Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

ইয়ামালকে আটকাতে আলাদা কোনো পরিকল্পনা নেই ফ্রান্সের

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১৮:৫১
ইয়ামালকে আটকাতে আলাদা কোনো পরিকল্পনা নেই ফ্রান্সের

সংগৃহীত ছবি

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে লামিন ইয়ামালকে ঘিরে আলাদা কোনো কৌশল নেওয়া হয়নি বলে জানিয়েছেন ফ্রান্সের মিডফিল্ডার আদ্রিয়েন রাবিও। একই সঙ্গে ইউরো ২০২৪-এ বার্সেলোনার এই তরুণ তারকাকে নিয়ে করা নিজের পুরোনো মন্তব্য নিয়েও মুখ খুলেছেন তিনি।

স্পেন-ফ্রান্স সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে রাবিওকে মনে করিয়ে দেওয়া হয় ইউরো ২০২৪-এর সেমিফাইনালের কথা। সে সময় তিনি বলেছিলেন, ফাইনালে খেলতে হলে ইয়ামালকে আরও অনেক কিছু প্রমাণ করতে হবে। জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নীরবে এগিয়ে চলো, চেকমেট বলার সময় এলে তবেই বলো’ লিখেছিলেন ইয়ামাল। পরে সেই ম্যাচেই দুর্দান্ত এক গোল করে ফ্রান্সকে বিদায় করে দেন স্প্যানিশ উইঙ্গার।

তবে এবার রাবিও স্পষ্ট করে জানিয়েছেন, ফ্রান্সের পরিকল্পনা কেবল ইয়ামালকে ঘিরে নয়। পুরো স্পেন দলকেই সমান গুরুত্ব দিচ্ছেন তারা, ‘ইয়ামালকে থামানোর জন্য আলাদা কোনো পরিকল্পনা নেই। আমরা শুধু একজন খেলোয়াড় নয়, পুরো স্পেন দলকে নিয়েই ভাবছি। ইয়ামাল, ফ্রান্সের আক্রমণভাগ, বলের দখল ধরে রাখার ক্ষমতা, বক্সের আশপাশে জায়গা তৈরি করা এবং ছোট ছোট পাসে আক্রমণ গড়ে তোলার দক্ষতা—সবকিছু নিয়েই সতর্ক থাকতে হবে। শুধু একজনকে নিয়েই মনোযোগ দেওয়া উচিত হবে না।’

স্পেনের বিপক্ষে অতীতের হতাশা থাকলেও ফ্রান্স শিবিরে আত্মবিশ্বাসের ঘাটতি নেই বলেও জানান রাবিও। তার মতে, টুর্নামেন্টজুড়ে কঠিন পথ পেরিয়ে আসায় দলটি এখন শারীরিক ও মানসিক দুই দিক থেকেই প্রস্তুত, ‘জয়ের কোনো নিশ্চয়তা নেই। সেটি মাঠেই নির্ধারিত হবে। আমরা ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নেব এবং এখন পর্যন্ত যে পথ পাড়ি দিয়েছি সেটার ওপর আমাদের আস্থা আছে। নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে, তবে টুর্নামেন্টজুড়ে যে বিনয় আমাদের পরিচয় ছিল সেটিও ধরে রাখতে হবে। আমাদের লক্ষ্য ফাইনালে ওঠা।’

ইয়ামালকে নিয়ে দুই বছর আগের মন্তব্য প্রসঙ্গে রাবিওর প্রতিক্রিয়া ছিল উদাসীন, ‘ঠিক কী বলেছিলাম সেটা আমার মনে নেই। তবে যদি বলে থাকি তখন সেটাই আমার মনে হয়েছিল।’

বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে সাম্প্রতিক সময়ের দুই পরাশক্তি। টানা তৃতীয় ফাইনাল নিশ্চিত করতে চায় ফ্রান্স। অন্যদিকে স্পেন মাঠে নামছে টানা ১৬ ম্যাচ অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে। তাই ডালাসের সেমিফাইনালে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব।

লামিন ইয়ামালআদ্রিয়েন রাবিওফ্রান্স-স্পেন২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে