মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

জানিক সিনার
ফাইনালে দ্বিতীয় বাছাই আলেক্সান্ডার জেভেরেভকে ৬-৭(৭), ৭-৬(২), ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে উইম্বলডন শিরোপা ধরে রেখেছেন জানিক সিনার।
৩ ঘণ্টা ৪৬ মিনিটের এ লড়াইয়ে জিতে সিনার তার পঞ্চম গ্র্যান্ড স্লাম শিরোপা জেতেন।
প্রথম সেট হারলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান এ ইতালিয়ান তারকা। ম্যাচে তিনি ১৫টি এইস মেরেছেন এবং প্রথম সার্ভিসে ৮০ শতাংশ পয়েন্ট জিতেছেন।
পুরো ম্যাচে মাত্র একটি ব্রেক পয়েন্টের মুখে পড়েছিলেন, সেটাও বাঁচিয়েছেন তিনি। এ জয়ে জেভেরেভের বিপক্ষে টানা দশমবার জিতলেন সিনার




