Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

পয়েন্ট ভাগাভাগি করল ইরান-নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৯:০৪
পয়েন্ট ভাগাভাগি করল ইরান-নিউজিল্যান্ড

সংগৃহীত ছবি

ইরানের বিশ্বকাপে খেলা নিয়ে শুরু থেকেই ছিল শঙ্কা। বহুবার বয়কটের হুমকির পর অবশেষে যুক্তরাষ্ট্রের মাটিতে খেলতে নেমেছে ইরান। জি গ্রুপে নিউজিল্যান্ডের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে এশিয়ার দেশটি।

লস অ্যাঞ্জেলেসে ঐতিহাসিক ম্যাচে মুখোমুখি হয়েছিল ইরান ও নিউজিল্যান্ড। ম্যাচের শুরুতেই অবশ্য পিছিয়ে পড়ে এলোমেলো ফুটবল খেলা ইরান।

ম্যাচের ৭ মিনিটের মাথায় লিড নিল নিউজিল্যান্ড। ক্রিস উডের পাসে ইজিলা জাস্টের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। 

বেশিক্ষণ অবশ্য পিছিয়ে থাকতে হয়নি ইরানের। সব বাধা পেরিয়ে এলো যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের গোল। ৩২ মিনিটের মাথায় মোহানলুর অ্যাসিস্টে  ঐতিহাসিক গোলটি করলেন রামিন রেজিয়ান।

জমজমাট এক প্রথমার্ধ শেষে ম্যাচে ছিল ১-১ এ সমতা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড ফিরে পায় নিউজিল্যান্ড। ৫৫ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল পান জাস্ট। ইরানের বিপক্ষে ২-১ এ এগিয়ে যায় নিউজিল্যান্ড।

৫৫তম মিনিটে মোহাম্মদ মোহেবির দুর্দান্ত এক হেডে ম্যাচে সমতায় ফেরে ইরান। 

শেষ পর্যন্ত কেউই আর জয়সূচক গোল পায়নি। ২-২ গোলের ড্রতে শেষ হয় ইরান-নিউজিল্যান্ড ম্যাচ।

২০২৬ ফিফা বিশ্বকাপইরাননিউজিল্যান্ড
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise