মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ড সিরিজ হেরেছিল আগেই। তবু নিজেদের মাঠে শেষটা ভালো করতে চেয়েছিল তারা। টানা দুই জয়ে করল সেটাই। গতকাল হ্যামিলটনে পাঁচ ম্যাচ সিরিজের শেষটিতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে তারা।
ভারতের ৮ উইকেটে ১৯১ রানের চ্যালেঞ্জ নিউজিল্যান্ড পেরিয়ে যায় ২ ওভার হাতে রেখে। ৫০ বলে ১১ চার ও ৫ ছক্কায় টিম সেইফার্ট খেলেন ৯৩ রানের ইনিংস। গ্লেন ফিলিপস অপরাজিত থাকেন ৬৫ রানে।
তাতে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ৩৪১ রানের বিশ্বরেকর্ড গড়েন ফিলিপস। ২০২৩ সালে আগের সর্বোচ্চ ৩৩১ রানের রেকর্ড ছিল ইংল্যান্ডের ফিল সল্টের। কিউইরা শেষ ম্যাচ জিতলেও ভারত সিরিজ নিশ্চিত করেছে ৩-২-এ।



