Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ভিএআর নাটকে আর্সেনালের জয়

রেফারির সাহসী সিদ্ধান্তে আর্তেতার স্বস্তি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ মে ২০২৬, ১৫:২৩
শেয়ার করুন:
রেফারির সাহসী সিদ্ধান্তে আর্তেতার স্বস্তি

সংগৃহীত ছবি

শেষ বাঁশি বাজতে তখন কয়েক সেকেন্ড বাকি। জয় থেকে নিঃশ্বাস দূরত্বে দাঁড়িয়ে থাকা আর্সেনাল হজম করল গোল। ক্যালাম উইলসনের গোলে উল্লাসে মাতোয়ারা ওয়েস্টহাম, অবিশ্বাস নিয়ে রেফারিকে ঘিরে ধরেছে গানার্সরা। আর্সেনাল ডাগআউটে তখন সবার মাথায় হাত।

জটলার মধ্যে অনেক সময় নিয়ে ভাবলেন রেফারি। এরপর ভিএআরের সাহায্যে বাতিল হলো গোল। স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ার পর আর্সেনাল কোচ মিকেল আর্তেতা জানালেন, ভিএআর নিয়ে অনেক সাহসী সিদ্ধান্ত দিয়েছেন রেফারি ক্রিস ক্যাভানা।

ওয়েস্টহামের মাঠে পয়েন্ট হারানোর দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছে আর্তেতার দল। এতে বড় ভূমিকা ছিল ভিএআরের। শেষ বাঁশির আগে মহা নাটকীয়তার মধ্যেই হাঁপ ছেড়ে বেঁচেছে আর্সেনাল।


আরও পড়ুন

শেষের নাটকে শিরোপার আরও কাছে আর্সেনাল

১০ মে ২০২৬

 


রেফারি ক্রিস ক্যাভানা কি ভুল সিদ্ধান্ত নিয়েছেন? ম্যাচের পর থেকেই চলছে এমন আলোচনা। আর্তেতা অবশ্য রেফারির এই সিদ্ধান্তকে সাহসী বলেই আখ্যা দিয়েছেন, ‘তারা গোল করেছে। প্রথমে তো রেফারি গোলের সিদ্ধান্তই দিয়েছিলেন। পরে তিনি ভিএআরের সাহায্য নিয়ে গোল বাতিল করেছেন। এটা অনেক সাহসী একটা সিদ্ধান্ত ছিল। তিনি শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এতেই আমরা খুশি।‘

শেষ পর্যন্ত ভিএআরের এই সিদ্ধান্তের কল্যাণেই শিরোপা জিতে যাবে আর্সেনাল, আলোচনা হচ্ছে এ নিয়েই। আর্তেতাও মানছেন, ভিএআর না থাকলে পয়েন্ট হারাতে হতো তাদের, ‘শিরোপা লড়াই যখন এই অবস্থায়, তখন এমন বড় সিদ্ধান্ত নিজেদের পক্ষে যাওয়াটা বিশাল ব্যাপার। গোল হওয়ার সময় থেকেই আমি বুঝতে পারছিলাম যে এটা ফাউল ছিল। মাঠে ফুটবলাররাও এজন্য রেফারিকে বারবার সিদ্ধান্তটা বদলাতে বলেছে।‘

প্রিমিয়ার লিগের বাকি আর মাত্র দুই ম্যাচ। এই দুই ম্যাচ জিতলেই ২২ বছর পর লিগ শিরোপা ঘরে তুলবে গানার্স। শেষ ফাঁড়াটা কি তাহলে ওয়েস্টহামের বিপক্ষেই কাটিয়ে উঠল আর্সেনাল?

আর্সেনালরেফারিমিকেল আর্তেতাইংলিশ প্রিমিয়ার লিগভিএআর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার