Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

সিরি ‘আ’ শুরু আজ

ইন্টার-নাপোলি-জুভেন্টাসের ত্রিমুখী লড়াই

  • গতবার সিরি ‘আ’ জিতেছে ইন্টার মিলান
  • গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা লাউতারো মার্তিনেস (১৭ গোল)
  • এবারের সবচেয়ে দামি সাইনিং নিকো পাস (কোমো, ৬০ মিলিয়ন ইউরো)
ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৫:০৫
ইন্টার-নাপোলি-জুভেন্টাসের ত্রিমুখী লড়াই

সংগৃহীত ছবি

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা করে নিতে পারেনি ইতালি। চ্যাম্পিয়নস লিগেও গত মৌসুমে শেষ ১৬-এর বাধা পেরোতে পারেনি কোনো ইতালিয়ান ক্লাব। ধুঁকতে থাকা ইতালির ফুটবল কি আর ঘুরে দাঁড়াতে পারবে? এমন অনেক প্রশ্নের মুখেই শুরু হচ্ছে সিরি ‘আ’র নতুন মৌসুম।

আজ রাতে পর্দা উঠতে যাচ্ছে সিরি আর ২০২৬-২৭ মৌসুমের। সান সিরোতে রাত ১০টা ৩০ মিনিটে মোনৎসার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের মিশন শুরু করছে ডিফেল্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মিলান। একই সময়ে মাঠে নামবে উদিনেসে ও কোমো।

মান নিয়ে নানা প্রশ্ন থাকলেও সাম্প্রতিক বছরগুলোয় অন্য যেকোনো সময়ের চেয়ে সিরি ‘আ’তে প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে। সর্বশেষ পাঁচ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে তিনটি আলাদা দল।

নতুন মৌসুমে শিরোপা ধরে রাখার দৌড়ে সবার চেয়ে এগিয়ে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার। ইনজাগির রেখে যাওয়া শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে দলকে এগিয়ে নিচ্ছেন কোচ ক্রিস্তিয়ান কিভু। তবে এই দলবদলের মৌসুমে সান সিরো ছেড়েছেন ডেনজেল ডামফ্রিস, স্টেফান দে ভ্রি, ফ্রান্সেসকো আচেরবি, মাত্তেও দারমিয়ান ও ইয়ান সোমারের মতো ফুটবলাররা। নতুন মুখ হিসেবে যোগ দিয়েছেন ২১ বছর বয়সী মিডফিল্ডার আলেকসান্দার স্তানকোভিচ। তরুণ এই ফুটবলারকে নিয়ে বেশ আশাবাদী ক্লাব। সবচেয়ে বড় নাম ম্যানচেস্টার সিটি থেকে যোগ দেওয়া জন স্টোনস। দলের রক্ষণকে আরও বেশি শক্তিশালী করে তুলবেন ৩২ বছর বয়সী এই ডিফেন্ডার।

শিরোপা লড়াইয়ে ইন্টারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হতে পারে নাপোলি। পাঁচ মৌসুমে তৃতীয় শিরোপার লক্ষ্যে মাঠে নামার আগে ডাগআউটে তারা এনেছে নতুন কোচ। মাসিমিলিয়ানো আলেগ্রির অধীনেই নতুন মৌসুম শুরু করবে ক্লাবটি।

দলবদলের এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে খেলা রাসমুস হইলুন্দকে স্থায়ীভাবে দলে নিয়েছে নাপোলি। চোট কাটিয়ে কেভিন ডি ব্রুইনার দলে ফেরা অবশ্য নাপোলির জন্য বড় স্বস্তি।

সিরি আজুভেন্টাসচ্যাম্পিয়নস লিগচ্যাম্পিয়ন ইন্টার মিলান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা