালে এসিল্যান্ড

সুনামগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১৩:৫৮
ফেসবুকে ‘মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ লিখে হাসপাতালে এসিল্যান্ড

জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্তর সরকারি ফেসবুক আইডি থেকে ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবেন’—এমন একটি পোস্ট দেওয়া হয়েছে। এ নিয়ে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে আলোচনা।

এদিকে এসিল্যান্ডের ব্যবহৃত মোবাইল ফোন হ্যাক করে এ ধরনের বিভ্রান্তিকর পোস্ট দেওয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আইডি থেকে জানানো হয়। বিষয়টি নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধও জানানো হয়।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদকের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ পান এসিল্যান্ড আরিফুর রহমান শান্ত ও তার স্ত্রী সাদিয়া মৌ সূচনা। অনুষ্ঠান শেষে এসিল্যান্ড তার স্ত্রীকে ইউএনওর কক্ষে রেখে বাইরে বের হন। পরে তার দাপ্তরিক ফেসবুক আইডি থেকে ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক দায়ী থাকবেন’—এমন একটি পোস্ট দেওয়া হয়। বিষয়টি ইউএনও শিল্পী রানী মোদক জেলা প্রশাসনকে জানান।

ঘটনার বিস্তারিত জানতে সরেজমিন গিয়ে জানা যায়, বাসায় ফিরে এসিল্যান্ড কাচের গ্লাস ভেঙে ফেলেন এবং দায়িত্বে থাকা দুই আনসার সদস্যের সঙ্গে মারমুখী আচরণ করেন। এ সময় তিনি এক আনসার সদস্যকে কিল-ঘুসি মারেন এবং তার ব্যক্তিগত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পরিস্থিতির অবনতি হলে ইউএনও শিল্পী রানী মোদক, জামালগঞ্জ থানার ওসি বন্দে আলী মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুল বাতেন এবং ভূমি অফিসের নাজির সাব্বির আহমেদকে সঙ্গে নিয়ে এসিল্যান্ডের সরকারি বাসভবনে যান। তবে এসিল্যান্ডের স্ত্রী অন্যদের ভেতরে প্রবেশ করতে নিষেধ করেন এবং শুধু চিকিৎসককে ভেতরে যাওয়ার অনুরোধ জানান।


আরও পড়ুন

ঘাঘট নদীতে ৫০ ঘণ্টার অপেক্ষার করুণ সমাপ্তি, ফিরল নাজমুলের নিথর দেহ

২৪ অক্টোবর ২০২৬

ভেতরে প্রবেশ করলে এসিল্যান্ডের স্ত্রী ‘হ্যালোপেরিডল’ ও ‘পারকিনিল’ নামে দুটি ইনজেকশন জামালগঞ্জে পাওয়া যাবে কি না, তা জানতে চান বলে জানা গেছে। স্থানীয় ফার্মেসিতে ওষুধ দুটি না পাওয়ায় চিকিৎসক সঙ্গে থাকা বিকল্প একটি ইনজেকশন প্রয়োগ করেন। তবে তাতে অবস্থার উন্নতি না হওয়ায় এবং এসিল্যান্ডের আচরণ অসংলগ্ন থাকায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। সিলেটে যাওয়ার পথেও তিনি অসংলগ্ন আচরণ করেন বলে জানা গেছে।

জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আব্দুল বাতেন বলেন, ‘ইউএনও মহোদয়ের ফোন পেয়ে দ্রুত এসিল্যান্ড স্যারের বাসায় যাই। তার স্ত্রী নির্দিষ্ট দুটি ইনজেকশনের কথা বললেও স্থানীয়ভাবে সেগুলো পাওয়া যায়নি। পরে একটি বিকল্প ইনজেকশন দেওয়া হয়। কিন্তু তাতে কোনো প্রভাব না পড়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানোর পরামর্শ দিই। ধারণা করছি, তিনি চরম মানসিক চাপে ভুগছিলেন।’

জামালগঞ্জ থানার ওসি বন্দে আলী মিয়া বলেন, ‘ইউএনও মহোদয় ফোন দিলে তাৎক্ষণিক সেখানে যাই। পরে ইউএনও ম্যাডাম, চিকিৎসক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে এসিল্যান্ডের বাসায় যাই। তার স্ত্রীর সঙ্গে কথা বলে জানতে পারি, এর আগেও অন্য স্টেশনে কর্মরত অবস্থায় তিনি দু-একবার এ ধরনের অস্বাভাবিক আচরণ করেছিলেন। পরে তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়ানো হয়।’

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক বলেন, ‘এসিল্যান্ড দুই মাস আগে যোগদান করেছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ—এ কথা এরই মধ্যে জেনেছিলাম। তবে তিনি মানসিকভাবে অসুস্থ, তা শুক্রবারই জানতে পারি। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তিনি একজন আনসার সদস্যকে মারধর করেন। ছোট বাচ্চাদের মারতে দৌড়ে যান। এসিল্যান্ডের স্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার বেহেলীতে পানিতে ডুবে মারা যাওয়া এক শিশুর মরদেহ দেখার পর থেকেই তিনি এ ধরনের আচরণ করতে থাকেন।’

এসিল্যান্ডের শ্বশুর মহসিন মিয়া বলেন, ‘শান্ত ঢাকার পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার স্ত্রী সঙ্গে আছেন। পানিতে ডুবে মারা যাওয়া শিশুর মরদেহ দেখার পরই শান্ত মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এখন তার শারীরিক অবস্থা ভালো।’

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান বলেন, ‘শুক্রবার গভীর রাতে জামালগঞ্জের ইউএনও বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করেছেন। ইউএনওর সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। তিনি আগে থেকেই কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন। পানিতে ডুবে মারা যাওয়া এক শিশুর মরদেহ দেখার পর তার অসুস্থতা আরও বেড়ে যায়। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার স্ত্রী জানিয়েছেন, এসিল্যান্ড সুস্থ আছেন।’

ফেসবুক পোস্টইউএনওএসিল্যান্ডমৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা