Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

বিশ্বকাপের গল্প চলতেই থাকবে এমবাপ্পের

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৩:৩৬
বিশ্বকাপের গল্প চলতেই থাকবে এমবাপ্পের

কিলিয়ান এমবাপ্পে

ফ্রান্স দলের সবচেয়ে বড় তারকা তিনি। নিজের নামের প্রতি সুবিচারও করেছেন। বিশ্বকাপ জুড়ে অবিশ্বাস্য ফর্মে থেকেও অল্পের জন্য টানা তৃতীয় ফাইনাল খেলা হয়নি ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের। টুর্নামেন্ট শেষ হওয়ার পর প্রথমবার মুখ খুললেন এই রিয়াল মাদ্রিদ তারকা। এমবাপ্পে জানিয়েছেন, ফ্রান্সের শিরোপা না জেতার হতাশা কাজ করলেও নিজের ও দলের পারফরম্যান্সে তিনি গর্বিত।

এই বিশ্বকাপে ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছেন এমবাপ্পে। সেমিতে ফ্রান্সের যাত্রা থেমেছে স্পেনের কাছে হেরে। এরপর ইংল্যান্ডের কাছে হেরে চতুর্থ হয়েই বিশ্বকাপ শেষ করেছে দিদিয়ের দেশমের দল।

বিশ্বকাপ শেষ হওয়ার সপ্তাহখানেক পর দীর্ঘ এক বার্তায় এমবাপ্পে বলেছেন, ‘আপনাদের সবাইকে ধন্যবাদ। এই মাসটা সবার জন্য আবেগে ভরপুর ছিল। বিশ্বকাপে আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি। ফ্রান্সের জার্সি পরা আমাদের জন্য গর্বের। মাঠে নেমে দর্শককে আনন্দ দিতে পেরে আমরা গর্বিত।’

রিয়ালের হয়ে নতুন মৌসুম শুরুর আগে ছুটি কাটাচ্ছেন এমবাপ্পে। মানসিক প্রস্তুতি নিচ্ছেন তিনি, ‘আমরা গতবার কোনো শিরোপা জিততে পারিনি। এটা কষ্টের, সেই রেশ আরও কিছু সময় থাকবে। এটা নিয়ে আপনাদের মিথ্যা বলব না। হয়তো আমাদের কাছে আরও ভালো কিছু চেয়েছিলেন আপনারা। তবে গল্পটা কীভাবে শেষ হবে তা আমরা সবসময় বেছে নিতে পারি না! আমরা সবকিছু উজাড় করেই মাঠে লড়েছিলাম।’

তৃতীয়বার বিশ্বকাপে ফ্রান্সকে প্রতিনিধিত্ব করে গর্বিত এমবাপ্পে, ‘ছোটবেলায় আমি অন্তত একটি হলেও বিশ্বকাপে খেলতে চেয়েছিলাম। সেই আমি খেললাম তিনটি বিশ্বকাপ! একটি জিতেছি এবং এই বছর অধিনায়ক হিসেবে খেলার সম্মাননা পেয়েছি। আমি এটি কখনো ভুলব না।’

ভবিষ্যতে আরও ভালো কিছু করার আশাবাদ নিয়েই শেষ করেন এমবাপ্পে, ‘বিশ্বকাপ শেষ। কিন্তু গল্পটা চলতে থাকবে। আরও ম্যাচ, আরও গ্রীষ্ম কিংবা শীতের সন্ধ্যা আসবে, যেখানে আমরা আবার এই একই খেলার মধ্যে নিজেদের খুঁজে পাব। একই অদম্য ইচ্ছাশক্তি নিয়ে মাঠে নামব। সবকিছুর জন্য সবাইকে ধন্যবাদ।’

 

বিশ্বকাপকিলিয়ান এমবাপ্পেরিয়াল মাদ্রিদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী