Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

মডরিচ থাকবেন বিশ্বকাপের স্মৃতিতে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১১:১২
মডরিচ থাকবেন বিশ্বকাপের স্মৃতিতে

সংগৃহীত ছবি

ক্রীড়া ডেস্ক

পর্তুগালের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল ক্রোয়েশিয়া। সেই সঙ্গে বিশ্বকাপে শেষবারের মতো দেখা গেল ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মডরিচকেও। ৪০ বছর বয়সী এই মাঝমাঠের জাদুকরকে আর হয়তো দেখা যাবে না বিশ্বকাপে কিংবা ক্রোয়েশিয়ার হয়েই খেলতে, তবে মডরিচ থেকে যাবেন ফুটবলপ্রেমীদের স্মৃতিতে। ম্যাচের পর এমনটাই জানিয়েছেন প্রতিপক্ষ পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ।

'সে (মডরিচ) ফুটবলের লোকগাথায় চিরদিনের জন্য থেকে যাবে উদাহরণ হিসেবে। সে ছিল এমন একজন খেলোয়াড় যে বলে পা ছুঁইয়ে সিদ্ধান্ত নিতে পারত, বলটা কোথায় যাবে। মডরিচ ছিল একজন ফুটবলারের জন্য আদর্শ উদাহরণ। খেলাটা যেমনই হোক, সে জায়গা করে নিতে পারত, সঠিক পাসটা দিতে পারত, তাকে খেলতে দেখাটা খুবই আনন্দের, (এখনো), সে যুবকের মতই খেলছে', টরন্টোয় ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের পর বলেছেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ।

সাবেক যুগোস্লাভিয়ার থেকে আলাদা হওয়ার পর ক্রোয়েশিয়া ১৯৯৮ বিশ্বকাপে অংশ নিয়ে হয়েছিল তৃতীয়, তবে এরপর আরও তিনটা বিশ্বকাপে খেলে তারা গ্রুপ পর্ব পার করতে পারেনি। ২০১৮ সালে মডরিচদের প্রজন্মের পায়ে ফের ঘুরে দাঁড়ায় ক্রোয়েশিয়ার ফুটবল, রাশিয়ায় ২০১৮ সালে রানার্স আপ হয় ক্রোয়েশিয়া আর চার বছর পর কাতারে হয়েছিল তৃতীয়। এবারই শেষ ৩২ থেকে বিদায় নিল ক্রোয়েশিয়া। দলের কোচ জলাতকো দালিচ বলেছেন, 'এটা সম্ভাবত তার শেষ বিশ্বকাপ, আর এটা এভাবে শেষ হলো, সেজন্য খুব খারাপ লাগছে। সে তার মান ও খেলোয়াড় হিসেবে তার দক্ষতা দেখিয়েছে, সে শেষ সময় পর্যন্ত ক্রোয়েশিয়াকে নেতৃত্ব দিয়ে গেছে।'

ক্রিস্তিয়ানো রোনালদো আর মডরিচ একসঙ্গে খেলেছেন রিয়াল মাদ্রিদে, ভাগ করেছেন অনেক স্মরণীয় মুহূর্ত। নিয়তি তাদের করেছে প্রতিপক্ষ আর রোনালদোর দলের কাছে হেরেই শেষ হয়েছে মডরিচের বিশ্বকাপ। বিদায় বেলায় সাবেক সতীর্থকে নিয়ে রোনালদোর স্মৃতিচারণা, 'লুকার বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি এবং আমাদের বয়সও প্রায় এক। ও ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি। আমি ওকে বলেছি, তোমার সবকিছুর জন্য অভিনন্দন। আবারও তোমার সঙ্গে দেখা করার অপেক্ষায় রইলাম এবং তোমার ক্যারিয়ারের আগামী দিনগুলোর জন্য অনেক শুভকামনা। ওর বিপক্ষে আরেকবার খেলতে পারাটা দারুণ এক অনুভূতি ছিল।’

বিশ্বকাপ থেকে ক্রোয়েশিয়া বিদায় নিলেও এখনই বুটজোড়া তুলে রাখবেন কি না, এই নিয়ে স্পষ্ট কিছু বলেননি ৪০ বছর বয়সী মডরিচ, 'ম্যাচটাকে দুভাগে দেখা যায়। প্রথমার্ধে আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি, কিছুটা রক্ষণাত্মক খেলেছি। কিন্তু দ্বিতীয়ার্ধে আমাদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। এটা অন্যতম সেরা ম্যাচ ছিল এবং ম্যাচটা আরও আগে নিজেদের করে নেওয়া উচিত ছিল আমাদের।'
মডরিচ রেফারিং নিয়েও কিছু বলতে চান না, 'সুযোগগুলো আমরা কাজে লাগাতে পারিনি, আর এরপর এমন কিছু জিনিস ঘটেছে যা আমার বিশ্বাসই হচ্ছে না। ম্যাচের পরপরই এসব নিয়ে মন্তব্য করা কঠিন, কারণ আবেগের বশে ভুল কিছু বলে ফেলতে চাই না। তবে আমাদের পারফরম্যান্স নিয়ে আমরা গর্ব করতেই পারি। আমরা জয় পাওয়ার যোগ্য ছিলাম, কিন্তু ফুটবল এমনই (নিষ্ঠুর)।'

ক্রিস্তিয়ানো রোনালদো২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু