Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ তত্ত্বের ইতি

মানজুর আরমান
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৭:৩২
‘চ্যাম্পিয়নদের অভিশাপ’  তত্ত্বের ইতি

বিশ্বকাপ জয় করা কার না স্বপ্ন। বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারটি জিততে খেলোয়াড়দের কত পরিশ্রমই না করতে হয়। আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসিকে যখন জিজ্ঞেস করা হয়েছিল পাঁচটি চ্যাম্পিয়নস লিগ নাকি একটি বিশ্বকাপ, তিনি বিনা দ্বিধায় বলে দিয়েছিলেন একটি বিশ্বকাপ। তার এই উত্তরেই বোঝা যায় কিংবদন্তি থেকে তরুণ খেলোয়াড় সবার মূল লক্ষ্য হলো বিশ্বকাপ। কিন্তু যদি বলা হয়, বিশ্বকাপ জয়ই কখনো কখনো হয়ে ওঠে অভিশাপ? অবাক হওয়ার মতোই কথা। কিন্তু এই শতাব্দীর চ্যাম্পিয়ন দলগুলোর দিকে তাকালেই বিষয়টি পরিষ্কার হবে।

বিশ্বকাপের বিগত কিছু আসরে একটি কথা খুব প্রচলিত হচ্ছে— ‘চ্যাম্পিয়নস কার্স’ বা চ্যাম্পিয়নদের অভিশাপ। এ কথাটি মোটেই অযৌক্তিক নয়। বরং দেখা গিয়েছে যে, চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই দলগুলোর অধঃপতন শুরু। এ তালিকায় রয়েছে ব্রাজিল, ইতালি, ফ্রান্স, স্পেন ও জার্মানির মতো দলের নাম।

এই ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ তত্ত্বের শুরুটা হয়েছিল ফ্রান্সকে দিয়ে। ১৯৯৮ সালে প্রথম শিরোপা জয়ের চার বছর পর জাপান-কোরিয়া বিশ্বকাপেও তাদের ফেভারিট মানা হচ্ছিল। ২০০০ সালের ইউরো জয় করা ফ্রান্স ছিল ফর্মের তুঙ্গে। জিনেদিন জিদান, থিয়েরি অঁরির মতো তারকাদের নিয়েও ফ্রান্স সেবার গ্রুপ স্টেজ পার হতে পারেনি। প্রথম ম্যাচে সেনেগালের কাছে হেরে বিশাল অঘটনের জন্ম দিয়েছিল আগেরবারের চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে তাদের পয়েন্ট ছিল মাত্র ১। ফ্রান্সের এই হতাশাজনক পারফরম্যান্সের পরেই ফুটবল বিশ্বে প্রথমবার উচ্চারিত হয়েছিল ‘চ্যাম্পিয়নস কার্স’।

২০০২ বিশ্বকাপ জয়ের পর ২০০৬ সালে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে ব্রাজিল। তারকাঠাসা দলটি ছিল সেই আসরের অন্যতম সম্ভাবনাময় দল। কিন্তু ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয় সেলেসাওদের। তবে ব্রাজিল একমাত্র দল যারা এই শতাব্দীতে ট্রফি জেতার পরের আসরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েনি। জাপান-কোরিয়া জয়ের পর আর শিরোপার মুখ দেখেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা। বারবার বিদায় নিতে হয়েছে হতাশা নিয়ে। এর ভেতর ২০১৪ সালে ঘরের মাঠে সেমিফাইনালে উঠলেও জার্মানির কাছে ৭-১ গোলে হেরে লজ্জাজনকভাবে বিদায় নিতে হয়।

২০০৬ সালে জার্মানিতে ২৪ বছর পর নিজেদের চতুর্থ শিরোপা জেতে ইতালি। ফ্রান্সের বিপক্ষে সেই বিতর্কিত ফাইনালে টাইব্রেকারে জয় পায় তারা। ২০১০ ও ২০১৪ সালে বাদ পড়তে হয় গ্রুপ পর্ব থেকে। ব্রাজিল বিশ্বকাপের পর থেকে তো আর বিশ্বকাপে খেলারই সুযোগই পায়নি চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় নিজেদের প্রথম বিশ্বকাপ জেতে স্পেন। ২০১৪ সালে গ্রুপ পর্ব থেকে বাদ যাওয়ার পর ২০১৮ সালে স্বাগতিক রাশিয়া এবং ২০২২ সালে মরক্কোর বিপক্ষে পেনাল্টি শুটআউটে দুঃখজনকভাবে হেরে বিদায় নিতে হয়।

২০১৪ সালের জার্মানি ছিল এক কথায় ‘বিধ্বংসী’। কারণ তারা প্রতিপক্ষকে শুধু হারায়নি, তাদের চুরমার করেছে। কিন্তু আবারও সেই ‘চ্যাম্পিয়নস কার্স’। ২০১৮ সালেও সবাই সেই অপ্রতিরোধ্য জার্মানিকে দেখবে আশা করেছিল। সেই আশা নিভে যায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর। ২০২২ সালেও জাপানের কাছে হেরে একই অবস্থা। চ্যাম্পিয়ন হওয়ার পর একবারও গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে পারেনি চারবারের চ্যাম্পিয়নরা।

মজার বিষয় হলো, যাদের হাত ধরে এই ‘চ্যাম্পিয়নস কার্স’-এর আলোচনা শুরু হয়েছিল, সেই ফ্রান্সই ২০১৮ সালের শিরোপা জয়ের পর এই তত্ত্বকে অনেকটা ভুল প্রমাণ করে। ২০২২ সালে বাকিদের মতো দুর্দশা হবে তাদের— এমনটাই ভেবেছিল সবাই। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে ২০২২ সালে ফাইনালে পৌঁছায় ফ্রান্স। আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় ম্যাচে টাইব্রেকারে হারতে হয় তাদের। এর মাধ্যমেই বিশ্বকাপে চ্যাম্পিয়নদের অভিশাপ তত্ত্বের সমাপ্তি ঘটে।

২০২২ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অনেকটা নিশ্চিন্ত হয়েই এবারের বিশ্বকাপে অংশ নেবে। চ্যাম্পিয়নদের অভিশাপ তত্ত্বের বোঝা নিয়ে আর মাঠে নামতে হবে না তাদের।  

ফ্রান্সের মতো ধারাবাহিকতা মেসিরা ধরে রাখতে পারে কি না, সেটিই দেখার অপেক্ষায় রয়েছে ফুটবল বিশ্ব।

 

চ্যাম্পিয়নঅভিশাপবিশ্বকাপআর্জেন্টিনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা