Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সোয়া লাখ গাছ লাগিয়েছেন রাজ্জাক
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অন্যান্য

জাতীয় সাঁতার প্রতিযোগিতা

প্রথম দিনেই ভাঙল ৬টি রেকর্ড

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১৮:২৬
শেয়ার করুন:
প্রথম দিনেই ভাঙল ৬টি রেকর্ড

সংগৃহীত ছবি

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ম্যাক্স গ্রুপ-এর পৃষ্ঠপোষকতায় আজ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হয়েছে  ‘ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা’। আসরের প্রথম দিনেই হয়েছে ৬টি নতুন রেকর্ড।

৪ দিনের এই প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি, বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশসহ ৭৯টি দলের ৪৭০ জন পুরুষ ও ১০২ জন মহিলা সাঁতারু, ১০৮ জন টিম অফিসিয়াল এবং ১২০ জন মিট অফিসিয়ালসহ সর্বমোট ৮০০ জন অংশগ্রহণ করছেন।

এ প্রতিযোগিতায় সাঁতারে (পুরুষ-২০টি, মহিলা-২০টি ও মিক্সড রিলে (পুরুষ ও মহিলা ২ টি)) মোট ৪২টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এছাড়াও বাংলাদেশে গত বছর থেকে জাতীয় পর্যায়ে মহিলাদের ০৩টি ডাইভিং ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। ডাইভিংয়ে পুরুষ ৩টি, মহিলা ৩টি এবং ওয়াটারপোলোসহ মোট ৪৯টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এছাড়া বুদ্ধি প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী সাঁতারুদের একটি প্রদর্শনী সাঁতার ইভেন্ট অনুষ্ঠিত হয়।

বিজয়ী সাঁতারুদের স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ পদক ও সার্টিফিকেট প্রদান করা হবে। দলগত চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি দেওয়া হবে এবং সেরা সাঁতারু (পুরুষ ও মহিলা বিভাগ) এবং সেরা ওয়াটারপোলো খেলোয়াড়কে ট্রফি দেওয়া হবে। নতুন জাতীয় রেকর্ড সৃষ্টিকারী সাঁতারুদের জন্য থাকছে ৫,০০০ টাকা হারে আর্থিক পুরস্কার। 

প্রতিযোগিতার প্রথম দিনে সাঁতারে ১০টি ইভেন্ট এবং ডাইভিংয়ে ২টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। সাঁতারে ৫টি এবং ডাইভিংয়ে ১টিসহ মোট ৬টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়েছে। ১ম দিনে বাংলাদেশ নৌবাহিনী ৯টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পদক; বাংলাদেশ সেনাবাহিনী ৩টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ; বিকেএসপি ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক এবং নিকলী সুইমিং ক্লাব, কিশোরগঞ্জ ১টি ব্রোঞ্জ পদক অর্জন করে।

আজ দুপুর তিনটায় উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি, নৌবাহিনী প্রধান ও সভাপতি, বাংলাদেশ সুইমিং ফেডারেশন এবং জনাব মোঃ রেজাউল করিম বাদশা, জাতীয় সংসদ সদস্য, বগুড়া-৬ (সদর), সভাপতি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও চেয়ারম্যান, ম্যাক্স গ্রুপ। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল।

 

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার