Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

ধন্যবাদ

খালিদ রাজ
খালিদ রাজ
agamir somoy
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০১:৪৮
ধন্যবাদ

গ্রাফিকস: আগামীর সময়

একদিন আর্জেন্টিনা দল থেকে বিদায় নেবেন লিওনেল মেসি— কথাটা সবাই জানত। কিন্তু সেই দিনটি যখন সত্যিই সামনে আসে, তখন মনে হয় শেষ হয়ে যাচ্ছে ফুটবলেরই একটা যুগ। যে খেলোয়াড়ের বাঁ পায়ের ছোঁয়ায় অসম্ভব সম্ভব হয়েছে, যার জাদুতে কোটি মানুষ একই সঙ্গে আনন্দে কেঁদেছেন, উল্লাসে চিৎকার করেছেন; আজ সেই মেসি শেষবার খেলেছেন আর্জেন্টিনার জার্সিতে। এমন এক শিল্পীকে বিদায় বলতে হচ্ছে, যিনি শুধু ফুটবল খেলেননি; ফুটবলকে সংজ্ঞায়িত করেছেন নতুন করে।

২০০৫

২০০৫ সালের আগস্টে হাঙ্গেরির বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক মেসির। তবে সেই অভিষেকটি কোনো রূপকথার মতো ছিল না। ৬৩তম মিনিটে নামার মাত্র ৪৭ সেকেন্ডের মধ্যে লাল কার্ড দেখে তাকে মাঠ ছাড়তে হয়েছিল!

মেসি আপনাকে ধন্যবাদ, অসম্ভবকে সম্ভব বলে বিশ্বাস করতে শেখানোর জন্য। ধন্যবাদ, বল পায়ে এমন কিছু মুহূর্ত উপহার দেওয়ার জন্য, যেগুলো শুধু গোল বা অ্যাসিস্টের পরিসংখ্যানে মাপা যায় না। ধন্যবাদ, ফুটবলকে শিল্পে পরিণত করার জন্য।

২০১০

মেসি গোল পাননি শুধু ২০১০ বিশ্বকাপে। সেবার ডিয়েগো ম্যারাডোনার কোচিংয়ে পাঁচ ম্যাচ খেলে করেছিলেন শুধু একটি অ্যাসিস্ট। আর্জেন্টিনা বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে। জার্মানির কাছে সেই ম্যাচে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল আর্জেন্টিনা।আর্জেন্টিনার জার্সিতে মেসির পথটা অবশ্য শুরু থেকেই এত সুন্দর ছিল না। ছিল হতাশা, সমালোচনা, একের পর এক ফাইনাল হারের যন্ত্রণা। ২০১৪ বিশ্বকাপের ফাইনাল, ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকার বেদনা— সবকিছু পেরিয়ে তিনি শেষ পর্যন্ত পূরণ করেছেন নিজের এবং আর্জেন্টিনার স্বপ্ন।

টানা দুটি কোপা আমেরিকার ফাইনাল হারেন লিওনেল মেসি। দুটিই চিলির বিপক্ষে টাইব্রেকারে। ২০১৫ সালে হেরেছিলেন ৪-১ ব্যবধানে আর ২০১৬ সালে ৪-২-এ। ২০১৬-তে পাঁচ গোল করলেও টাইব্রেকার মিস করেছিলেন মেসি।২০২১ সালে কোপা আমেরিকা। ২০২২ সালে বিশ্বকাপ। ২০২৪ সালে আবার কোপা আমেরিকা। মাঝে ফিনালিসিমা। যে ট্রফিগুলো একসময় অধরা মনে হয়েছিল, শেষ পর্যন্ত সেগুলোই উঠেছে মেসির হাতে। বিশ্বকাপের ইতিহাসে তিনিই একমাত্র খেলোয়াড়, যিনি গোল্ডেন বল জিতেছেন দুবার।

২০১৪

ব্রাজিলের মাটিতে বিশ্বকাপ জয়ের খুব কাছে পৌঁছেছিল আর্জেন্টিনা। ৪ গোল ও ১ অ্যাসিস্ট করে মেসির দ্যুতিতে আর্জেন্টিনা পৌঁছে ফাইনালে। এবারও জার্মানি হৃদয় ভাঙে আর্জেন্টাইনদের। তবে টুর্নামেন্ট সেরার পুরস্কার গোল্ডেন বল জেতেন মেসি।রেকর্ডের পাতায়ও মেসি অনন্য। ছয়টি বিশ্বকাপে ৩৪ ম্যাচ, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। এক বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত প্রতিটি ধাপে গোল করার কীর্তিও তার। ২০১২ সালে এক পঞ্জিকাবর্ষে ৯১ গোলের অবিশ্বাস্য রেকর্ড তো ফুটবল ইতিহাসেরই অন্যতম বিস্ময়। তবে মেসির সবচেয়ে বড় অর্জন হয়তো কোনো রেকর্ড নয়, তার সবচেয়ে বড় অর্জন তিনি কোটি কোটি মানুষকে ফুটবলকে ভালোবাসার নতুন কারণ দিয়েছেন।

২০১৬

টানা দুটি কোপা আমেরিকার ফাইনাল হারেন লিওনেল মেসি। দুটিই চিলির বিপক্ষে টাইব্রেকারে। ২০১৫ সালে হেরেছিলেন ৪-১ ব্যবধানে আর ২০১৬ সালে ৪-২-এ। ২০১৬-তে পঁাচ গোল করলেও টাইব্রেকার মিস করেছিলেন মেসি।একটি প্রজন্ম তার খেলা দেখে বড় হয়েছে। একটি প্রজন্ম তার ড্রিবলিংয়ে মুগ্ধ হয়েছে, তার গোল উদযাপন করেছে, তার পাসে বিস্মিত হয়েছে, তার ব্যর্থতায় কেঁদেছে, আবার তার সাফল্যে ভেসেছে আনন্দে।

তাই তাকে বিদায় জানাতে গিয়ে শুধু এটুকুই বলা যায়— ধন্যবাদ, লিও।

২০১৮

২০১৮ বিশ্বকাপেও আরও একবার হৃদয় ভাঙে মেসির। সেবার শেষ ষোলোতে ফ্রান্সের কাছে আর্জেন্টিনা হারে ৪-৩ গোলে। ৬৮ মিনিটে ৪-২ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ফ্রান্স। ইনজুরি টাইমে আগুয়েরো এক গোল ফেরালেও ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক।শৈশবের সেই ছোট্ট ছেলেটি থেকে ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হয়ে ওঠার পুরো যাত্রা আমাদের দেখানোর জন্য ধন্যবাদ। ধন্যবাদ, আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করার জন্য। ধন্যবাদ, অসংখ্য অবিস্মরণীয় রাত উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ, ফুটবলকে আরও সুন্দর করে তোলার জন্য।

২০২১

২০২১ সালে প্রথমবার স্বাদ পান শিরোপার। জেতেন কোপা আমেরিকা। শিরোপাখরাও কাটতে থাকে এরপর। ২০২২ সালে মেসির দ্যুতিতে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। সে বছর তিনি জেতেন ফিনালিসিমাও। এরপর ২০২৪ সালে মেসি জেতেন কোপা আমেরিকার দ্বিতীয় শিরোপা।আপনার পরিসংখ্যান একদিন পুরনো হয়ে যাবে। রেকর্ড একদিন ভেঙে যাবে। আসবেন নতুন তারকারা। কিন্তু আপনার ফুটবল, আপনার সেই বাঁ পায়ের জাদু থেকে যাবে মানুষের স্মৃতিতে। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। তাই আপনাকে শুধু বিদায় নয়, এক পৃথিবী জুড়ে ভালোবাসা আর কৃতজ্ঞতা।

ধন্যবাদ মেসি। ফুটবলকে ধন্য করার জন্য।

লিওনেল মেসিফুটবলআর্জেন্টিনার জার্সি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    বিয়েতে রাজি ছিলেন না নারী, ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে ‘ভুয়া কাবিননামা’ তৈরি

    বিয়েতে রাজি ছিলেন না নারী, ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে ‘ভুয়া কাবিননামা’ তৈরি

    সম্পর্কের শুরুতেই প্রশ্ন, এইডস আছে কি— তিক্ত অভিজ্ঞতা অভিনেত্রীর

    সম্পর্কের শুরুতেই প্রশ্ন, এইডস আছে কি— তিক্ত অভিজ্ঞতা অভিনেত্রীর