Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

দ্রুততম গোলে তুরস্ককে কাঁদাল প্যারাগুয়ে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১১:২১
শেয়ার করুন:
দ্রুততম গোলে তুরস্ককে কাঁদাল প্যারাগুয়ে

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন তুরস্কের ফুটবলাররা।

ম্যাচ শুরুর বাঁশি বাজার পর ঘড়ির কাঁটায় তখন মাত্র ৬৫ সেকেন্ড। তুরস্কের রক্ষণভাগ কিছু বুঝে ওঠার আগেই বল জালে জড়িয়ে বুনো উল্লাসে মাতলেন প্যারাগুয়ের মাতিয়া গালারজা। চলতি বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড গড়া সেই এক গোলের লিডই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিল। এরপর ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে বুক চিতিয়ে লড়াই করল লাতিন আমেরিকার দলটি। অন্যদিকে ৩২টি শট নিয়েও প্যারাগুয়ের রক্ষণভাগের দেয়াল ভাঙতে না পেরে ম্যাচ শেষে মাঠেই কান্নায় ভেঙে পড়লেন তুরস্কের ফুটবলাররা।

সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে প্রায় ৬৯ হাজার দর্শকের সামনে ‘ডি’ গ্রুপের ম্যাচে তুরস্ককে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের টিকিয়ে রাখল প্যারাগুয়ে। বিপরীতে টানা দুই হারে আসর থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেল টুর্নামেন্টের ‘ডার্ক হর্স’ তুরস্কের।

আরও পড়ুন

ব্রাজিলের ‘নিখুঁত’ ফুটবলে মুগ্ধ আনচেলত্তি

২০ জুন ২০২৬

ম্যাচের প্রথম মিনিটেই গোল হজম করে স্তব্ধ হয়ে পড়ে তুরস্ক। তবে ধাক্কা সামলে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে তারা। প্রথমার্ধেই বড় ধাক্কা খায় প্যারাগুয়ে। দলের এক ফুটবলার লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাকি সময়টা ১০ জন নিয়ে খেলতে হয় তাদের। এই সুযোগে প্যারাগুয়ের ওপর আক্রমণের স্টিমরোলার চালায় তুরস্ক। প্রায় ৮০ শতাংশ সময় বল দখলে রেখে একের পর এক আক্রমণ করলেও প্রথমার্ধে সমতায় ফিরতে পারেনি ভিনসেঞ্জো মন্তেল্লার শিষ্যরা। দ্বিতীয়ার্ধে খেলা রূপ নেয় এক চরম নাটকীয়তায়। ম্যাচের অন্তিম মুহূর্ত পর্যন্ত সমতায় ফিরতে মরিয়া তুরস্ক অল-আউট ফুটবলের কৌশল নেয়। ১২টি কর্নার, বক্সের ভেতর ৫১ বার বলের স্পর্শ এবং ৩২টি শটের বিপরীতে ডিফেন্ডারদের মানবদেয়াল ও গোলরক্ষক জিল-এর অতিমানবীয় পারফরম্যান্সে ম্যাচে টিকে থাকে প্যারাগুয়ে। চেলসি বা উইগানের সেই ঐতিহাসিক ‘বাস পার্কিং’ (সব খেলোয়াড় নিয়ে রক্ষণভাগ সামলানো) কৌশলে মাত্র ২১ শতাংশ বলের নিয়ন্ত্রণ নিয়েও তুরস্কের প্রতিটি আক্রমণ নস্যাৎ করে দেয় লাতিনরা।

আরও পড়ুন

উপহাস ছাপিয়ে ব্রাজিলের উৎসব

২০ জুন ২০২৬

ম্যাচের ৮৫ মিনিটে তুরস্কের গোললাইনের একদম কাছ থেকে দিনুজ গুলের শট রুখে দেন ডিফেন্ডার গোমেজ। ৮৯ মিনিটে আবারও সুবর্ণ সুযোগ নষ্ট করে তুরস্ক। গোলরক্ষক জিল বল গ্রিপে নিতে ব্যর্থ হলে ফিরতি শটে গোল করতে ব্যর্থ হন গুল। ৯৭ মিনিটে তুর্কি ডিফেন্ডার ডেমিরাল ফাঁকায় হেড করলেও বল পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। একদম শেষ মুহূর্তে তুরস্কের অধিনায়ক হাকান কালহানোগলুর জোরালো শট লক্ষ্যভ্রষ্ট হতেই রেফারি শেষ বাঁশি বাজান।

ম্যাচ শেষের সঙ্গে সঙ্গেই মাঠে হাঁটু গেড়ে বসে কান্নায় ভেঙে পড়েন আরদা গুলেরসহ তুরস্কের ফুটবলাররা। আর ১০ জন নিয়ে বীরত্বগাথা রচনা করা প্যারাগুয়ের ফুটবলাররা মেতে ওঠেন বাঁধভাঙা উল্লাসে। চোট নিয়ে মাঠ ছাড়া গোলদাতা গালারজা তখন স্ট্রেচারে শুয়েই সতীর্থদের অভিনন্দন জানাচ্ছিলেন। রক্ষণাত্মক ফুটবলের প্রদর্শনী দেখিয়ে বিশ্বকাপ রূপকথা লিখল প্যারাগুয়ে।

তুরস্ক২০২৬ ফুটবল বিশ্বকাপপ্যারাগুয়ে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার