Agamir Somoy E-Paper
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

উপহাস ছাপিয়ে ব্রাজিলের উৎসব

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:১৯
উপহাস ছাপিয়ে ব্রাজিলের উৎসব

কার্লো আনচেলত্তিকে নিয়েও তৈরি হয়েছে এমন অসংখ্য মিম। - গ্লোবো স্পোর্ত

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্রয়ের পর ব্রাজিল ফুটবল দলকে নিয়ে কম খোঁচাখুঁচি হয়নি। হাইতির বিপক্ষে আজ দ্বিতীয় ম্যাচের শুরুতেও যখন রাফনিয়া একের পর এক সহজ সুযোগ নষ্ট করছিলেন, তখন ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো ট্রোল আর মিমের বন্যা বয়ে যায়। কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলাররা সেই উপহাসকে বেশিক্ষণ স্থায়ী হতে দেননি। মাঠের দুর্দান্ত পারফরম্যান্সে সব সমালোচনা ধুয়ে-মুছে দিয়ে শেষ পর্যন্ত বড় জয়ের উৎসবে মেতেছে কার্লো আনচেলত্তির দল।

ফিলাডেলফিয়ার মাঠে হাইতিকে গোলবন্যায় ভাসিয়ে আসরের প্রথম জয় তুলে নিয়েছে সেলেসাওরা। প্রথমার্ধের ঝড়েই মূলত ম্যাচ নিজেদের পকেটে পুরে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের শুরুটা ব্রাজিলের জন্য ছিল কিছুটা অস্বস্তির। বিশেষ করে ফরোয়ার্ড রাফনিয়া প্রথমার্ধের শুরুর দিকে দুটি নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করলে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে রসিকতার ঝড় ওঠে। তবে রাফনিয়ার সেই মিসের হতাশা কাটাতে বেশি সময় নেয়নি ব্রাজিল। 

ম্যাচের ৩৫ মিনিটে ডেডলক ভাঙেন স্ট্রাইকার ম্যাথিউস কুনহা। নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই নিজের দ্বিতীয় গোলটি পেয়ে যান এই নম্বর নাইন। কুনহার জোড়া গোলের পর হাইতির কফিনে প্রথমার্ধের শেষ পেরেকটি ঠোকেন ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমার্ধের যোগ করা সময়ের ৪৭ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান এই রিয়াল মাদ্রিদ তারকা।

বিরতিতে যাওয়ার আগেই ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় সেলেসাওরা। ভিনির এই পারফরম্যান্সের পর সমর্থকেরা মিমের ভাষা বদলে মেতে ওঠেন ভিনি-বন্দনায়। ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড রায়ানের বিশ্বকাপে অভিষেক ঘটে। এছাড়া সমর্থকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ডাগআউট থেকে মাঠে নামানো হয় তরুণ সেনসেশন এন্দ্রিককেও। মাঠে নেমেই চমৎকার এক শটে হাইতির জালে বল জড়িয়েছিলেন এই বিস্ময় বালক। তবে অফসাইডের কারণে রেফারি এন্দ্রিকের সেই গোলটি বাতিল করে দিলে তাকে হতাশ হতে হয়।

সামান্যর জন্য গোল না পাওয়ার সেই হতাশা থাকলেও প্রথম জয়ের স্বস্তি আর মাঠের রোমাঞ্চকর পারফরম্যান্স সব ট্রোলকে ছাপিয়ে শুধুই আনন্দের খোরাক জোগাচ্ছে ব্রাজিল সমর্থকদের। এই জয়ের পর নকআউটের দৌড়ে ভালোভাবেই টিকে রইল আনচেলত্তির শিষ্যরা।

ব্রাজিলহাইতি২০২৬ ফিফা বিশ্বকাপ
    শেয়ার করুন:
    Advertisement
    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৫

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ০৯ আগস্ট ২০২৬, ০০:২২

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩১

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩৭

    বড় সাজ্জাদের ফুপাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    বড় সাজ্জাদের ফুপাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১১

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৮

    সবে মিলে করি লুট

    সবে মিলে করি লুট

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৩৬

    লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

    লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    রোবটের দেশি কারিগর

    রোবটের দেশি কারিগর

    ০৯ আগস্ট ২০২৬, ০৬:০০

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:১৪

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১৩

    কারিগরি সফরে ‘আমলা কোটা’, বিদেশ গিয়ে কী করেন তারা

    কারিগরি সফরে ‘আমলা কোটা’, বিদেশ গিয়ে কী করেন তারা

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪০

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল জেআইসিতে

    তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল জেআইসিতে

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৫

    রবিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট

    রবিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট

    ০৯ আগস্ট ২০২৬, ০৭:৩৬

    advertiseadvertise