Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

মামলার আসামি থেকে ব্রাজিল বধের অন্যতম কারিগর

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১৭:৪০
মামলার আসামি থেকে ব্রাজিল বধের অন্যতম কারিগর

সংগৃহীত ছবি

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের জয়ে মূল নায়ক ছিলেন আর্লিং হলান্ড, দুটি গোলই এসেছে তার পা থেকে। কিন্তু মেটলাইফ স্টেডিয়ামে আরেকটি নাম নজর কেড়েছে সমান গুরুত্ব নিয়ে। ২১ বছর বয়সী আন্দ্রেয়াস শেল্ডেরুপ দুটি গোলেই সরাসরি জড়িত ছিলেন। এটি প্রমাণ করে দিল বছরের পর বছর ধরে কেন তাকে নরওয়েজিয়ান ফুটবলের অন্যতম সম্ভাবনাময় প্রতিভা মনে করা হচ্ছে।

ব্রাজিলের বিপক্ষে বিরতির পর মাঠে নামেন বেনফিকা ফরোয়ার্ড। কোচ স্টেল সোলবাকেনের এই সিদ্ধান্তই বদলে দেয় ম্যাচের চেহারা। হলান্ডের দুটি গোলেই অ্যাসিস্ট করেন তিনি। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় নরওয়ে।

এই মুহূর্তটি শেল্ডেরুপের ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ মোড়, কারণ মাত্র কয়েক মাস আগেই আলোচিত এক মামলায় জড়িয়ে পড়েছিলেন তিনি।

২০২৫ সালের নভেম্বরে নাবালকদের একটি আপত্তিকর ভিডিও শেয়ার করার দায়ে ডেনমার্কের আদালত শেল্ডেরুপকে ১৪ দিনের স্থগিত কারাদণ্ডাদেশ দেওয়া হয়। অর্থাৎ পরবর্তী ১২ মাসের মধ্যে তিনি যদি কোনো অপরাধ করেন, তবে তাকে ১৪ দিন জেলে কাটাতে হবে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ২০ দিনের কারাদণ্ডের আবেদন করেছিলেন, কিন্তু কোপেনহেগেন পৌর আদালত এর চেয়ে কম শাস্তিই যথেষ্ট মনে করে।

বিচার চলাকালে শেল্ডেরুপ নিজের দোষ স্বীকার করেন এবং তার কাজকে ‘একটি বোকামির ভুল’ বলে বর্ণনা করেন। তার বক্তব্য অনুযায়ী, স্ন্যাপচ্যাটের মাধ্যমে ভিডিওটি তার কাছে আসে এরপর তিনি সেটি চার বন্ধুর একটি গ্রুপে পাঠিয়ে দেন এবং বিষয়টি বুঝতে পেরে এক মিনিটেরও কম সময়ের মধ্যে সেটি মুছে ফেলেন।

শুনানিতে শেল্ডেরুপ জানিয়েছেন, এটি ছিল তার বোকামির ভুল, ‘ভিডিওটা আমার কাছে একটা বাজে রসিকতা হিসেবে এসেছিল। তারপর আমি সেটি বন্ধুদের একটি গ্রুপে পাঠিয়ে সেই রসিকতাই চালিয়ে যাই। এটি একটি বোকামির ভুল ছিল।‘

ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালে। তখন তিনি ডেনমার্কের ক্লাব নর্দশায়েলান্দে খেলতেন। শেল্ডেরুপ জানিয়েছেন, ছবিতে থাকা ব্যক্তিদের বয়স সম্পর্কে তিনি অবগত ছিলেন না। মামলার পর থেকে তিনি এ ধরনের কনটেন্ট শেয়ারের ঝুঁকি নিয়ে সচেতনতামূলক প্রচারাভিযানে অংশ নেওয়া শুরু করেন।

আর্লিং হলান্ডআন্দ্রেয়াস শেল্ডেরুপনরওয়ে২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা