Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

রাফিনিয়ার চোটে কার ভাগ্য খুলবে?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:৫০
রাফিনিয়ার চোটে কার ভাগ্য খুলবে?

সংগৃহীত ছবি

হাইতির বিপক্ষে দাপুটে জয়ের আনন্দের আবহ কাটতে না কাটতেই বড় ধাক্কা খেল ব্রাজিল দল। চোটে পড়ে অন্তত আগামী দুটি ম্যাচ থেকে ছিটকে গেছেন দলের প্রধান রাইট উইঙ্গার রাফিনিয়া, যা প্রধান কোচ কার্লো আনচেলত্তির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সেইসঙ্গে দলের ডান প্রান্তের আক্রমণের জায়গাটি নিয়ে তৈরি করেছে তীব্র প্রতিযোগিতা। সেই লড়াইয়ে আছেন তিন তরুণ তুর্কি- লুইস হেনরিকে, রাইয়ান এবং এনদ্রিক।

রাফিনিয়ার জায়গায় শুরুর একাদশে সুযোগ পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন লুইস হেনরিকে ও রাইয়ান। ইতালিয়ান মাস্টারমাইন্ড আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর ব্রাজিলের হয়ে চার ম্যাচে ডান প্রান্তে শুরুর একাদশে খেলেছেন লুইস হেনরিকে। মরক্কোর বিপক্ষে ম্যাচে তাকে ব্যবহার করা হলেও হাইতির বিপক্ষে অবশ্য বেঞ্চেই বসে থাকতে হয়েছিল এই ফরোয়ার্ডকে।

আরও পড়ুন

হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া রাফিনিয়া নেই স্কটল্যান্ড ম্যাচে

২১ জুন ২০২৬

অন্যদিকে গত শুক্রবার হাইতির বিপক্ষে রাফিনিয়ার বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তরুণ রাইয়ান। ম্যাচের পর আনচেলত্তির কণ্ঠেও ঝরেছে এই তরুণের প্রশংসা, ‘আমি হাইতি ম্যাচে রাইয়ানকে নামিয়েছিলাম কারণ ও দারুণ ফুটবল খেলছে। রাফিনিয়ার চেয়ে ওর খেলার ধরন আলাদা। আসলে কোন খেলোয়াড় মাঠে নামবে, তা নির্ধারণ করে খুব ছোট ছোট কিছু কৌশলগত দিক। সেই খুঁটিনাটি বিবেচনা করেই আমি রাইয়ানকে বেছে নিয়েছিলাম।’

এই দৌড়ে তৃতীয় এবং সবচেয়ে আকর্ষণীয় নামটি হলো এনদ্রিক। পালমেইরাস এবং বর্তমানে অলিম্পিক লিওঁর হয়ে ডান প্রান্তে খেলার অভিজ্ঞতা আছে এই বিস্ময় বালকের। তবে এনদ্রিকের খেলার ধরনের কারণে উইঙ্গার হিসেবে লড়াইয়ে তিনি কিছুটা পিছিয়েই থাকছেন। আনচেলত্তি এ যাবৎ এনদ্রিককে উইঙ্গার হিসেবে না খেলিয়ে মূলত সেন্ট্রাল ফরোয়ার্ড বা ‘নাম্বার নাইন’ হিসেবেই বেশি ব্যবহার করেছেন।

আরও পড়ুন

এখনো আসল ব্রাজিলের অপেক্ষায় বিশ্বকাপ

২০ জুন ২০২৬

এনদ্রিক সাইডলাইন ধরে খেলার চেয়ে কাট-ইন করে ডি-বক্সের দিকে ঢুকতে বেশি পছন্দ করেন। তাছাড়া রক্ষণভাগে নিচে নেমে সাহায্য করার চেয়ে গোলপোস্টের কাছাকাছিই তিনি বেশি কার্যকর। গত সপ্তাহের অনুশীলনেও আনচেলত্তি রাইয়ান ও লুইস হেনরিকেকে ডান প্রান্তে ঘুরিয়ে-ফিরিয়ে দেখলেও এনদ্রিককে খেলিয়েছেন সেন্ট্রাল পজিশনেই।

শনিবারের ছুটি কাটিয়ে আজ রবিবার থেকেই ফের পুরোদমে অনুশীলনে নামছে সেলেসাওরা। বুধবারের হাইভোল্টেজ ম্যাচের আগে রাফিনিয়ার যোগ্য উত্তরসূরি খুঁজে নিতে আনচেলত্তি সময় পাচ্ছেন আর মাত্র তিনটি সেশন। বিশ্বকাপে ব্রাজিলের পরবর্তী ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে আগামী ২৫ জুন বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৪টায়। স্কটিশ রক্ষণ ভাঙতে আনচেলত্তি কাকে ব্যবহার করেন- সেটাই দেখার।

রাফিনিয়াব্রাজিলএনদ্রিকহেনরিকেরাইয়ান২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল