Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
২১০০ কবর খুঁড়েছেন জাকির
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

মুখোমুখি স্কালোনি-ফুয়েন্তে

শিক্ষককে হারানোর অপেক্ষায় ছাত্র

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ২১:৩৮
শিক্ষককে হারানোর অপেক্ষায় ছাত্র

সংগৃহীত ছবি

ছাত্রের কাছে হেরে গেলে নাকি শিক্ষকের কষ্ট হয় না। উল্টো গর্বে বুক ফুলে ওঠে। কিন্তু সেটি যদি হয় বিশ্বকাপের ফাইনাল, তখন কি কেউ হারতে চাইবেন? ঠিক এমনই এক পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে ও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মায়ামির ফাইনালের আগে ‘ছাত্র’ স্কালোনি বলছেন, ‘শিক্ষক’ ফুয়েন্তেকে হারানোর লক্ষ্যেই মাঠে নামবে তার দল।

৯ বছর আগের কথা। স্কালোনি তখন হোর্হে সাম্পাওলির কোচিং স্টাফের অংশ। উয়েফা প্রো লিগের লাইসেন্স পাওয়ার কোর্সে ফুয়েন্তে ছিলেন স্কালোনির শিক্ষক। ফুয়েন্তে শেখাতেন কৌশল ও খেলার ধরন।

ফুয়েন্তের কাছে শেখা সেই কৌশল স্কালোনির কোচিং ক্যারিয়ারে এনেছে আমূল পরিবর্তন। আর্জেন্টিনাকে ৩৬ বছর পর জিতিয়েছেন বিশ্বকাপ। আছে টানা দুই কোপা আমেরিকা শিরোপাও।

টানা দ্বিতীয়বার আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছেন স্কালোনি। মায়ামির সেই মঞ্চে প্রতিপক্ষের ডাগআউটে থাকবেন সেই ফুয়েন্তে। শিক্ষককে ‘সম্মান’ দেখালেও ফাইনালে তাকেই হারাতে চান স্কালোনি, ‘রবিবার আমরা তাদের হারানোর চেষ্টা করব। তবে স্পেন ও তাদের কোচের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান রয়েছে। তারা কেমন খেলে তার জন্য নয়, বরং তাদের যা অর্জন আছে সেটির জন্যও। ফাইনালে একটা দুর্দান্ত ম্যাচ হতে যাচ্ছে। আমি আশা করি, স্প্যানিশরা খুশি হবে যে আর্জেন্টিনা ফাইনালে উঠেছে। কারণ মেসি সেই দেশকে অনেক বেশি আনন্দ দিয়েছে।‘

ফুয়েন্তের সঙ্গে তার সম্পর্কটা কত ভালো, সেটি আবারও জানালেন স্কালোনি, ‘কোচিং কোর্সে আমার শিক্ষক হওয়ার পাশাপাশি, তার সঙ্গে আমার একটি দারুণ সম্পর্ক ছিল। তার সহজ ও অমায়িক আচরণ আমার খুব ভালো লাগত।‘

কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের পর ফুয়েন্তের সঙ্গে কথাও হয়েছিল স্কালোনির, ‘কাতারে শিরোপা জেতার পর আমরা কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম। এটি তারও কাজে লেগেছে। আমি অহংকার করে এ কথা বলছি না। ইতিবাচক অর্থেই বলছি। তিনি ওই কথাগুলো স্পেন জাতীয় দলে দারুণভাবে বাস্তবায়ন করেছেন।‘

ফাইনালে ওঠার পর ফুয়েন্তেও ছাত্রের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, ‘স্কালোনি খুব পরিশ্রমী একজন ছাত্র ছিল। তার অনেক বেশি জানার আগ্রহ ছিল। তার মধ্যে এমন একটা ব্যাপার ছিল, সে নিশ্চিতভাবেই আরও বড় হতে চায়। তার শিক্ষক হতে পারাটা একটি সম্মানের বিষয়।‘

ফাইনালে শেষ পর্যন্ত জয় পাবে কে? শিক্ষক কি তার জাদুবলে ছাত্রকে মাত দেবেন? নাকি তারই শেখানো কৌশলের কাছে ধরাশায়ী হবে?

 

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৯ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    ইংল্যান্ড
    ০
    ২০ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    বিস্ময়ের শতবর্ষী কাইজেলিয়া

    বিস্ময়ের শতবর্ষী কাইজেলিয়া

    ১৭ জুলাই ২০২৬, ০৩:৩২

    ফাতেমা হত্যারহস্য উদঘাটন, ৮৭ সিসিটিভি ফুটেজে মিলল ক্লু

    ফাতেমা হত্যারহস্য উদঘাটন, ৮৭ সিসিটিভি ফুটেজে মিলল ক্লু

    ১৭ জুলাই ২০২৬, ০৪:৩৭

    সরকারকে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে

    সরকারকে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে

    ১৭ জুলাই ২০২৬, ০৩:২৫

    আলোচনার আগেই কার্গো হ্যান্ডলিংয়ে উন্নতি চায় ইইউ

    আলোচনার আগেই কার্গো হ্যান্ডলিংয়ে উন্নতি চায় ইইউ

    ১৭ জুলাই ২০২৬, ০৫:০২

    বাংলাদেশে নতুন করে দারিদ্রঝুঁকিতে ১২ লাখ মানুষ

    বাংলাদেশে নতুন করে দারিদ্রঝুঁকিতে ১২ লাখ মানুষ

    ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৩

    দেখা যাক

    দেখা যাক

    ১৭ জুলাই ২০২৬, ০৩:২৩

    ২১০০ কবর খুঁড়েছেন জাকির

    ২১০০ কবর খুঁড়েছেন জাকির

    ১৭ জুলাই ২০২৬, ০২:৪৫

    বিছানায় স্বামীর মরদেহ ও রক্তাক্ত সন্তান, পাশেই ফোনে মগ্ন স্ত্রী

    বিছানায় স্বামীর মরদেহ ও রক্তাক্ত সন্তান, পাশেই ফোনে মগ্ন স্ত্রী

    ১৭ জুলাই ২০২৬, ০০:২৪

    সোয়া লাখ কোটি টাকার রাজস্ব একাই দেয় চট্টগ্রাম

    সোয়া লাখ কোটি টাকার রাজস্ব একাই দেয় চট্টগ্রাম

    ১৭ জুলাই ২০২৬, ০৩:২২

    যে অঙ্কে বদলাচ্ছে না সরকারি গাড়ি সুবিধা

    যে অঙ্কে বদলাচ্ছে না সরকারি গাড়ি সুবিধা

    ১৭ জুলাই ২০২৬, ১০:৪৬

    একদিন তোমাদের শহরও হবে ডাস্টবিন

    একদিন তোমাদের শহরও হবে ডাস্টবিন

    ১৭ জুলাই ২০২৬, ০৩:১২

    গাইবান্ধায় এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান, এলাকায় তোলপাড়

    গাইবান্ধায় এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান, এলাকায় তোলপাড়

    ১৭ জুলাই ২০২৬, ০১:১৮

    জনসমুদ্রে ‘ঘনঘটা’, নাচের ঢেউয়ে ভাসল চারুকলা

    জনসমুদ্রে ‘ঘনঘটা’, নাচের ঢেউয়ে ভাসল চারুকলা

    ১৭ জুলাই ২০২৬, ১৩:৫৯

    সুতরাং

    সুতরাং

    ১৭ জুলাই ২০২৬, ০৩:২১

    বিএসইসির নতুন নেতৃত্বে বদলে যাচ্ছে শেয়ারবাজার

    বিএসইসির নতুন নেতৃত্বে বদলে যাচ্ছে শেয়ারবাজার

    ১৭ জুলাই ২০২৬, ০৭:৫০

    advertiseadvertise