Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

ক্যারিবিয়ান গুরু-শিষ্যের দ্বৈরথ

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ২১:০৭
ক্যারিবিয়ান গুরু-শিষ্যের দ্বৈরথ

ইংরেজদের হাত ধরেই তাদের উপনিবেশগুলো ছড়িয়েছে ক্রিকেট, তাই অবধারিতভাবেই ক্রিকেটের ‘আনঅফিসিয়াল’ ভাষাটা ইংরেজি। নানান দেশের ক্রিকেটারদের সঙ্গেই সংবাদ সম্মেলনে মিথস্ক্রিয়া হয়, তবে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরা একবাক্যে মেনে নেবেন, ক্যারিবিয়ানদের ইংরেজির মতো দুর্বোধ্য উচ্চারণ খুব কমই। মিরপুরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট শুরু হতে আর বাকি আছে এক দিন, তার আগে সংবাদ সম্মেলনে দুই ক্যারিবিয়ান! একজন বাংলাদেশের কোচ ফিল সিমন্স, অন্যজন ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন সামি। ১০ বছর আগে, ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ, সামির নেতৃত্বে। সেই দলের কোচ ছিলেন সিমন্স। এখন দুজনই কোচের চেয়ারে, একে অন্যের মুখোমুখি।

আবুধাবিতে অল্পের জন্য আফগানদের বিপক্ষে টেস্ট জয় ফসকে গেছে বাংলাদেশের, তার আগে ম্যাকেইতে দুই ইনিংসেই অল্প রানে গুটিয়ে যাওয়া। প্রায় মাস ছয়েক পর মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে টেস্ট খেলছে বাংলাদেশ, তার আগে সিমন্সের কাছে জানতে চাওয়া হয়েছিল প্রস্তুতি কতখানি? তার উত্তর, ‘আমি খুশি। কারণ, এখানে যে খেলোয়াড়রা ছিল, তারা নিজেদের করণীয় কাজগুলো করেছে। এখন আমাদের হাতে দুদিন সময় আছে। এ সময়ে সাদা বলের ক্রিকেট খেলে আসা খেলোয়াড়রা দলের সঙ্গে যোগ দেবে, সবাই একসঙ্গে মিলে প্রস্তুতি নেব। এ দুদিনেই আমরা সবকিছু গুছিয়ে নেব। গত তিন-চার দিনে এখানে যে দলটি ছিল, তারা দারুণ কাজ করেছে। তারা নিজেদের কাজ করেছে। এখন পুরো দল একসঙ্গে হচ্ছে।’

সিমন্সের কোচিং স্টাফের সদস্য পরিবর্তন হয়েছে, হুট করেই সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকে, ফের আনা হয়েছে মোহাম্মদ সালাউদ্দিনকে। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট প্রশাসনেও এসব দেখেছেন সিমন্স, যে বিশ্বকাপে তিনি কোচ আর সামি অধিনায়ক সেবারই তো ভারতে এসে জার্সি কিনেছিল ক্যারিবীয়রা! তাই এসব দেখে আর অবাক না হয়ে প্রশ্নকর্তাকেই পাল্টা প্রশ্নই ছুড়ে দিলেন সিমন্স, ‘আপনি আমার চেয়ে অনেক বেশি সময় ধরে বাংলাদেশে আছেন। আমার চেয়ে অনেক বেশি সময় ধরে বিশ্ব ক্রিকেট দেখছেন। কোনো ম্যাচের আগে কি এই প্রথম এমন বিশৃঙ্খলা দেখছেন?’

সাকিব আল হাসান যখন দলে ছিলেন, তখন প্রতি সিরিজের আগেই কোনো না কোনো বিতর্কের জন্ম দিতেন এ অলরাউন্ডার, সেসব নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হতো আর সাকিব পেতেন মাঠে ভালো খেলার জ্বালানি। তবে এই দলটায় বিতর্ক জন্ম দেওয়ার মতো অনেকেই আছেন ঠিকই, সেটাকে ইন্ধন বানিয়ে মাঠে প্রতিপক্ষকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার মতো চরিত্রই যে নেই!

ড্যারেন সামি সবসময় হাস্যোজ্জ্বল। একবার সংবাদ সম্মেলনে বলেছিলেন, তার মা তাকে হাসতে বলেছেন, কারণ হাসলে তাকে ভালো দেখায়! উইকেট নিয়ে জানতে চাইলে হেসে বলেছেন, ‘দেখেছি, গতবারের মতো নয়।’ ২০২৫ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসে কালো মাটির উইকেট দেখেছিলেন সামি, যেখানে একটি ওয়ানডে ম্যাচে ৫০ ওভার স্পিনার দিয়েই বল করিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার দলে কিমার রোচ, শামার জোসেফ আর জেডন সিলসদের নিয়ে এসেছেন, তারপর যদি কালো মাটির উইকেটে টেস্ট খেলতে হয়, তাহলে তো তার মাথায় হাত পড়ার দশা! ভারতে সাদা বলে চমৎকার সিরিজ কাটিয়ে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ, তবে মাঠের ফলের পাশাপাশি আর্থিক প্রাপ্তিযোগের বৈষম্যও আলোচনায়। সেই প্রসঙ্গে সামির আশা, বাংলাদেশে ভালো করে আইসিসির কাছ থেকে বাড়তি তহবিল পাওয়ার, ‘আমি ছেলেদের বলেছি, টেস্ট চ্যাম্পিয়নশিপে যদি এবার সেরা পাঁচে থাকতে পারি, বাড়তি ইনটেনসিভ থাকবে। আইসিসি এখানে অনেক অর্থ বিনিয়োগ করেছে। আমরা আট থেকে এসে যদি পঞ্চম হতে পারি, (ব্যাপারটা ভালো হবে)। ড্রেসিংরুমে এসব আলাপ হচ্ছে। আমি ছেলেদের বলছি, মাঠে নিজেদের ভালোভাবে তুলে ধরার। পারফরম্যান্স দেখানো, আমরা জানি, সাদা বলে ভারতে আমরা দুর্দান্ত করেছি। আশা করি, এখানে বাংলাদেশে লাল বলেও ভালো কিছু করে দেখাতে পারব।’

 

ক্যারিবিয়ান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    আ.লীগ আখ্যা দিয়ে সিপিবি অফিসে বিএনপির হামলা

    আ.লীগ আখ্যা দিয়ে সিপিবি অফিসে বিএনপির হামলা

    কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!

    কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    গঙ্গাচড়ায় পিটুনিতে নিহত দুই, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    গঙ্গাচড়ায় পিটুনিতে নিহত দুই, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    ’৯৮-এর অভিজাত, ’২৬-এ স্মৃতির ধুলো

    ’৯৮-এর অভিজাত, ’২৬-এ স্মৃতির ধুলো

    আইজিপি ‘ক্রসফায়ার’ বলেছেন কঠোরতা বোঝাতে, সাংবাদিকদের নিয়ে কথাটি অসাবধানতাবশত

    আইজিপি ‘ক্রসফায়ার’ বলেছেন কঠোরতা বোঝাতে, সাংবাদিকদের নিয়ে কথাটি অসাবধানতাবশত

    পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা

    পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা

    হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

    হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

    বাংলা প্রথম পত্র, বিভীষণের প্রতি মেঘনাদ: পাঠ পদ্ধতি, পর্ব-১

    বাংলা প্রথম পত্র, বিভীষণের প্রতি মেঘনাদ: পাঠ পদ্ধতি, পর্ব-১

    বছরে রাজস্ব ক্ষতি ২০ কোটি

    বছরে রাজস্ব ক্ষতি ২০ কোটি

    ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক হয়েছে

    ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক হয়েছে

    হাসিনার ছবি নামিয়ে ফেলা জাবির সেই শিক্ষক হলেন পিএসসির সদস্য

    হাসিনার ছবি নামিয়ে ফেলা জাবির সেই শিক্ষক হলেন পিএসসির সদস্য