Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

এসিল্যান্ড নেই, থমকে ভূমিসেবা

মো. সামিয়ান হাসান, বিয়ানীবাজার (সিলেট)
agamir somoy
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৩:৩৭
এসিল্যান্ড নেই, থমকে ভূমিসেবা

উপজেলা ভূমি অফিস বিয়ানীবাজার

সিলেটের বিয়ানীবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদটি যেন অস্থিরতার প্রতীক। একজন কর্মকর্তা যোগ দেন, অল্প সময়ের মধ্যেই বদলি বা প্রশিক্ষণে চলে যান। ফলে বছরের বড় একটি সময় গুরুত্বপূর্ণ এ পদটি কার্যত শূন্য থাকছে— যার সরাসরি প্রভাব পড়ছে মানুষের ওপর। নামজারি, ভূমি উন্নয়ন কর, সরকারি জমির বন্দোবস্ত, অবৈধ দখল উচ্ছেদ, জমির শ্রেণি পরিবর্তন, রেকর্ড সংশোধন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, হাটবাজার তদারকিসহ ব্যাহত হচ্ছে সরকারি কার্যক্রম।

স্থানীয় বাসিন্দারা বলছেন, মাসের পর মাস নামজারির আবেদন নিষ্পত্তি না হওয়ায় জমি কেনাবেচা, উত্তরাধিকার সূত্রে মালিকানা হস্তান্তর কিংবা ব্যাংক ঋণ— সবক্ষেত্রেই সৃষ্টি হচ্ছে জটিলতা। ভূমি অফিসে এসে প্রয়োজনীয় সেবা না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছেন হতাশ হয়ে।

বিয়ানীবাজারে সর্বশেষ এসিল্যান্ড হিসেবে যোগ দেন আব্দুর রহমান। তবে হাতেগোনা কয়েক দিন অফিস করার সুযোগ পান তিনি। এরপর দীর্ঘমেয়াদি প্রশিক্ষণে চলে যাওয়ায় কয়েক মাস ধরে পদটি কার্যত শূন্য।

এটি অবশ্য নতুন কোনো সমস্যা নয়; দীর্ঘদিন ধরেই একই চিত্র দেখা যাচ্ছে। এক যুগেবিয়ানীবাজারে দায়িত্ব পালন করেছেন অন্তত ১৫ জন এসিল্যান্ড। কিন্তু তাদের কেউই দীর্ঘসময় ছিলেন না এই উপজেলায়। অধিকাংশ কর্মকর্তা যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই বদলি হয়ে অন্যত্র চলে যান।

তবে প্রশাসনের দাবি, সমস্যাটি সমাধানের জন্য নেওয়া হয়েছে প্রয়োজনীয় উদ্যোগ। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদারের ভাষ্য, ‘এসিল্যান্ড না থাকা এবং জনবল সংকটের বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে।’

তিনি মনে করেন, বর্তমান এসিল্যান্ড প্রশিক্ষণে রয়েছেন। প্রশিক্ষণ শেষে কাজে যোগ দিলে বিদ্যমান সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।

বিয়ানীবাজারসিলেটএসিল্যান্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!