Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

নিগারদের সামনে ভারত দেয়াল

ক্রীড়া প্রতিবেদক, নাগোয়া থেকে
agamir somoy
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪
নিগারদের সামনে ভারত দেয়াল

সংগৃহীত ছবি

ভারত পরীক্ষার আগের দিন সাত সকালে বাংলাদেশ নারী ক্রিকেট দল উপস্থিত নিশিনের করোগি স্পোর্টস পার্কে। চীনের সঙ্গে প্রীতি ম্যাচ খেলে ভারতের ম্যাচের প্রস্তুতি সারা ছিল লক্ষ্য। তবে মাঠে এসেই জানা গেল, যাদের অনুরোধে ঢেঁকি গেলা, সেই চীন ক্রিকেট দল মাঠে আসেনি। অথচ এশিয়ান গেমসের মধ্যে প্রীতি ম্যাচ আয়োজনে কত কিছুই না আগের দিন করতে হয়েছে!

২০১৪ ইনচন গেমসে নারী ক্রিকেটের অন্তর্ভুক্তির পর থেকে কখনোই বাংলাদেশের মেয়েরা খালি হাতে ফেরেননি। তবে স্বর্ণপদকও জেতা হয়নি কখনো। সেটা জিততে হলে আজ সেমিফাইনালে ভারতকে হারাতে হবে।

ভারতকে টি-টোয়েন্টি ফরম্যাটে তিনবার হারিয়েছে বাংলাদেশ। যার শেষটি ২০২৩ সালে মিরপুরে দ্বিপক্ষীয় সিরিজে ৫ উইকেটের জয়। যে হারে হারমানপ্রিত কৌরদের অহংয়ে লেগেছিল বিষম আঘাত। সেই ম্যাচের পর দুদলের দেখা হয়েছে নয়বার। প্রতিবারই বিজয়ী দল ভারত। তাই ভারতকে হারিয়ে আজ পদক নিশ্চিত করাটা মোটেই সহজ নয়। তবে হারলেও গেলবারের মতো ব্রোঞ্জপদক জয়ের সুযোগ থাকবে বাংলাদেশের মেয়েদের সামনে।

এ ম্যাচের আগে বাংলাদেশ কোচ সারোয়ার ইমরানও জোর গলায় দিতে পারছেন না অঘটন ঘটানোর প্রতিশ্রুতি, ‘দলে কিছু সমস্যা আছে, যা আমাদের এশিয়া কাপেও ভুগিয়েছে। জাপানের এ মাঠে খেলা সহজ নয়। আউটফিল্ড ভীষণ মন্থর। আমরা চেষ্টা করেছি মানিয়ে নিতে। এখানে একটি ম্যাচ খেলতে পারলে ভালো হতো। সেটি হয়নি প্রতিকূল আবহাওয়া ও ভুল বোঝাবুঝির কারণে।’

মেয়েদের ক্রিকেট ছাড়াও আজ বেশি কিছু খেলায় থাকবে বাংলাদেশের প্রতিনিধিত্ব। ব্যাডমিন্টন পুরুষ দলগত বিভাগে খেলবেন আয়মান ইবনে জামান, আল-আমীন জুমার ও মোয়াজ্জেম হোসেন ও গৌরব সিংহ। সাইক্লিংয়ের ইন্ডিভিজ্যুয়াল টাইম ট্রায়ালে বাংলাদেশের প্রতিনিধি শাহাদাত হোসেন।

নারী হকির শুরুও হবে আজ শক্তিশালী চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে। কারাতে পুরুষ একক কুমির ৬০ কেজি ওজন শ্রেণিতে খেলবেন সিয়াম হোসেন। টোকিওর অ্যাকুয়াটিক সেন্টারে নামছেন মুক্তি খাতুন। খেলবেন ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক। শুটিং রেঞ্জে পরীক্ষা দেবেন রাইফেল শুটার সাজিদা হক, সাফা বিন শহীদ ও মেহনাজ শারমিন মিম।

নারী ক্রিকেট দলকরোগি স্পোর্টস পার্ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে