Agamir Somoy E-Paper
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ভাগ্য বদলাচ্ছেন জুয়েল
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

সংবর্ধনা বাতিলের পর দাপুটে জয় বার্সার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৪:৪১
শেয়ার করুন:
সংবর্ধনা বাতিলের পর দাপুটে জয় বার্সার

সংগৃহীত ছবি

বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছিলেন উনাই সিমন। আর লিওনেল মেসিকে পেছনে ফেলে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন রোদ্রি। স্পেনের দুই সতীর্থ ক্লাব ফুটবলে মুখোমুখি হলেন প্রথমবার। ৮টি সেভ করেও অবশ্য অ্যাথলেটিক বিলবাওয়কে বাঁচাতে পারেননি সিমন। রোদ্রির বার্সেলোনা ২-০ গোলে হারিয়েছে তাদের। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুইয়ে রিয়াল মাদ্রিদ।

বিশ্বকাপজয়ী স্পেনের খেলোয়াড়দের সম্মান জানাতে লা লিগার ক্লাবগুলো স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে যৌথভাবে বিভিন্ন আয়োজন করেছে। সেসব অনুষ্ঠানে বিশ্বকাপ ট্রফি প্রদর্শনের পাশাপাশি স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তেকেও উপস্থিত রাখা হয়েছিল। তবে বার্সার ক্ষেত্রে ‘এস্তেলাদা পতাকা’ (কাতালানিয়ার স্বাধীনতা আন্দোলনের প্রতীক এটা) ঘিরে তৈরি উত্তেজনায় বাতিল করা হয় সেই সংবর্ধনা। গত সপ্তাহে এলচের বিপক্ষে ম্যাচের আগে বার্সার সমর্থকদের কাছ থেকে পুলিশ এস্তেলাদা পতাকা কেড়ে নেওয়ায় পরিস্থিতি বদলে যায়।

ক্যাম্প ন্যুতে অবশ্য স্থানীয় একটি সংগঠনের আয়োজনে সমর্থকদের প্রায় ১০ হাজার ছোট পতাকা বিতরণ করা হয়। গ্যালারিতেও দেখা যায় বড় আকারের বেশ কিছু পতাকা ও ব্যানার। তবে বিশ্বকাপজয়ী দলে বার্সার ৮ খেলোয়াড় থাকলেও তাদের সংবর্ধনা বাতিল নিয়ে ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা বলেছেন, ‘বিশ্বজয়ীদের সম্মাননা জানানোর অনুষ্ঠানটি বাতিল করতে হচ্ছে। ফুটবল হওয়া উচিত মেলবন্ধনের মাধ্যম, বিবাদের কারণ নয়।’

৩৭ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন রাফিনিয়া। ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফের্মিন লোপেস। ৭০ শতাংশ বলের দখল রেখে গোলের জন্য বার্সেলোনা শট নেয় ২২টি, যার ১০টি ছিল লক্ষ্যে। বিলবাওয়ের পাঁচ শটের কোনোটিই লক্ষ্যে ছিল না।

বার্সার জার্সিতে রোদ্রির অভিষেক হয়েছে এই ম্যাচে। ম্যানচেস্টার সিটি থেকে বার্সায় আসা এই তারকাকে প্রশংসায় ভাসালেন হান্সি ফ্লিক, ‘রোদ্রি আমাদের ক্লাবে খেলায় সবাই খুশি। আমাদের খেলার ধরনের জন্য ও আদর্শ ফুটবলার। বার্নালও এই ম্যাচে দারুণ খেলেছে।’ লা লিগায় প্রথম ম্যাচে এলচেকে ৫-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা। দ্বিতীয় ম্যাচেও গোল হজম করেনি তারা।

বার্সাউনাই সিমনলিওনেল মেসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    বদলে যাচ্ছে  জিয়া উদ্যান

    বদলে যাচ্ছে জিয়া উদ্যান

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    পোশাকশ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের মধ্যেই মজুরি বোর্ড গঠন

    পোশাকশ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের মধ্যেই মজুরি বোর্ড গঠন

    নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা

    নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা

    ই-পাসপোর্টে প্রতারণা, ৯ টাকার ‘টোপে’ ফাঁকা ব্যাংক হিসাব

    ই-পাসপোর্টে প্রতারণা, ৯ টাকার ‘টোপে’ ফাঁকা ব্যাংক হিসাব