Agamir Somoy E-Paper
সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
লন্ডন ছেড়ে শিকড়ের টানে, মানুষের কল্যাণে
সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

থামল রিয়াল মাদ্রিদ ছুটছে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, ০৩:২৫
শেয়ার করুন:
থামল রিয়াল মাদ্রিদ ছুটছে বার্সেলোনা

ছুটছিল রিয়াল মাদ্রিদ। জিতেছিল টানা ১০ ম্যাচ। জোসে মরিনহোর দলকে থামাল আলাভেস। লা লিগায় বার্নাব্যুতেই রিয়ালকে ২-১ গোলে হারিয়েছে তারা। জুড বেলিংহামের লাল কার্ডে রিয়ালের ক্ষতটা বেড়েছে আরও। অন্য ম্যাচে এলচেকে ৩-২ গোলে হারিয়ে দুইয়ে উঠে এসেছে আতলেতিকো মাদ্রিদ। আর দেপোর্তিভোকে ১-৫ গোলে হারিয়েছে বার্সেলোনা। ১৪ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৩৩, আতলেতিকোর ৩৪। বার্সেলোনা ১৪ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।

এদিকে জার্মান বুন্দেসলিগায় হোঁচট খেয়েছে বায়ার্ন মিউনিখ। হামবুর্গের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তারা এখন দুইয়ে। ১০ ম্যাচে ২৪ পয়েন্ট পাওয়া ডর্টমুন্ড রয়েছে শীর্ষে।

ফ্রেঞ্চ লিগ ‘আ’তে চোট জর্জর পিএসজি ২-০ গোলে লঁরিয়াকে হারিয়ে ধরে রেখেছে শীর্ষস্থান। এদিকে চোট কাটিয়ে ৪৬ দিন পর ইন্টার মিলানের শুরুর একাদশে ফিরেই গোল করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্তিনেস। তার ফেরার ম্যাচে জেনোয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। অন্য ম্যাচে ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত ৬৫ বছরে এবারই প্রথম টানা চার ম্যাচে ৪ গোল করে হজম করল তারা। পয়েন্ট টেবিলের ১৯ নম্বরে নেমে যাওয়ায় হতাশ পচেত্তিনো খেলোয়াড়দের সতর্ক করে বললেন, ‘নিজেদের বাস্তবতা আমাদের বুঝতে হবে। এটাই আমাদের পরিস্থিতি। ঠিক আছে, আমরা ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ক্লাবের নাম ও ইতিহাস দিয়ে কেউ ম্যাচ জিততে পারে না।’

বার্নাব্যুতে বল দখল ও আক্রমণে ছিল রিয়ালের একচ্ছত্র আধিপত্য। ৭৭ শতাংশ বলের দখল রেখে পোস্টে ২৭টি শট নিলেও তারা গোল পায় একটিই। ২২তম মিনিটে গোলরক্ষক থিবো কোর্তোয়াকে কাটিয়ে ফাঁকা জালে বল জড়িয়ে আলাভেসকে এগিয়ে দেন তনি মার্তিনেজ। বিরতির পর ইয়ান দিওমান্দে ও বের্নার্দো সিলভাকে মাঠে নামিয়ে খেলার গতি বাড়ানোর চেষ্টা করেন মরিনহো। উল্টো ৬১তম মিনিটে মারিয়ানো দিয়াজের পাস থেকে অফসাইডের ফাঁদ ভেঙে আলাভেসের ব্যবধান দ্বিগুণ করেন আনহেল পেরেজ। ৬৯তম মিনিটে বেলিংহামের অ্যাসিস্টে রিয়ালকে ম্যাচে ফেরানোর আশা জাগিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে।

৮৬তম মিনিটে বেলিংহাম প্রতিপক্ষের বক্সে পড়ে গেলে প্রথমে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি সেজার সোতো গ্রাদো। কিন্তু ভিএআর যাচাইয়ের পর তিনি পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করে ‘ডাইভ’ দেওয়ার অপরাধে বেলিংহামকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান।

ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্তের কড়া সমালোচনা করে নিজের শিষ্যর পাশেই দাঁড়িয়েছেন রিয়াল কোচ জোসে মরিনহো, ‘দুই মৌসুম আগে এই রেফারি এমবাপ্পেকে লাল কার্ড দেখিয়েছিলেন, গত মৌসুমে ভিনিসিয়ুস জুনিয়রকে, আর এবার জুড বেলিংহামকে। দেখা যাক, আগামী মৌসুমে থিবো কোর্তোয়ার পালা আসে কি না! আমার মনে হয়, তিনি নিজের ক্ষমতা দেখাতে পছন্দ করেন। তবে এই হারের দায়টা আমার।’

দেপোর্তিভোর মাঠে চোট কাটিয়ে ফিরে দ্বিতীয় মিনিটেই বার্সাকে এগিয়ে নিয়েছিলেন লামিন ইয়ামাল। নবম মিনিটে অবামেয়াং সমতা ফেরালেও ২০তম মিনিটে দানি ওলমোর গোলে এগিয়ে যায় বার্সা। বাকি সময়টা শুধু রাফিনিয়ার। তার হ্যাটট্রিকে ১-৫ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

রিয়াল মাদ্রিদবায়ার্ন মিউনিখবার্সেলোনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

    খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    থানার আইডি থেকে আ. লীগের আগুন দেওয়ার ভিডিও, ওসি বললেন ‘ভুলে আপলোড’

    থানার আইডি থেকে আ. লীগের আগুন দেওয়ার ভিডিও, ওসি বললেন ‘ভুলে আপলোড’

    শিল্পকলা একাডেমির মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী

    শিল্পকলা একাডেমির মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী

    ১৪ বছর আগে ধর্ষণের শিকার বড় বোন, এবার ছোট বোন

    ১৪ বছর আগে ধর্ষণের শিকার বড় বোন, এবার ছোট বোন

    শেখ হাসিনা পালিয়ে যাননি, তাকে অন্য দেশে পৌঁছে দেওয়া হয়েছে

    শেখ হাসিনা পালিয়ে যাননি, তাকে অন্য দেশে পৌঁছে দেওয়া হয়েছে

    ঢাকায় নাশকতার নাটাই ঘোরাচ্ছেন সাবেক ৩৪ কাউন্সিলর

    ঢাকায় নাশকতার নাটাই ঘোরাচ্ছেন সাবেক ৩৪ কাউন্সিলর

    টাকা চাওয়ার অডিও ফাঁস, ধামরাই ছাত্রদল সভাপতি-সম্পাদককে শোকজ

    টাকা চাওয়ার অডিও ফাঁস, ধামরাই ছাত্রদল সভাপতি-সম্পাদককে শোকজ

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষে প্রাণ গেল যুবলীগ কর্মীর

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষে প্রাণ গেল যুবলীগ কর্মীর

    স্বর্ণ জয়ে স্বপ্নপূরণ

    স্বর্ণ জয়ে স্বপ্নপূরণ

    ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, ১০ দিন ধরে বন্ধ নাগরিক সেবা

    ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, ১০ দিন ধরে বন্ধ নাগরিক সেবা

    যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ চার বাড়িতে আগুন

    যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ চার বাড়িতে আগুন

    পরীক্ষা এলেই পকেট ভারী হয় মাদ্রাসা অধ্যক্ষের!

    পরীক্ষা এলেই পকেট ভারী হয় মাদ্রাসা অধ্যক্ষের!