Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্বকাপ

তিউনিসিয়ার কোচ চাকরি হারাচ্ছেন!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৫:২৩
তিউনিসিয়ার কোচ চাকরি হারাচ্ছেন!

সাব্রি লামুশি

বিশ্বকাপের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হারের পর প্রধান কোচ সাব্রি লামুশির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই ভরাডুবির জেরেই দায়িত্ব হারিয়েছেন তিউনিসিয়ার এই কোচ।

তিউনিসিয়ার সম্প্রচারমাধ্যম মোজাইক এফএম জানিয়েছে, সুইডেনের বিপক্ষে লজ্জাজনক হারের পর দলের ঊর্ধ্বতন কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেন। সেখানে দলের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং লামুশির দায়িত্ব অব্যাহত থাকবে কি না, তা নিয়ে আলোচনা হয়।

এদিকে ম্যাচের পর এবং পরে দলীয় হোটেলে খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে উত্তেজনা ও বাগ্‌বিতণ্ডার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। এতে দলের অভ্যন্তরীণ পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে।

খ্যাতিমান সাংবাদিক রোমেইন মোলিনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেছেন, সুইডেনের কাছে হারের পরই লামুশিকে বরখাস্ত করা হয়েছে। এই পরাজয়ের ফলে বিশ্বকাপে তিউনিসিয়ার পরবর্তী পর্বে ওঠার সম্ভাবনাও বড় ধাক্কা খেয়েছে।

এর আগে ইংল্যান্ডের ক্লাব নটিংহ্যাম ফরেস্ট ও কার্ডিফ সিটির দায়িত্ব পালন করা লামুশি চলতি বছরের জানুয়ারিতে তিউনিসিয়ার কোচ হিসেবে নিয়োগ পান। আফ্রিকা কাপ অব নেশনসের পর সামি ত্রাবেলসি পদত্যাগ করলে তার জায়গা নেন তিনি। হাইতির বিপক্ষে জয় দিয়ে দায়িত্বকাল শুরু হলেও এরপর থেকে ধারাবাহিকভাবে হতাশাজনক ফল করেছে তিউনিসিয়া। কানাডা, অস্ট্রিয়া, বেলজিয়াম ও সুইডেনের বিপক্ষে কোনো জয় পায়নি দলটি। একই সঙ্গে গোল করতেও ভুগতে হয়েছে উত্তর আফ্রিকার দেশটিকে।

তিউনিসিয়াকোচ সাব্রি লামুশিবিশ্বকাপ ফুটবল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise