Agamir Somoy E-Paper
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলে আশার আলো মিনারা
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

অসহায়দের আলোর দিশারি বীথি

স্বপন চৌধুরী, রংপুর
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৫:১১
অসহায়দের আলোর দিশারি বীথি

বীথির দেওয়া রিকশায় চলে অনেক অসহায় পরিবারের সংসারের চাকা - আগামীর সময়

ভাড়ায় রিকশা চালাতেন রংপুরের কাউনিয়া এলাকার ছাবের আলী। ভাড়া পরিশোধ করে দিনে ১০০-১৫০ টাকা আয়ে চলছিল না ছয় সদস্যের সংসার। স্ত্রী ভিক্ষা করতেন গ্রামে। গত ঈদে জাকাতের টাকায় তাকে নতুন রিকশা কিনে দেন আরিফা জাহান বীথি। রংপুর নগরীর নূরপুর এলাকার আলোর দিশারি তরুণী বীথির ভালোবাসায় ভালো আছেন একসময় ভীষণ কষ্টে থাকা অসহায় অনেক মানুষ।

করোনাকালে মানুষ যখন ছিলেন ঘরবন্দি, বীথি তখন ভয়কে পেছনে ফেলে খাবার পৌঁছে দিয়েছেন নগরীর পাড়ায় পাড়ায়।

২০২১ সাল থেকে এ পর্যন্ত রংপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় ১১টি মসজিদ নির্মাণ করেছেন তিনি। দেশের বিভিন্ন এলাকায় ১৫০ অসহায় মানুষকে রিকশা ও ৩০০ নারীকে দিয়েছেন সেলাই মেশিন। মালপত্রসহ দোকান করে দিয়েছেন ৩৭ জনকে। রংপুরে ‘স্বাবলম্বী পিঠামেলা’র আয়োজন করে সেই আয়ে ৬৩ গ্রামীণ নারীকে করেছেন স্বাবলম্বী।

তারাগঞ্জ উপজেলার ডাংগিরহাট গ্রামের শাহানা বেগম ও বদরগঞ্জের পূর্ব রামবাজার গ্রামের দুলালী বেগম বীথির সহায়তা পেয়ে খুশি। তাদের অভিব্যক্তি, ‘বীথি আপার জন্যে হামরা ভালো আছি। আপায় পিঠা মেলা করে হামাক জিনিসপত্রসহ টাকা দিচে। এ্যালা পিঠা বেচে হামার সংসার চলে।’

বীথি ছিলেন ক্রিকেটার। রংপুর বিভাগীয় দলের পাশাপাশি ঢাকা প্রিমিয়ার লিগ ও প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন। ২০১৭ সালে ইনজুরিতে পড়ে জাতীয় দলে খেলার স্বপ্ন তছনছ হয়ে যায়। ক্রিকেটার হিসেবে বীথির সঙ্গে পরিচয় আছে বিভিন্ন অঙ্গনের অনেক নামকরা মানুষের। বীথির কাজের বিষয়ে জানতে পেরে নামিদামি ক্রিকেটার, বিভিন্ন অঙ্গনের অনেক তারকাসহ বহু মানুষ তার কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।  রংপুর নগরে নারীদের জন্য গড়ে তুলেছেন ‘ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি’ সেখানে অনুশীলন করেন প্রায় আড়াইশ নারী।

রংপুর নগরের নূরপুর এলাকার মফিজুল ইসলাম ও মাজেদা বেগম দম্পতির সন্তান বীথি। চার ভাইবোনসহ অভাবের সংসারে কষ্টের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন। একসময় অন্যের কাছ থেকে বই নিয়ে পড়া বীথি এ বছর মাস্টার্স পরীক্ষা দিয়েছেন।

বীথির প্রশংসা করলেন রংপুরের নারীনেত্রী ইরা হক, ‘অসহায় নারীদের স্বাবলম্বী করার নজির সৃষ্টি করা বীথি আমাদের গর্ব।’ ‘তার নিখাদ ভালোবাসায় ভালো আছেন অনেকেই।’ মনে করেন তিনি। বীথি বললেন, ‘যদি সামান্য ইচ্ছাশক্তি সবার মধ্যে কাজ করে, তবেই সমাজে আমরা সবাই মিলেমিশে ভালো থাকতে পারব।’

অসহায়আলোর দিশারিবীথিরংপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৯

    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৮

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৭

    জ্বালানি আমদানিতে খরচ বাড়ছে ৩৫ হাজার কোটি টাকা

    জ্বালানি আমদানিতে খরচ বাড়ছে ৩৫ হাজার কোটি টাকা

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৭

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০২

    ইসরায়েলকে ৮০ কোটি ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন জার্মানির

    ইসরায়েলকে ৮০ কোটি ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন জার্মানির

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:২২

    পুরুষকে ভালোবাসি, কিন্তু আমার নারী হেটার্স বেশি: বাঁধন

    পুরুষকে ভালোবাসি, কিন্তু আমার নারী হেটার্স বেশি: বাঁধন

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২১

    ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে গুরুতর আহত এলিনা শাম্মী

    ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে গুরুতর আহত এলিনা শাম্মী

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৯

    গাজা থেকে ফিলিস্তিনিদের নির্মূলই ইসরায়েলের মূল পরিকল্পনা

    গাজা থেকে ফিলিস্তিনিদের নির্মূলই ইসরায়েলের মূল পরিকল্পনা

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৫

    advertiseadvertise