Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

ইয়াবা

নাফ নদীতে ইয়াবার বড় চালান জব্দ, পালাল পাচারকারীরা
নাফ নদীতে ইয়াবার বড় চালান জব্দ, পালাল পাচারকারীরা
কক্সবাজারের টেকনাফে নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৫০ লাখ টাকা। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মিয়ানমারের জলসীমায় পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।আজ রবিবার টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আরাফাত হোসেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, মিয়ানমার থ...
সারা দেশ•২ দিন আগে
রাডারে শনাক্ত, নাফ নদী থেকে ২ লাখ ইয়াবা জব্দ
রাডারে শনাক্ত, নাফ নদী থেকে ২ লাখ ইয়াবা জব্দ
মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে ইয়াবার বড় একটি চালান বাংলাদেশে নিয়ে আসছিলেন দুজন। থার্মাল ইমেজার ও রাডারের সাহায্যে তাদের গতিবিধি শনাক্ত করে অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে ২ লাখ ১০ হাজার ইয়াবাসহ আটক করা হয়। অন্যজন পালিয়ে যান।আজ শনিবার ভোরে কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের জিন্নাখাল এলাকায় এ ঘটনা ঘটে। আগের রাতে বিজিবির পৃথক অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়। দুই অভিযানে মোট তিনজন আটক হয়েছেন। জব্দ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা।বিজিবি সূত্র জান...
সারা দেশ•৩ দিন আগে
১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ
১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ
মাদকে বিপন্ন তারুণ্য। ভেঙে পড়ছে অসংখ্য পরিবার। গ্রাম কিংবা শহর— সবখানেই ছড়িয়ে পড়েছে হরেক পদের মাদক। আর বিশাল এই অন্ধকার জগতের কলকাঠি নাড়ছেন ১ হাজার ৬২০ জন ‘গডফাদার’। যাদের অধিকাংশই রাজনৈতিক ছত্রছায়ায় থাকা প্রভাবশালী নেতা। গোয়েন্দা সংস্থা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তালিকা ঘেঁটে উঠে এসেছে ভয়াবহ এক চিত্র। সারা দেশে সক্রিয় ২৫ হাজার ৫৫০ জন মাদক কারবারি। আর ৩৩ সীমান্ত জেলায় সক্রিয় ১ হাজার ৮২৮ জনের মাধ্যমে সীমান্ত গলে আসা মরণনেশা ছড়িয়ে পড়ছে রাজধানী ঢাকা...
জাতীয়•৪ দিন আগে
বোমাসদৃশ বস্তু সন্দেহে ট্রেনের যাত্রা বন্ধ, পাওয়ার কারে মিলল ৬৭০০ ইয়াবা
বোমাসদৃশ বস্তু সন্দেহে ট্রেনের যাত্রা বন্ধ, পাওয়ার কারে মিলল ৬৭০০ ইয়াবা
কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে যাত্রা শুরুর আগে তল্লাশি চালানো হয়। পরে দুটি প্যাকেট থেকে প্রায় ৬ হাজার ৭০০টি ইয়াবা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে এ ঘটনা ঘটে।স্টেশনমাস্টার মো. জয়নাল আবেদীন জানালেন, ট্রেন ছাড়ার প্রস্তুতিকালে পাওয়ার কারের অপারেটর ওয়াকিটকির মাধ্যমে সেখানে সন্দেহজনক বস্তু থাকার খবর দেন। বিষয়টি জানার পর তিনি, ট্রেনের গার্ড ও রেলওয়ে পুলিশের সদস্যরা পাওয়ার কারে গিয়ে তল্...
সারা দেশ•৪ দিন আগে
যাত্রী বেশে ইয়াবা পাচার, বৃদ্ধ আটক
রামু ● যাত্রী বেশে ইয়াবা পাচার, বৃদ্ধ আটক
কক্সবাজারের রামুতে যাত্রীবাহী মিনি বাসে বসে ইয়াবা পাচারের সময় আব্দুর রাজ্জাক (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রাবার বাগান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘জনতা পরিবহন’ নামের একটি যাত্রীবাহী মিনি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক আব্দুর রাজ্জাক কক্সবাজার পৌরসভার পূর্ব লাইট হাউজ পাড়া ফাতের ঘোনা এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত আমির হোসেন এবং মায়ের...
সারা দেশ•৫ দিন আগে
মাছ ধরার ট্রলারে ২ লাখ ইয়াবা, আটক ২
টেকনাফ ● মাছ ধরার ট্রলারে ২ লাখ ইয়াবা, আটক ২
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করা হয়।আজ বুধবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।কোস্ট গার্ড সূত্র জানায়, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের গোপন তথ্য পেয়ে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত কোস্ট গ...
সারা দেশ•৬ দিন আগে
মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার!
মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার!
নড়াইল সদর উপজেলার মুলদাইড় পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ মামা ও ভাগ্নেকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ তথ্য জানিয়েছেন ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার। এরা হলেন- মুলদাইড় পশ্চিমপাড়ার রশিদ শেখের ছেলে ভাগ্নে আহাদ শেখ (৩৮) এবং নড়াইল পৌর এলাকার ভাটিয়া দক্ষিণপাড়ার সৈয়দ নওশের আলীর ছেলে মামা সৈয়দ সাজ্জাদ আলী (৪৯)।এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোমবার বিকেলে নড়াইল সদর থানায় মামলা হয়েছে।তিনি আরও...
সারা দেশ•৮ দিন আগে
মোটরসাইকেলের ট্যাংকিতে ৯ হাজার ইয়াবা, গ্রেপ্তার যুবক
মোটরসাইকেলের ট্যাংকিতে ৯ হাজার ইয়াবা, গ্রেপ্তার যুবক
কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অস্থায়ী চেকপোস্টে একটি মোটরসাইকেলের তেলের ট্যাংকির পাশে লুকিয়ে রাখা ৯ হাজার ৬৫৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রায়হান (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ইয়ামাহা আর১৫এম মডেলের মোটরসাইকেলটি।সোমবার দুপুরে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের হোয়াইক্যং পুলিশ ফাঁড়িসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।এপিবিএন সূত্র জানিয়েছে, হোয়াইক্যং আর্মি ক্যাম্পের সেনাসদস্য ও উনচিপ্রাং এপিবিএনের সদস্যরা যৌথভাবে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করছিলেন। সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা...
সারা দেশ•৮ দিন আগে
ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
নোয়াখালী ● ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
নোয়াখালীর সুবর্ণচরে ৫০ পিস ইয়াবাসহ গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটক যুবদল নেতা মো. মাসুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি ছিলেন।আজ রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্যসচিব নুরুল হুদা।তিনি বলেন, মাদকসহ গ্রেপ্তারের ঘটনার পরদিন শনিবার রাতে মাসুদকে দল থেকে বহিষ্কার করা হয়। এর আগে শুক্রবার সন্ধ্যার দিকে মোহাম্মদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে শাহেদা বেগম (৩৫), দেলোয়ার হোসেন (৩০) ও মো. মাসুদকে (৩১) গ্রে...
সারা দেশ•৯ দিন আগে
শরণখোলায় ৩১৫ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
শরণখোলায় ৩১৫ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
বাগেরহাটের শরণখোলায় ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুমান মীর (৩১) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার চালরায়েন্দা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।এ সময় তার ঘর তল্লাশি করে ইয়াবাগুলো জব্দ করে পুলিশ। গ্রেপ্তার রুমান মীর চালরায়েন্দা গ্রামের বাসিন্দা। আজ বৃহস্পতিবার তাকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানার ওসি রোকেয়া খানমের নেতৃত্বে পুলিশের একটি দল রুমান মীরের বাড়িতে অভিযান চালায়। এ...
সারা দেশ•১২ দিন আগে
পিকআপে পাওয়া গেল ৬২ হাজার ইয়াবা
পিকআপে পাওয়া গেল ৬২ হাজার ইয়াবা
নোয়াখালীর সেনবাগে পিকআপের বডির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৬২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সৈয়দ নুর (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কামাল। এর আগে গতকাল বুধবার রাত সোয়া ১টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় এ অভিযান চালানো হয়।গ্রেপ্তার সৈয়দ নুর কক্সবাজারের টেকনাফ উপজেলার ৫ নম্ব...
সারা দেশ•১২ দিন আগে
রড ভর্তি ট্রাকে লুকানো ছিল ৩ হাজার ৯২০ পিস ইয়াবা, গ্রেপ্তার ২ কারবারি
চাঁদপুর ● রড ভর্তি ট্রাকে লুকানো ছিল ৩ হাজার ৯২০ পিস ইয়াবা, গ্রেপ্তার ২ কারবারি
চাঁদপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ হাজার ৯২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও ট্রাকে থাকা ১৩ টন রড জব্দ করা হয়েছে। জব্দ করা ট্রাক ও রডের আনুমানিক বাজারমূল্য ৪৮ লাখ টাকা।আজ রবিবার বিকালে চাঁদপুর পুলিশের মিডিয়া সেলে পাঠানো তথ্যের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নুর।এর আগে সকালে চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ওয়ারলেছ বাজার মোড়ে স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পাকা সড়কে এ অভিযান চালানো হয়।গ্রেপ্তার ব্যক...
সারা দেশ•১৬ দিন আগে
টঙ্গীতে ইয়াবা তৈরির গোপন ল্যাবের সন্ধান
টঙ্গীতে ইয়াবা তৈরির গোপন ল্যাবের সন্ধান
গাজীপুর মহানগরীর টঙ্গীর পাগাড় এলাকায় ইয়াবা তৈরির একটি গোপন ল্যাবের সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় ল্যাবটির মালিক নজরুল ইসলাম বাপ্পীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, সেখানে ইয়াবা তৈরির জন্য বিভিন্ন রাসায়নিক উপাদান ও আধুনিক যন্ত্রপাতি মজুদ করা হয়েছিল।গ্রেপ্তার নজরুল ইসলাম বাপ্পী টঙ্গী পূর্ব থানার পাগাড় এলাকার তাইজুল ইসলামের ছেলে।শুক্রবার ও শনিবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে টঙ্গী পূর্ব থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভ...
সারা দেশ•১৭ দিন আগে
জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে তিন পুলিশ সদস্য প্রত্যাহার
সাতকানিয়া ● জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে তিন পুলিশ সদস্য প্রত্যাহার
চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে গতকাল বুধবার এ সংক্রান্ত একটি আদেশ জারি হয়েছে বলে জানালেন সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম।প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য হলেন, এসআই মাহবুবুল ইসলাম, কনস্টেবল ফয়েজ আহম্মেদ ও গাজী মোহাম্মদ মহসিন।গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে লোহাগাড়া উপজেলার পুটিবিলা এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে ট্রাকটি থামান তিন পুলিশ সদস্য। এ সময় তাদের সঙ...
চট্টগ্রাম•১৯ দিন আগে
ভ্যানিটি ব্যাগে ৭ হাজার ইয়াবা, তরুণী আটক
কক্সবাজার ● ভ্যানিটি ব্যাগে ৭ হাজার ইয়াবা, তরুণী আটক
কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকার বিআইডব্লিউটিএ ঘাটের পল্টুন থেকে ভ্যানিটি ব্যাগে রাখা ৭ হাজার ইয়াবাসহ অনিকা আক্তার প্রিয়া (১৯) নামের এক তরুণীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।আজ  রবিবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার পৌরসভার ৬ নম্বর বিআইডব্লিউটিএ ঘাটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার ভ্যানিটি ব্যাগ থেকে ইয়াবার পাশাপাশি একটি স্মার্টফোনও জব্দ করা হয়।একইদিন সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক সোমেন মণ্ডল সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জা...
সারা দেশ•২৩ দিন আগে
ট্রাকের গোপন চেম্বারে মিলল ৩ লাখ ইয়াবা
ট্রাকের গোপন চেম্বারে মিলল ৩ লাখ ইয়াবা
চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ট্রাকচালক মো. রুহুল আমিনকে (৪৫)। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও।আজ বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনারের কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপপুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম।তিনি জানান, কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে একটি ট্রাক চট্টগ্রাম নগরের...
চট্টগ্রাম•২৭ দিন আগে
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায়  গ্রেপ্তার ৪৮৬
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৬
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার সকাল থেকে গতকাল মঙ্গলবার সকালের মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়। দায়ের করা হয় ৪৯টি মামলা। অভিযানে একটি বিদেশি পিস্তল, ১০ কেজি গাঁজা ও ১৭ হাজার ২১৬ পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে। আরও পড়ুন পাকিস্তানি যুবকসহ দুজনের মরদেহ উদ্ধার ২১ অক্টোবর ২০২৬ গতকাল ডি...
রাজধানী•২৭ দিন আগে
ঢাকায় মাদকের ৪৮৩৯ জোগানদাতা
ঢাকায় মাদকের ৪৮৩৯ জোগানদাতা
মাদকের বিস্তার রাজধানী থেকে মফস্বল— সব জায়গায়। এমন কোনো পাড়া-মহল্লা নেই যেখানে ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, গাঁজাসহ নেশার উপকরণ পাওয়া যাবে না। এই সর্বনাশা মাদকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ জড়িয়ে গেছেন প্রায় সব শ্রেণি-পেশার মানুষ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জরিপ বলছে, দেশের ১৭ কোটি মানুষের মধ্যে ১ কোটি মাদকাসক্ত। শতকরা হিসাবে যা মোট জনসংখ্যার ৫ দশমিক ৮৮ ভাগ। পুলিশ, এসআরবি, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত ওই তালিকায় দেখা যায়, দেশে ২৩ হাজার ৩৬ জন মাদক কারবারি এর সঙ...
জাতীয়•২৮ দিন আগে
নবাবগঞ্জে ইয়াবাসহ নারী গ্রেপ্তার
নবাবগঞ্জে ইয়াবাসহ নারী গ্রেপ্তার
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ২৩৫টি ইয়াবাসহ রেবা আক্তার (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় তার কাছ থেকে নগদ ৭৩ হাজার ৮৪০ টাকা উদ্ধার করা হয়েছে।গতকাল রোববার রাত পৌনে ১০টার দিকে উপজেলার পাড়াগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার লিজা আক্তার।গ্রেপ্তার রেবা নবাবগঞ্জ উপজেলার চর পাড়াগ্রাম এলাকার নাছির উদ্দিন নছুর মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন...
সারা দেশ•২৯ দিন আগে
আলিশান ফ্ল্যাটে ৩ লাখ ইয়াবা, গ্রেপ্তার ৩
কক্সবাজার ● আলিশান ফ্ল্যাটে ৩ লাখ ইয়াবা, গ্রেপ্তার ৩
কক্সবাজারের পুলিশ সুপারের কার্যালয়ের সামনের একটি আবাসিক ভবনের নবম তলার একটি ফ্ল্যাট থেকে তিন লাখ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।আজ রবিবার ভোর রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।পুলিশের ভাষ্য, টেকনাফ সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করা এসব ইয়াবা ঢাকায় পাঠানোর জন্য ফ্ল্যাটটিতে মজুত করা হয়েছিল। এ ঘটনায় আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।পুলিশ জানিয়েছে, রাত পৌনে তিনটা থেকে ভোর চারটা পর্যন্ত কক্সবাজার পৌরসভার বাহারছড়া নিউ সার্কিট হাউস রোডের কোরাল রিপ পূর্বিতা সুলতান ভিলায় এ অভিযান চালানো হয়। ভবনটি পুলিশ স...
সারা দেশ•৩০ দিন আগে