ইংরেজদের হাত ধরেই তাদের উপনিবেশগুলো ছড়িয়েছে ক্রিকেট, তাই অবধারিতভাবেই
ক্রিকেটের ‘আনঅফিসিয়াল’ ভাষাটা ইংরেজি। নানান দেশের ক্রিকেটারদের
সঙ্গেই সংবাদ সম্মেলনে মিথস্ক্রিয়া হয়, তবে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরা একবাক্যে
মেনে নেবেন, ক্যারিবিয়ানদের ইংরেজির মতো দুর্বোধ্য উচ্চারণ খুব কমই। মিরপুরে বাংলাদেশ-ওয়েস্ট
ইন্ডিজ টেস্ট শুরু হতে আর বাকি আছে এক দিন, তার আগে সংবাদ সম্মেলনে দুই ক্যারিবিয়ান!
একজন বাংলাদেশের কোচ ফিল সিমন্স, অন্যজন ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন সামি। ১০ বছর
আগে, ভারতের মাটিতে টি-টোয়েন্ট...