Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অন্যান্য

এশিয়ান গেমস

গলফের শুরুটা প্রত্যাশিত হয়নি

ক্রীড়া প্রতিবেদক, নাগোয়া থেকে
agamir somoy
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৫
গলফের শুরুটা প্রত্যাশিত হয়নি

সংগৃহীত ছবি

এশিয়ান গেমস গলফের দলগত ইভেন্টে লক্ষ্য ছিল পদকের। গতমাসে এই প্রত্যাশার কথা জানিয়েছিলেন গলফ কোচ নাদিম হোসেন। তবে গলফের প্রথম দিনের পারফরম্যান্স সে কথা বলছে না। প্রথম দিন শেষে বাংলাদেশ দল আছে নবম স্থানে।

বাংলাদেশের তিন গলফারের ব্যক্তিগত পারফরম্যান্সের যোগফল মিলিয়ে দলগত স্কোর হিসেব করা হয়।

ব্যক্তিগত ইভেন্টে প্রথম দিবে বাংলাদেশের সেরা সাফল্য অভিজ্ঞ সিদ্দিকুর রহমানের। পারের চেয়ে এক শট কম খেলেছেন তিনি (৬৯ শট)। তবে দুবারের এশিয়ান ট্যুরজয়ী এই গলফারের পথে হাটতে পারেনি বাকি দুজন। সিদ্দিক আরও চার গলফারের সঙ্গে আছেন  ১৩তম স্থানে।

বাদল হোসেন পারের চেয়ে এক শট বেশি খেলে (৭১ শট) তিনি আছেন যৌথভাবে ২৩তম স্থানে।

ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের আরেক প্রতিনিধি জামাল হোসেন মোল্লার দিনটা ভীষণ খারাপ গেছে। পারের চেয়ে ৫ শট বেশি খেলে আরও দুই গলফারের সঙ্গে ৪০তম স্থানে আছেন তিনি।

জামালের স্কোর অবশ্য দলগত ইভেন্টে যোগ হবে না। সিদ্দিকুর রহমান ও বাদল হোসেনের সম্মিলিত স্কোরে পারের সমান (১৪০) শট, ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশ আছে যৌথভাবে নবম স্থানে।

ব্যক্তিগত লড়াইয়ে বাংলাদেশের সিদ্দিকুর রহমান শীর্ষে থাকা চাইনিজ তাইপের ওয়েই সুয়ান-ওয়াং এবং জাপানের হিগা কাজুকির চেয়ে ৪ শটে পিছিয়ে আছেন। ওই অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়ে পদকের নাগাল পাওয়া অসম্ভব নয়, তবে কাজটা বেশ কঠিন।

হিগা এশিয়ান ট্যুর অর্ডার অব মেরিটে শীর্ষে আছেন। দুই সপ্তাহ আগে চাইনিজ তাইপেতে ইয়াংডার টিপিসি শিরোপা ধরে রাখার খুব কাছাকাছি ছিলেন জাপানি এই গলফার। শেষপর্যন্ত তিনি রানার্স-আপ হন এবং সুয়ান যৌথভাবে চতুর্থ স্থানে ছিলেন।

পদকের লক্ষ্য পূরণ করতে  দ্বিতীয় দিনে সিদ্দিকুর ও বাদলকে সামর্থ্যের সেরাটা ঢেলে দিতে হবে।

কাসুগাই কান্ট্রি ক্লাবের ইস্ট কোর্সে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশী গলফাররা কি করেন তা সময়ই বলবে। কেবল হিগা ও সুয়ান নয়; বাংলাদেশকে ভাল করতে হলে টপকাতে হবে এশিয়ান ট্যুরের আরও দুই সদস্য দক্ষিণ কোরিয়ার মুন ডোইয়োব এবং চীনের সাম্পসন ঝেংকে। তারা ৬৬ শট খেলে যৌথভাবে তৃতীয় স্থানে থেকে প্রথম রাউন্ড শেষ করেছেন। এই দুই গলফারের সঙ্গী হয়েছেন ভারতের সপ্তক তালোয়ার এবং জাপানের কেইতা নাকাজিমা।

এদিকে, গেমসের জুডোতে ছেলেদের ৬৬ কেজি ওজন শ্রেণীতে কাতারের বুকিয়েভের কাছে হেরেছেন বাংলাদেশের খাদেমুল হাসান মিলু।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার