জাতীয় দূরপাল্লার সাঁতারে ফয়সাল ও মুক্তি চ্যাম্পিয়ন

সংগৃহীত ছবি
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহম্মেদ এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন একই সংস্থার মুক্তি খাতুন।
রাঙামাটির কাপ্তাই লেকে সোমবার অনুষ্ঠিত দূরপাল্লার সাঁতারে পুরুষ বিভাগে ১০ জন এবং মহিলা বিভাগে ১০ জন সাঁতারু অংশগ্রহণ করেন। কাপ্তাই লেকের মগবান টিলা থেকে শুরু হয়ে পর্যটন সুবিধা অবতরণ ঘাটে সাঁতার শেষ হয়।
পুরুষ বিভাগে ১০ কিলোমিটার সাঁতারে ফয়সাল আহম্মেদ ২ ঘন্টা ৩ মিনিট সময় নিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু আসিফ রেজা ২ ঘন্টা ৬ মিনিট সময় নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। এরপর ২ ঘন্টা ১১ মিনিট সময় নিয়ে সেনাবাহিনীর জুয়েল আহমেদ তৃতীয় হয়েছেন।
মহিলা বিভাগ ৮ কিলোমিটার দূরত্বের সাঁতারে মুক্তি খাতুন ১ ঘন্টা ৫৫ মিনিট সময় নিয়ে প্রথম হয়েছেন। নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা ২ ঘন্টা ২ মিনিট সময় নিয়ে ২য় হয়েছেন। একই সংস্থার পলি খাতুন তৃতীয় স্থান অর্জন করেছেন ২ ঘন্টা ১৫ মিনিট সময় ন



