- ২ মাস আগে(০৮:২৮)

প্রথম জয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল
খুব একটা বেগ পেতে না হওয়া এই ম্যাচে, প্রথমার্ধের তিন গোলেই ফিলাডেলফিয়াতে হাইতির বিপক্ষে ৩-০ গোলে ব্রাজিলের সহজ জয় নিশ্চিত হয়।
এই জয়ে মরক্কোকে টপকে সি গ্রুপের শীর্ষে উঠে গেছে ছয়বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাথিউস কুনিয়ার করা প্রথম দুটি গোলেই অবদান রাখা ভিনিসিয়ুস জুনিয়র যোগ করা সময়ে দলের তৃতীয় গোলটি করেন।
বিরতির পর হাইতি তাদের খেলার উন্নতি করলেও, দ্বিতীয়ার্ধে কোনো দলই আর গোল পায়নি। মরক্কোর বিপক্ষে নিজেদের শেষ গ্রুপ ম্যাচের আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল হাইতির। অন্যদিকে গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে মায়ামিতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল।
- ২ মাস আগে(০৮:২৪)

দ্বিতীয়ার্ধে অতিরিক্ত পাঁচ মিনিট
একের পর এক আক্রমণ করে চলছে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে আরও অতিরিক্ত পাঁচ মিনিট সময় পাবে দলটি ব্যবধান বাড়ানোর। তারা এগিয়ে ৩-০ গোলে
- ২ মাস আগে(০৮:১৫)

আবার আনচেলত্তির দুই পরিবর্তন
৮১ মিনিটে ফের দুই পরিবর্তন ব্রাজিলের।
এডারসন সিলভা আসেন ব্রুনো গুইমারায়েসের জায়গায়। দানিলো সান্তোস মাঠে নামেন দলের তৃতীয় গোল করা ভিনিসিয়ুস জুনিয়রের স্থলে।
- ২ মাস আগে(০৮:০৮)

এন্দ্রিকের গোল অফসাইডে বাতিল
৭৮ মিনিটে এন্দ্রিক বল পাঠিয়েছিলেন পোস্টে। তবে তার আগেই অফসাইডের বাঁশি বাজে
- ২ মাস আগে(০৭:৫৬)

কুনিয়ার জায়গায় মাঠে এলেন এন্দ্রিক
৬৪ মিনিটে আনচেলত্তির জোড়া পরিবর্তন। জোড়া গোল করা কুনিয়ার পরিবর্তে মাঠে পাঠান এন্দ্রিককে। মিনিটে হাইতির গোল শোধের চেষ্টা রুখে দেন ব্রাজিল কিপার ও পাকেতার জায়গায় আসেন গ্যাব্রিয়েল মার্তিনেলি।
- ২ মাস আগে(০৭:৫১)
ব্রাজিলের অনন্য রেকর্ড
বিশ্বকাপে ব্রাজিলের অন্তত তিন গোল করার এটি ৪১তম ঘটনা। টুর্নামেন্টের ইতিহাসে আর কোন দলের নেই এ রেকর্ড।
৬১ মিনিট: ব্রাজিল ৩-১ হাইতি - ২ মাস আগে(০৭:৪৬)

মোশারফ হোসেন ভুবনের ক্যামেরায় এক দল ব্রাজিল সমর্থকের উদযাপন
টিএসসি-তে হলুদ ঢেউ
খেলা চলছে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার। অথচ ঢাকার টিএসসিতে শুরু হয়ে গেছে হলুদ ঢেউ। হাজার হাজার ব্রাজিল সমর্থক বড় পর্দায় উপভোগ করছে প্রিয় দল ব্রাজিলের খেলা...
- ২ মাস আগে(০৭:৩৮)
৩-০ তে এগিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করেছে ব্রাজিল
কুনিয়ার জোড়া গোল ও ভিনিসিয়ুসের গোলে ৩-০ লিড নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করেছে ব্রাজিল।
হাইতি দুই পরিবর্তন নিয়ে নেমেছে। ফ্র্যান্টসডি পিয়েরোর পরিবর্তে মাঠে নামেন উইলসন ইসিদোর। কার্লেন্স আরকুসের আসেন ডমিনিক সিমন
- ২ মাস আগে(০৭:২০)

ভিনিসিয়ুস জুনিয়রে ব্রাজিলের তৃতীয় গোল
প্রথমার্ধের যোগ করা সময়ে ডান দিক দিয়ে বক্সে ঢুকে ডান পায়ের প্লেসিংয়ে বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিল এগিয়ে যায় ৩-০ গোলে।
এর পরেই বেজে ওঠে বিরতির বাঁশি...
- ২ মাস আগে(০৭:১৬)
প্রথমার্ধে অতিরিক্ত ছয় মিনিট
কুনিয়ার জোড়া গোলে এগিয়ে আছে ব্রাজিল। চলছে প্রথমার্ধের ছয় মিনিট যোগ করা সময়ের খেলা
- ২ মাস আগে(০৭:১৩)
চোট নিয়ে মাঠ ছাড়েন রাফিনিয়া
৪০ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন রাফিনিয়া। তার হ্যামস্ট্রিংয়ে লেগেছে বলেই ভিনি ইঙ্গিত দিচ্ছেন। তার জায়গায় বদলি হয়ে নামেন রায়ান।
- ২ মাস আগে(০৭:০৮)

দারুণ গোলে ব্যবধান বাড়ালেন কুনিয়া
৩৬ মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে একাই দ্রুত বক্সে ঢুকে বাঁ পায়ের শটে দ্বিতীয় গোলের দেখা পান কুনিয়া
- ২ মাস আগে(০৭:০১)
কুনিয়ার গোলে এগিয়ে ব্রাজিল
২৩ মিনিটে কুনিয়ার গোলে এগিয়ে যায় ব্রাজিল। ভিনিসিয়ুসের শট গোলরক্ষক ফেরালে ফিরতি বল হাইতির জালে ঠেলেন কুনিয়া।
- ২ মাস আগে(০৬:২১)
নেইমারকে ছাড়াই নামল ব্রাজিল
নেইমারকে ছাড়াই ব্রাজিল গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে হাইতির বিপক্ষে। প্রথম ম্যাচে সেলেসাওরা ১-১ গোলে ড্র করেছিল মরক্কোর সঙ্গে।
২০ জুন ২০২৬, সকাল ৮:৫৯