Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

আলিসন

‘ব্রাজিলের কোচ হওয়া রাষ্ট্রপ্রধানের চেয়েও বেশি চাপের’

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১২:৪৯
‘ব্রাজিলের কোচ হওয়া রাষ্ট্রপ্রধানের চেয়েও বেশি চাপের’

সংগৃহীত ছবি

খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা এক দল, মাঠের ভেতরে পারফরম্যান্সের দৈন্য আর ড্রেসিংরুমের অশান্ত পরিবেশ— এভাবেই কাতার বিশ্বকাপের পরবর্তী দুই বছর কাটিয়েছে ব্রাজিল ফুটবল। সেই কঠিন সময়কে পেছনে ফেলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এখন পুরোপুরি বদলে গেছে। এই পরিবর্তনের রূপকার আর কেউ নন, সেলেসাওদের নতুন ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি।

আগামী রবিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। তার আগে যুক্তরাষ্ট্রের বাসকিং রিজের বেস ক্যাম্প থেকে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আনচেলত্তির প্রশংসায় মেতে উঠলেন দলের এক নম্বর গোলরক্ষক আলিসন বেকার। লিভারপুলের এই তারকার দাবি, আনচেলত্তির আগমন ব্রাজিলের ড্রেসিংরুমের চেনা রূপটাই বদলে দিয়েছে।

আরও পড়ুন

সবচেয়ে বেশি জয় ব্রাজিলের, পরাজয়ে দ্বিতীয় আর্জেন্টিনা

১২ জুন ২০২৬

২০২৫ সালের মে মাসে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নেন কার্লো আনচেলত্তি। শতবর্ষী ব্রাজিল ফুটবল ইতিহাসে তিনিই প্রথম বিদেশি কোচ, যিনি সেলেসাওদের ডাগ-আউটে দাঁড়িয়ে বিশ্বকাপ পরিচালনা করতে যাচ্ছেন। আনচেলত্তির অধীনে দলে যে মানসিক পরিবর্তন এসেছে, তা উল্লেখ করে আলিসন বলেন, ‘এটা অস্বীকার করার কোনো উপায় নেই, সাম্প্রতিক অতীত আমাদের খেলোয়াড়দের জন্য ভীষণ কঠিন ছিল। নানা কারণে আমরা মাঠের ভেতরে ভুগছিলাম। কিন্তু আনচেলত্তি আসার পর থেকে পুরো পরিবেশটাই বদলে গেছে। তিনি এমন এক ব্যক্তিত্ব, যিনি কোনো বিতর্ক ছাড়াই দলে শান্ত এবং কাজের পরিবেশ তৈরি করতে পারেন।’

ব্রাজিল কোচের ওপর প্রত্যাশার যে চাপ থাকে, সেটাকে দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে তুলনা করে আলিসন আরও যোগ করেন, ‘ফুটবল দুনিয়ায় তিনি সম্ভাব্য সবকিছু জিতেছেন। অথচ এখানে এসেছেন একদম তরুণের মতো নতুন আনন্দ আর উদ্দীপনা নিয়ে। ব্রাজিলের কোচ হওয়া মানে হয়তো দেশের প্রেসিডেন্টের চেয়েও বেশি মানসিক চাপ নেওয়া। তিনি সেই চাপ সামলে আমাদের খেলার ধরন সহজ করে দিয়েছেন।’

আরও পড়ুন

ব্রাজিল-আর্জেন্টিনার অপেক্ষায় দেশ

১১ জুন ২০২৬

কোচ আনচেলত্তির পাশাপাশি আলিসন তার দীর্ঘদিনের গোলকিপিং কোচ এবং ১৯৯৪ বিশ্বকাপজয়ী কিংবদন্তি ক্লাউদিও টাফরেলের অবদানের কথাও স্মরণ করেন। লিভারপুল ও জাতীয় দল— দুই জায়গাতেই টাফরেলকে মেন্টর হিসেবে পেয়েছেন আলিসন। শৈশবের এক মজার স্মৃতি রোমন্থন করে আলিসন বলেন, ‘১৯৯৮ বিশ্বকাপের সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে যখন টাফরেল পেনাল্টি ঠেকালেন, আমার বয়স তখন মাত্র ছয় বছর। আমার বাবা তখন খুশিতে একটা আস্ত কেক নিয়ে নিজের মুখেই মেখে ফেলেছিলেন! সেই থেকে টাফরেল আমার আইডল। তার সঙ্গে কাজ করতে পারাটা ভাগ্যের ব্যাপার। কঠিন সময়ে তিনি আমাদের আগলে রাখেন।’

২০০২ সালের পর দীর্ঘ ২৪ বছর ধরে বিশ্বকাপের সোনালি ট্রফিটা ছোঁয়া হয়নি সাম্বা বয়দের। গত দুটি বিশ্বকাপেই তাদের বিদায় নিতে হয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। তবে আনচেলত্তির অধীনে এবার নতুন স্বপ্ন নিয়ে মাঠে নামছে ব্রাজিল। গ্রুপ ‘সি’-তে তাদের প্রথম প্রতিপক্ষ গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। অতীত ব্যর্থতা ভুলে ব্রাজিলের লক্ষ্য এবার হেক্সা জয়। 

ব্রাজিলকার্লো আনচেলত্তিআলিসন বেকার২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ