Agamir Somoy E-Paper
রবিবার, ২১ জুন, ২০২৬
আগামীর সময়
৪০০ মানুষের চোখের আলো খায়রুল
রবিবার, ২১ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

সময়ের সঙ্গে যেভাবে মেসি দূরপাল্লার শটের রাজা

সনৎ বাবলা
সনৎ বাবলা
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১৪:২৯
সময়ের সঙ্গে যেভাবে মেসি দূরপাল্লার শটের রাজা

সংগৃহীত ছবি

সময় তার কাঁধে হাত রেখেছে। হয়তো বলতে চাইছে, বয়সের দাবি মেনে থামার কথা। তাই বলে তিনি সময়ের বিরুদ্ধে লড়াইয়ে নামেননি। বরং সময়ের সঙ্গে মিতালী করে বদলে ফেলেছেন নিজেকে। কয়েক বছর ধরেই বদলাচ্ছেন। তারুণ্যে বিস্ময়কর ড্রিবলার হয়ে উঠেছেন নিখুঁত শুটার।

এটা ৩৯ ছুঁই ছুঁই লিওনেল মেসির গল্প। যার পায়ের ড্রিবলে ফুটবল পেতো শিল্পিত রূপ সেই তিনি এখন শরীরের সক্ষমতা মেপে নিজেকে কার্যকর রাখতে হয়ে উঠেছেন নিখুঁত ফিনিশার। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে বক্সের বাইরে থেকে আর্জেন্টাইন মহাতারকার দুটো শটে কি খানিকটা ইঙ্গিত মেলে না! আগে হলে ড্রিবল করে বক্সে ঢুকে পড়তেন, এখন মারছেন শট।

আরও পড়ুন

মেসি বন্দনায় অস্ট্রিয়ার ‘রোনালদোভক্ত’ কিপার

২০ জুন ২০২৬

সেই বার্সেলোনার মেসির দিকে ফিরে থাকান। মাঝমাঠ থেকে বল নিয়ে দুই-চার জন ডিফেন্ডারকে ধোঁকা দিয়ে পৌঁছে যাচ্ছেন গোলমুখে। সেই খেলাটা ছিল বল পায়ে তার ড্রিবল ও গতির অনন্য সমন্বয়। ক্যারিয়ারের ওই সেরা সময়ে তিনি প্রতি ম্যাচে ৪.৫ থেকে ৫.৫ টি সফল ড্রিবল করতেন। এটিই ছিল মেসির ট্রেডমার্ক এবং সাফল্যের বড় অস্ত্রও।  


কিন্তু বয়স যে তার ফুটবল যৌবন কেড়ে নিচ্ছে, সেটা তিনি বুঝতে শুরু করেছেন আগে থেকেই। আগের মতো দৌড়ে প্রতিপক্ষের রক্ষণ তছনছ করে দেওয়া সম্ভব নয়। শক্তি সঞ্চয় ও দীর্ঘ মৌসুমজুড়ে সর্বোচ্চ কার্যকারিতা ধরে রাখতে নিজেকে বদলে ফেলতে হবে। ইন্টার মায়ামিতে যাওয়ার পর ২০২৩ সালে ফ্যাব্রিজিও রোমানোকে দেওয়া সাক্ষাৎকারে মেসির ওই উপলব্ধির প্রমাণ মেলে, ‘সময়, বর্তমান অবস্থা ও বয়সের কারণে আমি খেলার ধরন পরিবর্তন করেছি।’

আরও পড়ুন

মেসির সঙ্গী হতে ইন্টার মায়ামিতে কাসেমিরো

২০ জুন ২০২৬

যারা প্রতি সপ্তাহে ইন্টার মায়ামির খেলা দেখেন তার হয়তো পরিবর্তনটা ধরতে পারছেন। না দেখলেও পরিসংখ্যানে সব স্পষ্ট হয়ে যাচ্ছে। আগে প্রতি ম্যাচে যে ফুটবলারটির সফল ড্রিবলের সংখ্যা ছিল ৫.৫, সেটি এখন নেমে এসেছে ২-এ। ড্রিবল কমার সঙ্গে সঙ্গে তার শট নেওয়ার হার বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এখন প্রতি ম্যাচে গড়ে শট নিচ্ছেন ৫.৫ থেকে ৬টি যা আগে দেখা যেতো না তার খেলায়। অর্থাৎ বল পায়ে দীর্ঘ সময় রাখার চেয়ে এখন আক্রমণ শেষ করার দিকেই বেশি মনযোগ।


তাতে ফলও মিলছে হাতেনাতে। ২০২৬ মৌসুমে ১৪ ম্যাচে ৮৪টি শট থেকে তিনি ১২টি গোল করেছেন, সঙ্গে ৭টি অ্যাসিস্ট। এই পরিসংখ্যান বলছে, বয়স বাড়লেও মেসির আক্রমণাত্মক কার্যকারিতা রয়ে গেছে সেরাদের মতোই।

আরও পড়ুন

আমার আদর্শ নেইমার কিন্তু মেসি সর্বকালের সেরা

২০ জুন ২০২৬

নিজেকে বদলের খেলা মেসির জীবনে প্রথম নয়। যেমন ফ্রি-কিক এখন তার জন্য ডাল-ভাত হলেও বার্সেলোনায় শুরুর দিকে তিনি ফ্রি-কিকই নিতেন না। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত প্রতি বছর গড়ে এক থেকে দুটি ফ্রি-কিক নিতেন। তখন অবশ্য দলে ছিলেন রেনালদিনহো ও ডেকোর মতো ফ্রি-কিক মাস্টার। দীর্ঘ সময় ধরে অনুশীলন করে তিনি রপ্ত করেছিলেন রোনালদিনহোর ফ্রি-কিক মারার কৌশলটা। ২০১২ সাল থেকে নিয়মিত ফ্রি-কিক মারতে শুরু করেন সেই বছর করেছিলেন ৭ গোল। আস্তে আস্তে মেসির ফ্রি-কিকই হয়ে যায় গোলের বড় উৎস। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এ পর্যন্ত তার ফ্রি-কিক গোল ৭১টি।   


এভাবেই একেকটি অস্ত্রে নিজেকে সাজিয়েছেন লিওনেল মেসি। সময়ের সঙ্গে কার্যকারিতা বাড়াতে বা ধরে রাখতে বারবার নিজেকে বদলেছেন তিনি। আর এ কারণেই ৩৮ বছর বয়সেও ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারেন এবং ফুটবলপ্রেমীদের মন্ত্রমুগ্ধ করে রাখতে পরেন।

লিওনেল মেসিআর্জেন্টিনা২০২৬ ফুটবল বিশ্বকাপ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২১ জুন ২০২৬
    রাত ২:০০ টা
    জার্মানি
    ২
    আইভরি কোস্ট
    ১
    ২১ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    ইকুয়েডর
    ০
    কুরাসাও
    ০
    ২১ জুন ২০২৬
    সকাল ১০:০০ টা
    তিউনিশিয়া
    ০
    জাপান
    ৪
    ২১ জুন ২০২৬
    রাত ১০:০০ টা
    স্পেন
    ০
    সৌদি আরব
    ০
    কে হচ্ছেন বিএনপি মহাসচিব

    কে হচ্ছেন বিএনপি মহাসচিব

    ২১ জুন ২০২৬, ০৬:২৫

    হরমুজ বন্ধের ঘোষণার পরপরই লেবাননে হামলা বন্ধে নেতানিয়াহুর নির্দেশ

    হরমুজ বন্ধের ঘোষণার পরপরই লেবাননে হামলা বন্ধে নেতানিয়াহুর নির্দেশ

    ২১ জুন ২০২৬, ০০:১২

    বিশ্ব মানচিত্রে নয়া খেলোয়াড়

    বিশ্ব মানচিত্রে নয়া খেলোয়াড়

    ২১ জুন ২০২৬, ০০:৩৯

    অবিশ্বাস্য কিপিংয়ে কুরাসাওয়ের প্রথম পয়েন্ট

    অবিশ্বাস্য কিপিংয়ে কুরাসাওয়ের প্রথম পয়েন্ট

    ২১ জুন ২০২৬, ০৭:৫৬

    একদিকে উদ্‌যাপন অন্যদিকে সংগীত শিক্ষায় আপত্তি

    একদিকে উদ্‌যাপন অন্যদিকে সংগীত শিক্ষায় আপত্তি

    ২১ জুন ২০২৬, ০৬:২৪

    দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়ল বিশ্বকাপ

    দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়ল বিশ্বকাপ

    ২১ জুন ২০২৬, ০৯:০১

    চুক্তি মানছে না ইসরায়েল, আবার বন্ধ হরমুজ

    চুক্তি মানছে না ইসরায়েল, আবার বন্ধ হরমুজ

    ২১ জুন ২০২৬, ০৬:২২

    ৪০০ মানুষের চোখের আলো খায়রুল

    ৪০০ মানুষের চোখের আলো খায়রুল

    ২১ জুন ২০২৬, ০৪:৫৬

    কামাল লোহানীর মৃত্যুবার্ষিকীতে উদীচীর স্মরণসভা

    কামাল লোহানীর মৃত্যুবার্ষিকীতে উদীচীর স্মরণসভা

    ২১ জুন ২০২৬, ০১:০২

    ইবনে সিনায় চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

    ইবনে সিনায় চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

    ২১ জুন ২০২৬, ০৭:২৫

    মেঘ-বৃষ্টির লুকোচুরি, ভ্যাপসা গরম থাকবে বছরের দীর্ঘতম দিন

    মেঘ-বৃষ্টির লুকোচুরি, ভ্যাপসা গরম থাকবে বছরের দীর্ঘতম দিন

    ২১ জুন ২০২৬, ০৮:৩৪

    বছরের দীর্ঘতম দিন আজ, কার কী পরিকল্পনা

    বছরের দীর্ঘতম দিন আজ, কার কী পরিকল্পনা

    ২১ জুন ২০২৬, ০৮:১১

    একদিকে উদ্‌যাপন, অন্যদিকে সংগীত শিক্ষায় আপত্তি

    একদিকে উদ্‌যাপন, অন্যদিকে সংগীত শিক্ষায় আপত্তি

    ২১ জুন ২০২৬, ১৩:৩৯

    সুফিয়া কামাল স্মরণে ছায়ানটের সাংস্কৃতিক আয়োজন

    সুফিয়া কামাল স্মরণে ছায়ানটের সাংস্কৃতিক আয়োজন

    ২১ জুন ২০২৬, ০১:৪৩

    রাফিনিয়ার চোটে কার ভাগ্য খুলবে?

    রাফিনিয়ার চোটে কার ভাগ্য খুলবে?

    ২১ জুন ২০২৬, ০৯:৫০

    advertiseadvertise