Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

ফাইনালে চোখ মরক্কোর

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১৫:১০
ফাইনালে চোখ মরক্কোর

সংগৃহীত ছবি

বিশ্বকাপে সেমিফাইনালের গণ্ডি পেরোতে মরিয়া মরক্কো। শনিবার পরাশক্তি ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর এ কথা জানালেন দলের কোচ মোহামেদ ওয়াহবি।

ম্যাচের আগেই ওয়াহবি ঘোষণা দিয়েছিলেন, মরক্কো এবার আর দুর্বল দলের তকমা গায়ে নিয়ে মাঠে নামবে না। চার বছর আগে কাতারে স্পেন ও পর্তুগালকে হারিয়ে আফ্রিকার প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছানোর ইতিহাস গড়েছিল তারা।

নিউ ইয়র্ক নিউ জার্সির হাউসফুল স্টেডিয়ামে মরক্কো সমর্থকরা সংখ্যায় কম হলেও দলটি তাদের উৎসাহিত করতে কমতি রাখেনি। বিশৃঙ্খল ব্রাজিলের বিপক্ষে প্রথমার্ধে ইসমাইল সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো, তবে ৩২তম মিনিটে ভিনিসিউস জুনিয়রের গোলে সমতায় ফেরে ব্রাজিল।

ড্রয়ের ফলাফলে সন্তুষ্ট ওয়াহবি আরও বলেন, ‘মরক্কোর ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আমরা আশাবাদী। ড্র করেছি, খুশি আছি। মন খারাপ নেই। জিততে চেয়েছিলাম অবশ্যই, কিন্তু হতাশ নই। আমি যেটা নিয়ে সত্যিই গর্বিত, সেটা হলো চাপের মধ্যেও বল দাবি করে খেলার সাহস আমাদের আছে। এটা আমাদের একটা বড় গুণ।‘

এছাড়া সেমিফাইনালের স্বপ্ন ছাড়িয়ে আরও এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন ওয়াহবি, ‘সেমিফাইনালের বাইরেও যেতে চাই। এটা ছিল একটি ভালো ম্যাচ। এটা যথেষ্ট ভালো এবং আমরা আরও উন্নত হব।’ বলেন তিনি।

২০২৬ ফিফা বিশ্বকাপব্রাজিল ফুটবল দলমরক্কো ফুটবল দলমোহামেদ ওয়াহবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: