Agamir Somoy E-Paper
রবিবার, ১৪ জুন, ২০২৬
আগামীর সময়
৬০ মায়ের ‘সন্তান’ সাখাওয়াত
রবিবার, ১৪ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

মরক্কোর সঙ্গে প্রথমার্ধ যেন ৭-১ এর দুঃস্বপ্নের মতো!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১৮:১৩
মরক্কোর সঙ্গে প্রথমার্ধ যেন ৭-১ এর দুঃস্বপ্নের মতো!

সংগৃহীত ছবি

কার্লো আনচেলত্তির ব্রাজিলকে নিয়ে সমর্থকদের ছিল অনেক স্বপ্ন। বড় ধাক্কাটা তারা খেয়েছেন মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচেই। শুধু পয়েন্ট হারানো নয়, ব্রাজিলের খেলার ধরন হতাশ করেছে কোটি ভক্তকে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো তো একধাপ এগিয়ে বলছে, মরক্কোর বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ যেন জার্মানির কাছে ৭-১ এ গোলে হারার দুঃস্বপ্নের মতো!

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল ছিল ছন্নছাড়া। মরক্কোর কাছে প্রথম গোল হজম করে আনচেলত্তির দল। ভিনিসিয়ুসের দুর্দান্ত গোলে সমতা ফিরলেও প্রথমার্ধে ব্রাজিলকে লেগেছে অচেনা এক দল।

২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে প্রথমার্ধে ৫ গোল হজম করেছিল ব্রাজিল। মরক্কোর সঙ্গে এত গোল অবশ্য খায়নি ব্রাজিল। তবে খেলার ধরন, প্রতিপক্ষের আক্রমণের মুখে বেহাল দশা, সবদিক মিলিয়ে সেই ম্যাচের সঙ্গে মরক্কোর ম্যাচের প্রথম ৪৫ মিনিটের মিলই পেয়েছেন গ্লোবোর কলামিস্ট ফার্নান্দো কালাস।

১৯৬৬ বিশ্বকাপের পর মরক্কো মাত্র দ্বিতীয় দল, যারা ম্যাচের প্রথম ১০ মিনিটের মধ্যেই ব্রাজিলের গোলমুখে ৫টি শট নিতে পেরেছে! ব্রাজিল রক্ষণভাগকে ওই সময় লেগেছে রীতিমতো দিশাহারা।

কালাস ‘গ্লোবো’তে লিখেছেন, ‘জার্মানির কাছে ৭-১ গোলের হারের পর বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বাজে ৪৫ মিনিট কেটেছে মরক্কোর বিপক্ষে আজকের প্রথমার্ধে। এরপর ব্রাজিল ঘুরে দাঁড়িয়েছিল, তবে তা বদলি খেলোয়াড়দের হাত ধরে। ইবানেজ, ইগর থিয়াগো ও কাসেমিরো খুবই জঘন্য খেলেছেন। আমার ধারণা, ইবানেজ, থিয়াগোকে পরের ম্যাচে দেখা যাবে না।’

দলের অন্যতম সুপারস্টার রাফিনিয়াও ছিলেন নিজের ছায়া হয়ে। এই বার্সা তারকা ‘অটো চয়েস’ থাকবে কি না, প্রশ্ন তুলেছেন কালাস।

গ্লোবোর আরেক কলামিস্ট গুস্তাভো পোলির দাবি, কোচ কার্লো আনচেলত্তি এখনো সেরা একাদশই খুঁজে পাননি। তিনি লিখেছেন, ‘প্রথমার্ধের একাদশ একদমই কাজে আসেনি। ইবানেজ, থিয়াগোর প্রথম একাদশে থাকা উচিত নয়। বল পায়ে না থাকলেও থিয়াগো প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে পারেন, এই কারণেই তাকে নামানো হয়েছিল। কিন্তু তার মুভমেন্টে ঘাটতি ছিল এবং একমাত্র পাওয়া সুযোগটিও তিনি নষ্ট করেছেন।’ 

দ্বিতীয়ার্ধে ব্রাজিলের খেলায় উন্নতির পেছনে ফ্যাবিনহো, পাকেতার ভূমিকা তুলে ধরে পোলি বলেন, ‘ফ্যাবিনহো মাঠে এসে মাঝমাঠে ভারসাম্য ফিরিয়ে আনেন। কাসেমিরোর চেয়ে অনেক ভালো খেলেছেন। দানিলো আসায় উইংয়ের ধারও অনেক বেড়েছে। পাকেতা শুরুটা খুব বাজে করলেও সময়ের সঙ্গে খেলায় ফিরেছেন। রাফিনিয়া প্রচুর দৌড়েছেন, কিন্তু খুব বেশি অবদান রাখতে পারেননি। আনচেলত্তি স্পষ্টতই তার চূড়ান্ত শুরুর একাদশ এখনো খুঁজে পাননি।’

ব্রাজিলের পরের ম্যাচ ২০ জুন, হাইতির বিপক্ষে।

 

ব্রাজিলফিফা বিশ্বকাপ ২০২৬গ্লোবো
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৪ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    কাতার
    ১
    সুইজারল্যান্ড
    ১
    ১৪ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    ব্রাজিল
    ১
    মরক্কো
    ১
    ১৪ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    হাইতি
    ০
    স্কটল্যান্ড
    ১
    ১৪ জুন ২০২৬
    সকাল ১০:০০ টা
    অস্ট্রেলিয়া
    ২
    তুরস্ক
    ০
    ১৪ জুন ২০২৬
    রাত ১১:০০ টা
    জার্মানি
    ০
    কুরাসাও
    ০
    বিলুপ্ত হচ্ছে র‌্যাব আসছে পিপিএফ

    বিলুপ্ত হচ্ছে র‌্যাব আসছে পিপিএফ

    ১৪ জুন ২০২৬, ০২:৩৭

    গবেষণা ও উন্নয়ন প্রকল্পে ধীরগতি

    গবেষণা ও উন্নয়ন প্রকল্পে ধীরগতি

    ১৪ জুন ২০২৬, ০০:১১

    মরক্কোকে হারাতে পারেনি ব্রাজিল

    মরক্কোকে হারাতে পারেনি ব্রাজিল

    ১৪ জুন ২০২৬, ০৭:০৪

    ৬০ মায়ের ‘সন্তান’ সাখাওয়াত

    ৬০ মায়ের ‘সন্তান’ সাখাওয়াত

    ১৪ জুন ২০২৬, ০২:১৫

    রাশিয়া দিবস উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব

    রাশিয়া দিবস উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব

    ১৪ জুন ২০২৬, ০০:৩৬

    অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সংস্কৃতির বিকাশও জরুরি : অর্থমন্ত্রী

    অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সংস্কৃতির বিকাশও জরুরি : অর্থমন্ত্রী

    ১৪ জুন ২০২৬, ০০:৫০

    মায়ের লাশ ১১ ঘণ্টা ধরে মর্গে, ফেরত পেতে ছেলের কান ধরে ওঠবস

    মায়ের লাশ ১১ ঘণ্টা ধরে মর্গে, ফেরত পেতে ছেলের কান ধরে ওঠবস

    ১৪ জুন ২০২৬, ০৪:৫৪

    সর্বোচ্চ শাস্তি চায় সরকার, ওসি প্রত্যাহার

    সর্বোচ্চ শাস্তি চায় সরকার, ওসি প্রত্যাহার

    ১৪ জুন ২০২৬, ০১:০৫

    সিলিন্ডারে শুল্ক বৃদ্ধির প্রভাব পড়বে চায়ের কাপেও

    সিলিন্ডারে শুল্ক বৃদ্ধির প্রভাব পড়বে চায়ের কাপেও

    ১৪ জুন ২০২৬, ০১:১৬

    হেক্সা মিশনের শুরুতে ব্রাজিলের ধাক্কা

    হেক্সা মিশনের শুরুতে ব্রাজিলের ধাক্কা

    ১৪ জুন ২০২৬, ০৬:০৮

    গরিবের জীবিকায় প্যারাগনের চোখ!

    গরিবের জীবিকায় প্যারাগনের চোখ!

    ১৪ জুন ২০২৬, ০১:৩০

    শেষের গোলে বিশ্বকাপে কাতারের ইতিহাস

    শেষের গোলে বিশ্বকাপে কাতারের ইতিহাস

    ১৪ জুন ২০২৬, ০৩:২০

    আজই সাক্ষর হবে চুক্তি, খুলে দেওয়া হবে হরমুজ

    আজই সাক্ষর হবে চুক্তি, খুলে দেওয়া হবে হরমুজ

    ১৪ জুন ২০২৬, ০২:০১

    সুইজারল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসের প্রথম পেনাল্টি

    সুইজারল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসের প্রথম পেনাল্টি

    ১৪ জুন ২০২৬, ০২:০৫

    এনদ্রিকের স্ত্রীর খোলা চিঠি— আমাদের স্বপ্ন পূরণ করতে যাচ্ছ তুমি

    এনদ্রিকের স্ত্রীর খোলা চিঠি— আমাদের স্বপ্ন পূরণ করতে যাচ্ছ তুমি

    ১৪ জুন ২০২৬, ০২:১১