Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
সবুজ স্বপ্ন বুনছেন শাকির
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় অন্যান্য

রাফিকে সাঁতার ফেডারেশনের সংবর্ধনা

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১৯:৫৯
রাফিকে সাঁতার ফেডারেশনের সংবর্ধনা

সংগৃহীত ছবি

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ওপেন সিনিয়র চ্যাম্পিয়নশিপে স্বর্ণ ও ব্রোঞ্জপদক জেতা বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফিকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সাঁতার ফেডারেশন।

মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফেরার পর বিমানবন্দরে রাফিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফেডারেশনের কর্মকর্তারা। পরে মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে ফেডারেশনের অ্যাডহক কমিটির ভাইস প্রেসিডেন্ট লুৎফর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য লায়লা নূর বেগম, দ্বীন আমিন, নার্গিস আরা এ্যানি, শামসুল হুদা, হারুন অর রশিদ ও সাবেক সাঁতারু জুয়েল আহমেদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত শনিবার ব্যাংককের প্রতিযোগিতায় ৫০ মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণপদক জেতেন ২১ বছর বয়সী রাফি। ২৪.৩৩ সেকেন্ড সময় নিয়ে তিনি ইভেন্টে নতুন রেকর্ড গড়েন। পেছনে ফেলেন স্বাগতিক থাইল্যান্ডের গেয়ার্গচাই রুটনোসট (২৫.২৪ সেকেন্ড) ও আরশ সুত্থিওরাচাইকে (২৫.২৯ সেকেন্ড)।

এর আগে একই দিনে ৫০ মিটার বাটারফ্লাইয়েও অংশ নিয়ে ব্রোঞ্জপদক জেতেন রাফি। ফলে এক দিনেই একটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জপদক অর্জন করেন বাংলাদেশের এই তরুণ সাঁতারু।

থাইল্যান্ডের এই প্রতিযোগিতায় ১৬টি দেশের ৬০টি দল ও ক্লাব অংশ নেয়। এর মধ্যে স্বাগতিক থাইল্যান্ডেরই ছিল ৪৪টি দল ও ক্লাব। এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আন্তর্জাতিক আসরে রাফির সাফল্য বাংলাদেশের সাঁতারে নতুন আশার সঞ্চার করেছে।

সামিউল ইসলাম রাফিওপেন সিনিয়র চ্যাম্পিয়নশিপবাংলাদেশ সাঁতার ফেডারেশন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise