Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
কন্যাদায়গ্রস্তদের পাশে সোহেল রানা
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অন্যান্য

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি

মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১৯:৩৮
মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ

ছবি: আগামীর সময়

মালদ্বীপকে হারিয়ে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে নাম লিখিয়েছে স্বাগতিক বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। মঙ্গলবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে স্বাগতিকরা মালদ্বীপকে হারিয়েছে ৩৩-২০ গোলের ব্যবধানে। প্রথমার্ধে ১৬-৫ গোলে এগিয়ে থেকে জয়ের ভিত গড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে লড়াইয়ে ফেরার চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যবধান কমাতে পারেনি মালদ্বীপ। ৮ গোল করে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের সানজিদা আক্তার। বৃহস্পতিবার বিকাল ৩টায় ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে বুধবার ব্রোঞ্জ পদকের ম্যাচে খেলবে মালদ্বীপ ও নেপাল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। প্রথমার্ধে ১১ গোলের ব্যবধান তৈরি করে স্বাগতিকরা। বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মালদ্বীপ। এই অর্ধে বাংলাদেশের ১৭ গোলের বিপরীতে ১৫ গোল করে অতিথিরা। তবে প্রথমার্ধের বড় ব্যবধানই শেষ পর্যন্ত নির্ধারণ করে দেয় ম্যাচের ভাগ্য।

ভারতের বিপক্ষে আগের ম্যাচে ৪৭-১৩ গোলে হেরেছিল বাংলাদেশ। তার আগে নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করে দলটি। ফাইনালে ওঠার জন্য লিগ পর্বের শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না আনা আলোনসো ফ্রাগুয়ার দলের। গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়ে সেই লক্ষ্য পূরণ করেছে স্বাগতিকরা।

ম্যাচ শেষে সানজিদা বলেন, ভারতের বিপক্ষে ম্যাচে করা ভুলগুলো মালদ্বীপের বিপক্ষে এড়ানোর চেষ্টা করেছেন তারা। হ্যান্ডবলে গতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘হ্যান্ডবলে সবচেয়ে বড় বিষয় হলো স্পিড।’

ভারতের সঙ্গে বাংলাদেশের প্রস্তুতির পার্থক্যও তুলে ধরেন সানজিদা। তার ভাষ্য, ভারত নিয়মিত অনুশীলন করে এবং সারা বছর ক্যাম্পে থাকে। অন্যদিকে বাংলাদেশের ক্যাম্প হয় চার-পাঁচ মাসের জন্য। এই সীমিত সময়ের মধ্যেই নিজেদের প্রস্তুত করার চেষ্টা করতে হয় তাদের।

ফাইনাল নিয়ে সানজিদার লক্ষ্য নিজেদের সেরাটা দেওয়া। দেশের মাটিতে খেলার বাড়তি দায়িত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের সম্মান ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করবেন তারা। তবে ফাইনালের ফল নিয়ে আগাম কোনো নিশ্চয়তা না দিয়ে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশের এই খেলোয়াড়।

দিনের অন্য ম্যাচে নেপালকে ২৬-১১ গোলে হারিয়ে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে ভারত। প্রথমার্ধে ৯-৫ গোলে এগিয়ে থাকা ভারতের হয়ে ৬ গোল করে ম্যাচসেরা হন প্রিয়াঙ্কা। লিগ পর্বে তিন ম্যাচের সব কটিতে জিতে ফাইনালে নামছে দলটি।

 

 

 

 

 

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    ছাত্রলীগে পদ পাওয়ায় জামায়াত সভাপতি বাবা বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

    ছাত্রলীগে পদ পাওয়ায় জামায়াত সভাপতি বাবা বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

    আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    মুখে বলছে রবীন্দ্রবিরোধী, লিখছে রবীন্দ্রনাথের ভাষায়

    মুখে বলছে রবীন্দ্রবিরোধী, লিখছে রবীন্দ্রনাথের ভাষায়

    মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

    মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

    মন্ত্রী–প্রতিমন্ত্রীদের যত পদত্যাগ

    মন্ত্রী–প্রতিমন্ত্রীদের যত পদত্যাগ

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    টাইগারকে গুলির পর বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, ‘সালমানের সঙ্গে কাজ করলে ছাড় নয়’

    টাইগারকে গুলির পর বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, ‘সালমানের সঙ্গে কাজ করলে ছাড় নয়’