Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অন্যান্য

কমনওয়েলথ গেমস

প্রবাসীতেও মিলছে না সাফল্য

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১৭:৪৭
প্রবাসীতেও মিলছে না সাফল্য

সংগৃহীত ছবি

স্কটল্যান্ডের গ্লাসগোতে ২৩তম কমনওয়েলথ গেমসে নিজের পারফরম্যান্সের ভালোই উন্নতি করেছিলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। সোমবার স্কটসটাউন স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র প্রবাসী স্প্রিন্টার ১০০ মিটার স্প্রিন্টে নিজের হিটে ছয়জনের মধ্যে তৃতীয় হন ১০.৩৯ সেকেন্ড সময় নিয়ে। তবে সেমিফাইনালে যেতে পারেননি তিনি। ৮৪ জনের মধ্যে ২৭তম হয়েছেন ইমরানুর। হিটেই বাদ পড়ায় তাকে ঘিরে পদকের স্বপ্ন শেষ হয়ে গেছে।

হতাশ করেছেন আরেক প্রবাসী জিনাত ফেরদৌসও। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি গিয়ে ৫১ কেজি ওজন শ্রেণিতে অংশ নিয়েছিলেন এ বক্সার। তবে প্রথম ম্যাচেই বাজেভাবে হেরে বাদ পড়েছেন তিনি।

গত মে মাসে ন্যাশনাল মিটের ১০.৫৮ সেকেন্ডে দৌঁড়ে সেরা হয়েছিলেন টানা ছয়বারের দ্রুততম মানব ইমরানুর। সে দিক থেকে আজ কিছুটা উন্নতি করেছেন তিনি। তবে নিজের ক্যারিয়ার সেরা টাইমিং (২০২৩ সালে গড়া ১০.১১ সেকেন্ড) থেকে অনেক দূরে আরেকটি আন্তর্জাতিম মিট শেষ করেছেন। সেরা ১৭ জন স্প্রিন্টার চলে গেছেন সেমিফাইনালে। ১৭তম হয়ে সেমিফাইনালে পা রাখা বার্বাডোজের কুরন গ্রিফিতের টাইমিং ১০.২৪ সেকেন্ড।

ইমরানুরের ইভেন্টের এক ঘন্টা পর পরীক্ষা দিতে নেমেছিলেন বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। ১০০ মিটার স্প্রিন্টের হিটে ১২.৪০ সেকেন্ড সময়ে দৌঁড় শেষ করে বাদ পড়েছেন তিনিও। হিটে হয়েছেন সপ্তম। ৫৩জনের মধ্যে হয়েছেন ৪১তম। 

ইমরানুরের মতো হতাশ করেছেন আরেক প্রবাসী। মেয়েদের ৫১ কেজি ওজনের বক্সিংয়ে নিজের প্রথম ম্যাচেই হেরে বিদায় নিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত ফেরদৌস। তিনি হার মানেন আয়ারল্যান্ডের বক্সার কেটলিন ফ্রায়ার্সের কাছে ৫-০ পয়েন্টে হেরে।

আইরিশ প্রতিপক্ষের কাছে হেরে শুরুতেই বাদ জিনাত ফেরদৌস

এদিকে টলক্রস ইন্টারন্যাশনাল সুইমিং সেন্টার থেকেই মেলেনি ভালো কোনো খবর। বাংলাদেশের অন্যতম সেরা সাঁতারু সামিউল ইসলাম রাফি ১০০ মিটার ফ্রিস্টাইলে নিজের সেরা টাইমিং গড়লেও পরের ধাপে যেতে পারেননি। হিটে দ্বিতীয় হওয়া রাফি সময় নিয়েছেন ৫২.৪৯ সেকেন্ড। তার আগের সেরা টাইমিং ছিল ৫৩.১০ সেকেন্ড। ৭০ জনের মধ্যে ৪০তম হন দীর্ঘদিন থাইল্যান্ডে ট্রেনিং নেওয়া এ সাঁতারু।

ক্যারিয়ার সেরা টাইমিং করেছেন সামিউল ইসলাম

ছেলেদের ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টের হিটে কাজল মিয়া ২০ জনের মধ্যে ১৬তম হয়েছেন। তিনি সময় নেন ২ মিনিট ১২.৫২ সেকেন্ড। নিজের সেরা টাইমিংও ছুঁতে পারেননি এই সাঁতারু।

‎গত বৃহস্পতিবার শুরু হওয়া কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকস, সাঁতার, বক্সিং ও জিমন্যাস্টিকসে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। একমাত্র পদকের আশা আছে বক্সার রাকিব হোসেনকে ঘিরে। তিনি ৫৫ কেজি ওজন শ্রেণিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন রবিবার। আর একটা ম্যাচ জিতলেই পদক জিতবেন রাকিব।


ইমরানুর রহমানজিনাত ফেরদৌস২৩ তম কমনওয়েলথ গেমসসামিউল ইসলাম রাফি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    ১০ লাখ কোটির রূপরেখা

    ১০ লাখ কোটির রূপরেখা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না

    ড্রাই আই প্রতিরোধে করণীয়

    ড্রাই আই প্রতিরোধে করণীয়