কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপ
ইংল্যান্ডকে হারিয়েও সেমিতে যেতে পারল না বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক

সংগৃহীত ছবি
কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপ নারী বিভাগে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। বৃষ্টি-খাদিজাদের এই জয়ও অবশ্য দলকে সেমিফাইনালে নিয়ে যেতে পারল না।
ভারতের আহমেদাবাদের ভীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সে বুধবার গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে ইংল্যান্ডকে ৭৯-১৩ পয়েন্টে বিধ্বস্ত করে বাংলাদেশ।
চার ম্যাচে দ্বিতীয় জয় পেল নারী দল। ‘বি’ গ্রুপের খেলা শেষ করল দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে। ইংলিশদের বিপক্ষে জিতলেও, গ্রুপে তৃতীয় হওয়ায় সেমি-ফাইনাল খেলার আশা শেষ হয়ে গেল বৃষ্টিদের।
কেনিয়ার বিপক্ষে ৩৪-২৫ পয়েন্টে হেরে আসর শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছিল ৭৫-১৫ ব্যবধানে। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩১-২০ পয়েন্টে হেরে যায় দল।



