Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

টুখেলের কৌশল নিয়ে ড্রেসিংরুমে তোলপাড়

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৯:২৮
টুখেলের কৌশল নিয়ে ড্রেসিংরুমে তোলপাড়

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে হারের ক্ষত এখনো দগদগে ইংল্যান্ড শিবিরে। আটলান্টায় সেই হারের পর থেকেই কোচ থমাস টুখেলের ট্যাকটিক্যাল সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন খোদ ইংলিশ খেলোয়াড়রাই। শোনা যাচ্ছে, দলের অন্তত তিনজন সিনিয়র খেলোয়াড় কোচের রক্ষণাত্মক কৌশলের সরাসরি সমালোচনা করেছেন।

ম্যাচে এগিয়ে যাওয়ার পর ইংল্যান্ডের রক্ষণাত্মক হয়ে পড়ার বিষয়টি স্বাভাবিক হলেও, খেলোয়াড়দের মতে টুখেলের কৌশল এবং বদলি খেলোয়াড় নামানোর সিদ্ধান্ত তাদের বিপদ ডেকে এনেছে। ম্যাচ শেষে ড্রেসিংরুমের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বিবিসি স্পোর্টস জানাচ্ছে, দলের ভেতরেই এমন একটি মত তৈরি হয়েছে যে, পিছিয়ে পড়ার সময় ইংল্যান্ডের উচিত ছিল পাল্টা চাপের মুখে ভেঙে না পড়ে সাহসিকতার পরিচয় দেওয়া।

এক সূত্র জানিয়েছে, “তারা অনেক আগেই খুব বেশি রক্ষণাত্মক হয়ে পড়েছিল।”

খেলোয়াড়রা মনে করেন, প্রতিপক্ষের গোলপোস্ট থেকে আর্জেন্টিনাকে দূরে রাখতে এবং রক্ষণের ওপর চাপ কমাতে পাল্টা প্রেস করা জরুরি ছিল। কিন্তু টুখেলের নির্দেশে দল যেভাবে রক্ষণভাগের দিকে ঝুঁকে পড়েছিল, তাতে শেষ রক্ষা হয়নি।

সমালোচনার মুখে দাঁড়িয়ে থমাস টুখেল নিজের ভুল স্বীকার করার চেয়ে পরিস্থিতির বর্ণনা দিয়েছেন বেশি। তিনি বলেন, “গোল করার পর থেকে আমাদের বল পজিশন এবং খেলার গতি কমে যায়। আমরা খুব বেশি নিষ্ক্রিয় হয়ে পড়েছিলাম। আমি চেয়েছিলাম আমার ছেলেরা আরও সক্রিয় হোক, কিন্তু তারা পেরে ওঠেনি। আমরা কোনো দ্বৈরথেই জিততে পারছিলাম না, তাই বাধ্য হয়ে আমাদের আরও গভীরে যেতে হয়েছিল। এটা কখনোই পরিকল্পনা ছিল না, কিন্তু ঘটে গেছে।”

টুখেল আরও বলেন, “স্প্যানিশ বা আর্জেন্টাইনদের মতো বলের নিয়ন্ত্রণ ধরে রেখে খেলা আমাদের ডিএনএ-তে নেই। এটিই বড় সমস্যা।”

ইংল্যান্ডকে শিরোপা জেতানোর লক্ষ্যেই টুখেলকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে কোচের ট্যাকটিক্যাল ব্যর্থতা এবং খেলোয়াড়দের সঙ্গে এই দূরত্বের বিষয়টি এখন এফএর জন্য নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এফএ প্রধান নির্বাহী মার্ক বুলিহাম এখনো টুখেলের ওপর আস্থা রাখছেন ঠিকই, কিন্তু শনিবার ফ্রান্সের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ শেষে পুরো টুর্নামেন্টের পারফরম্যান্স নিয়ে যে কড়া পর্যালোচনা হবে, তা বলাই বাহুল্য।

সাউথগেট যুগের পর টুখেলের ‘ট্যাকটিক্যাল জাদুতে’ ভরসা করেছিল ইংল্যান্ড। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে সেই কৌশল যে বুমেরাং হয়েছে, যা এখন ফুটবলপাড়ার মূল আলোচ্য বিষয়। টুখেল ও খেলোয়াড়দের এই শীতল সম্পর্ক ভবিষ্যতে ইংল্যান্ডের আগামী ইউরো বাছাইপর্বে কেমন প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।

টমাস টুখেল২০২৬ ফিফা বিশ্বকাপইংল্যান্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর