Agamir Somoy E-Paper
সোমবার, ৬ জুলাই, ২০২৬
আগামীর সময়
৬ লাখ তালবীজ বপন করেছেন চিত্তরঞ্জন
সোমবার, ৬ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

উইং থেকে

ব্রাজিল নিয়ে বড় আশা করাই উচিত হয়নি

জুলফিকার মাহমুদ মিন্টু
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১৯:১৮
ব্রাজিল নিয়ে বড় আশা করাই উচিত হয়নি

নরওয়ের কাছে হেরে অসময়ে বিদায় নিয়েছে ব্রাজিল। কেন তারা ব্যর্থ হল? এর কারণ খুঁজতে গেলে অনেক কিছু বের হয়ে আসবে।

ব্রাজিলের হারের কারণগুলো আমি তিন ভাগে ভাগ করতে চাই। প্রথমত, তারা হাই প্রেসিং করছিল এবং শুরুতেই একটা গোলও পেয়ে গিয়েছিল, যেটা অফসাইডে বাতিল হয়। ঠিক তার পরে ১৩ মিনিটে খেলার ধারার বিপরীতে ব্রাজিল পেনাল্টি পায় এবং সেটা তারা কনভার্ট করতে পারেনি। পেনাল্টি কনভার্ট করতে পারলে ব্রাজিল হয়তো খেলার নিয়ন্ত্রণ নিতে পারতো। উল্টো গিমারেস গোল মিস করায় মোমেন্টাম হাতছাড়া হয় এবং নরওয়ে আরও বেশি উজ্জীবিত হয়ে ওঠে।

দ্বিতীয়ার্ধে যখন এনদ্রিকে মাঠে এসেই একটা চমৎকার বল পেয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়রের কাছ থেকে, সেখান থেকে তিনি ওয়ান ভার্সাস ওয়ান সিচুয়েশনে গোল করতে পারেননি। এই ধরনের ম্যাচে যখন একটা পেনাল্টি মিস হবে এবং ওয়ান ভার্সাস ওয়ান সিচুয়েশনে গোল মিস হবে, তখন আসলে ম্যাচটা আপনার জেতা উচিত না। কারণ নরওয়ে দারুণ একটা দল। এই ধরনের দলের যখন এরকম সুযোগ হাতছাড়া হবে তখন অবশ্যই শাস্তি পেতেই হবে। এটাই হয়েছে।

দ্বিতীয়ত, এ ম্যাচে পার্থক্যটা গড়ে দিয়েছেন আর্লিং হলান্ড। তিনি কিন্তু শুরু থেকে সেরকম কোন হুমকি হয়ে দাঁড়াননি। তবে সত্যিকারের নাম্বার নাইন হিসেবে তিনি ৭৯ মিনিটে ঠিকই একটা চমৎকার হেডে ফিনিশ করেছেন। সেখানে ব্রাজিলের ডিফেন্সের ভুল অবশ্যই ছিল। এরপর ৮৯ মিনিটে সে আরেকটা পাওয়ারফুল স্ট্রাইক করেন বক্সের ১৬ মিটার বাইরে থেকে, তাতেই ব্যবধান দ্বিগুণ হয় এবং নরওয়ের জয় নিশ্চিত হয়।

তৃতীয় কারণ আমার মতে, ব্রাজিলের আক্রমণ কৌশলে ঘাটতি ছিল। মাঝমাঠে ব্রাজিল কখনোই বলের পজেশন প্রতিষ্ঠা করতে পারেনি এবং কখনোই ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারেনি। পুরোটা ম্যাচ নিয়ন্ত্রণ করেছে নরওয়ে তাদের বল পজেশনিংয়ের মাধ্যমে। ফার্স্ট টাচ, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বল, এই বলগুলোও ব্রাজিল নিয়ন্ত্রণে রাখতে পারেনি। একটা দল যখন এতগুলো ভুলের ভেতর দিয়ে যায়, তখন সেই দল কিন্তু জয় পাওয়ার অধিকার হারিয়ে ফেলে।

নরওয়ের গোলকিপারের কথা বিশেষভাবে বলতে হয়। তিনি কেবল পেনাল্টি ঠেকিয়ে দেননি। এনদ্রিকেকে গোল করতে সে বাধা দিয়েছেন, ভিনিসিয়ুস, গিমারেসের চেষ্টাগুলো রুখে দিয়েছেন। তার সেভগুলো নরওয়ের জয়ে বড় ভূমিকা রেখেছে।

এই হারের পরও আমি বলবো, কার্লো আনচেলত্তি অন্যতম সেরা একজন কোচ।  তিনি তার সেরা অস্ত্রগুলো চেষ্টা করেছেন ব্যবহার করার। তবে দলে অনেক চোট সমস্যা ছিল। রাফিনহা প্রস্তুত ছিলেন না, পাকেতারও চোট ছিল। সব মিলিয়ে আমি তাকে হারের দায় দিবো না।

সব শেষে মানতে হবে, ব্রাজিল এখন আর আগের মতো তারকাখচিত দল নয়। একটা সময় তাদের তারার অভাব ছিল না। আমার কাছে এই ব্রাজিল ভীষণ সাদামাটা একটা দল। এ কারণেই শক্ত প্রতিপক্ষের সঙ্গে খেলতে নামলে ব্রাজিল আগের মতো সে সম্মানটা আর পায় না। সত্যি বললে, এই ব্রাজিল নিয়ে বড় আশা করাই উচিত হয়নি।



    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    ০৭ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    যুক্তরাষ্ট্র
    ০
    বেলজিয়াম
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১০:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    মিসর
    ০
    ০৮ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    সুইজারল্যান্ড
    ০
    কলম্বিয়া
    ০
    advertisement
    advertisement
    নতুন পে স্কেলে নতুন নিয়মে ইনক্রিমেন্ট

    নতুন পে স্কেলে নতুন নিয়মে ইনক্রিমেন্ট

    ০৬ জুলাই ২০২৬, ০৭:১০

    ‘এক লাখ টাকার জন্য চোখের সামনে আমার বাবাডারে মারছে’

    ‘এক লাখ টাকার জন্য চোখের সামনে আমার বাবাডারে মারছে’

    ০৬ জুলাই ২০২৬, ০০:১৫

    হলান্ড বিস্ফোরণে হলুদ কান্না

    হলান্ড বিস্ফোরণে হলুদ কান্না

    ০৬ জুলাই ২০২৬, ০১:০৪

    ৬ লাখ তালবীজ বপন করেছেন চিত্তরঞ্জন

    ৬ লাখ তালবীজ বপন করেছেন চিত্তরঞ্জন

    ০৬ জুলাই ২০২৬, ০৫:১৭

    ব্রাজিল বারবার আটকায় সোনালি প্রজন্মে

    ব্রাজিল বারবার আটকায় সোনালি প্রজন্মে

    ০৬ জুলাই ২০২৬, ০০:১৪

    রপ্তানিতে নগদ সহায়তা আরও ছয় মাস একই থাকছে

    রপ্তানিতে নগদ সহায়তা আরও ছয় মাস একই থাকছে

    ০৬ জুলাই ২০২৬, ০১:১৬

    কক্সবাজারে পাহাড়ধসে ৮ রোহিঙ্গার মৃত্যু

    কক্সবাজারে পাহাড়ধসে ৮ রোহিঙ্গার মৃত্যু

    ০৬ জুলাই ২০২৬, ০৫:০৩

    ক্যারিয়ারে কতগুলো পেনাল্টি মিস করেছেন গিমারেস?

    ক্যারিয়ারে কতগুলো পেনাল্টি মিস করেছেন গিমারেস?

    ০৬ জুলাই ২০২৬, ০৯:৫৩

    আনচেলত্তির চাকরি থাকছে তো?

    আনচেলত্তির চাকরি থাকছে তো?

    ০৬ জুলাই ২০২৬, ১০:৪২

    গাধা কোথাকার, আমার সাথে এসব করিস না

    গাধা কোথাকার, আমার সাথে এসব করিস না

    ০৬ জুলাই ২০২৬, ০৯:২৫

    বুক চাপড়ে কাঁদছে ইরান

    বুক চাপড়ে কাঁদছে ইরান

    ০৬ জুলাই ২০২৬, ০২:১৫

    সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৬ জুলাই ২০২৬, ০৭:৪৪

    বন্ধ কারখানা খুলতে বেসরকারি খাতকে  ১০ হাজার একর জমি

    বন্ধ কারখানা খুলতে বেসরকারি খাতকে ১০ হাজার একর জমি

    ০৬ জুলাই ২০২৬, ০৭:১০

    আজকের নামাজের সময়সূচি (০৬ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৬ জুলাই)

    ০৬ জুলাই ২০২৬, ০৭:২৯

    ঢাকায় ঝড়ের আভাস, কেমন থাকবে তাপমাত্রা?

    ঢাকায় ঝড়ের আভাস, কেমন থাকবে তাপমাত্রা?

    ০৬ জুলাই ২০২৬, ০৭:৫৫

    advertiseadvertise