Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

উইং থেকে

ফিফাই বিতর্ক উসকে দিচ্ছে

জুলফিকার মাহমুদ মিন্টু
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১৬:৪১
ফিফাই বিতর্ক উসকে দিচ্ছে

ফরাসি রেফারি ফ্রাঁসোয়া ল্যাটেক্সিয়ারকে নিয়ে সমালোচনা এখন তুঙ্গে

রেফারিংয়ের ব্যাপারে বলতে গেলে আমি একটু পেছনে ফিরে তাকাতে চাই। গ্রুপ পর্বের ম্যাচগুলো থেকেই আলোচনা হচ্ছে রেফারিং ও ভিএআর নিয়ে। ব্রাজিলের সঙ্গে স্কটল্যান্ডের ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের একটা গোল ভিএআর-চেক করার পর বাতিল হয়। ঘানা এবং ইংল্যান্ড ম্যাচের পর ঘানার কোচ কার্লোস কুইরোজ, যিনি সারা পৃথিবীতে অত্যন্ত পরিচিত এবং সম্মানিত একজন কোচ, রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে প্রেস কনফারেন্সে বলেছিলেন, “ভিআর কি সেই সময় ঘুমাচ্ছিল, না কফি খেতে গিয়েছিল?”

জার্মানির ম্যাচে প্যারাগুয়ের ম্যাচে জার্মানির একটা গোল বাতিল করা হয়েছিল। তো আরও কিছু ঘটনা নিয়ে বিতর্ক হয়েছিল। এর মধ্যে অন্যতম লিওনেল মেসির একটা ফাউলকে কেন্দ্র করে অনেক আলোচনা-সমালোচনা হয়। এবারের বিশ্বকাপে প্রায় প্রতিটা ম্যাচেই এই ধরনের কিছু বিতর্কিত সিদ্ধান্ত হয়েছে। ফিফাই নিয়মিত বিতর্ক উসকে দিচ্ছে।

ফিফা ভিএআর—এর প্রবর্তন করেছিল যাতে রেফারির কোন সিদ্ধান্তে কোন দল যাতে অন্যায়ের শিকার না হয় বা বঞ্চিত না হয়। রেফারির সিদ্ধান্তগুলো যাতে আরও সঠিক হয়, সেজন্য সহায়ক হিসেবে ভিএআর-এর প্রবর্তন হয়। তবে আল্টিমেটলি আমরা দেখছি, সেটা তো হচ্ছেই না, বরং আরো অনেক বিতর্কের জন্ম দিচ্ছে। এই প্রযুক্তি তো পরিচালনা করছে মানুষই। সুতরাং খেলার আইন অনুযায়ী সিদ্ধান্তটা শেষ পর্যন্ত সেই মানুষই নিচ্ছে। তাই এটা শতভাগ নির্ভুল হওয়ার কোনো সুযোগই নেই। রেফারি তার মতো করে সেই আইনের ব্যাখ্যা দিচ্ছেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত দিচ্ছেন। এখানে তাই আলোচনা-সমালোচনা, তর্ক-বিতর্কের সুযোগ থেকেই যাচ্ছে।

গত রাতে আর্জেন্টিনা-মিসর ম্যাচে, মিসরের একটা গোল বাতিল নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। গোলটা ছিল কাউন্টার অ্যাটাকে। গোলটা বিল্ড-আপ করার সময় মিশর নিজেদের রক্ষণভাগের ডান দিকে বলটা কেড়ে নেয়। সেখান থেকে কাউন্টার অ্যাটাকের শুরু হয়ে শেষ পর্যন্ত গোল করেন মোস্তফা জিকো। গোলের পরেই ভিএআর চেক হয় এবং দেখা যায় যেখানে বলটা উইন করেছিল মিশর, সেখানে লিসান্দ্রো মার্তিনেসকে ফাউল করা হয়েছিল, তার জার্সি টেনে ফেলে দেওয়া হয়েছিল, যেটা সত্যি।

এই কারণে পরবর্তীতে যখন গোলটা বাতিল করা হয়, সাধারণত এটা এ পর্যন্ত সবই ঠিক ছিল। বিশ্বকাপের প্রায় প্রতি ম্যাচেই দেখেছি যে দলই গোল করুক না কেন, রেফারি একটা নির্দিষ্ট সময় গোল চেক-এর জন্য অপেক্ষা করেন। মূলত ভিএআর চেক করে কোনো ফাউল বা অন্য কোনো কিছু ঘটেছিল কিনা দেখার জন্য। এ ম্যাচের রেফারিও সেটা করেই সিদ্ধান্ত দেন, গোল বাতিল করে আর্জেন্টিনাকে ফ্রি-কিক দেন।

মিসর যখন বল নিয়ে কাউন্টার অ্যাটাকে গেলো এবং গোল করলো ততক্ষণে ১৫ থেকে ২০ সেকেন্ড সময় চলে গিয়েছে। রেফারি ইচ্ছা করলেই কিন্তু এই সময়ের আগেই খেলা থামাতে পারতেন, সিদ্ধান্ত নিতে পারতেন। ধরে নিলাম, গোল হওয়া পর্যন্তই তিনি অপেক্ষা করেছেন। এরপর তিনি ভিএআর চেক করে নিশ্চিত হতে চেয়েছেন। সবই ঠিকঠাক হয়েছে।

তবে বিতর্কটা তৈরি হয় যখন মোহাম্মদ সালাহর বক্সের ভেতরে একটা ট্যাপিং হয়েছিল সম্ভবত লিসান্দ্রো মার্তিনেসের সঙ্গে। সেই ট্যাপিং থেকে বল জিতে নিয়ে আর্জেন্টিনা কাউন্টার অ্যাটাকে যায় এবং লাউতারো মার্তিনেসের ক্রসে এনসো ফের্নান্দেস হেড করে গোল করেন। আর্জেন্টিনা তাতে ৩-২ গোলে এগিয়ে যায়। এই গোলটা হওয়ার পর মিশরের খেলোয়াড়রা জোড় দাবী জানিয়েছিলেন সালাহকে ফাউলটা ভিএআর-এ চেক করার। যদি ওটা ফাউল হয়, তাহলে নিয়ম অনুযায়ী পেনাল্টির সিদ্ধান্ত হওয়ার কথা। আর যদি ফাউল না হয়, তাহলে তো নরমাল খেলা চলবে।


আরও পড়ুন

রেফারিকে জালিম বললেন জিকো

০৮ জুলাই ২০২৬


বিতর্কের জন্ম সেখানেই।  মিসরের গোলের পর রেফারি ভিএআর চেক করে নিশ্চিত হলেন। অথচ আর্জেন্টিনার গোল তিনি চেক করলেন না! অবশ্যই রেফারির উচিত ছিল সেই গোলটাও ভিএআর-এ যাচাই করা। ভিএআর যাচাই করে একটা সিদ্ধান্ত নিতে সহায়তা করতো। অথচ সেটা তিনি যাচাই করেননি। এখানেই আসলে বিতর্কের সূত্রপাত।


আরেকটি দিক দেখেন, কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কোর ম্যাচে অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করেবন আর্জেন্টাইন রেফারিরা, যা এর মধ্যেই চূড়ান্ত হয়েছে। তাই আলোচনা হচ্ছে কেন সেই ম্যাচেই র্জেন্টাইন রেফারিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে? গত রাতের আরর্জন্টিনা-মিসর ম্যাচ পরিচালনা করেছেন ফ্রেঞ্চ রেফারি। এ সিদ্ধান্তগুলোও প্রশ্নের জায়গা তৈরী করে।

আপনি দেখেছেন, গ্রুপ পর্বের তিন নম্বর ম্যাচগুলো একই সময়ে শুরু হয়। যাতে একটা ম্যাচের রেজাল্ট কোনোভাবেই অন্য ম্যাচের রেজাল্ট প্রভাবিত করতে না পারে। কোনোভাবেই যাতে ম্যানিপুলেট না হয়। এ ব্যাপারে ফিফা এত কনসার্ন, ফ্রান্স-মরক্কো ম্যাচে তারা রাখছে আর্জেন্টাইন রেফারি! এতেও ফিফা বিতর্কের জন্ম দিচ্ছে। অন্য কোনো দেশের রেফারিকে দায়িত্ব দেওয়া যেত। অন্য কোনো রেফারি দিলেও যে আলোচনা-সমালোচনা তর্ক-বিতর্ক হবে না, সেটা বলার সুযোগ নেই। তবে এই জিনিসগুলো কি আরো সুচিন্তিতভাবে করা গেলে তো অনেক বিতর্কের জন্ম নিত না।


আরও পড়ুন

রেফারির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ মিসরের

০৮ জুলাই ২০২৬



বিশ্বকাপের প্রথম দিন থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন ম্যাচে বিভিন্নভাবে বিতর্ক তৈরি হয়েছে। সেগুলো নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছেই। যুক্তরাষ্ট্রের ব্যালোগানকে নিয়ে যেটা হয়েছে, সেটা তো নজিরবিহীন। রেড কার্ড পাওয়ার পর সেই খেলোয়াড়ের শাস্তি ফিফা মওকুফ করে বেলজিয়ামের বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে খেলার অনুমতি দেওয়া হয়। তার লালকার্ডটা অতি হাস্যকরভাবে দেওয়া হয়েছিল। আবার পরে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত স্থগিত করা হয় যাতে বেলজিয়ামের বিপক্ষে যুক্তরাষ্ট্র তাকে খেলাতে পারে। পৃথিবীতে এরকম নজির আমি দেখিনি। এরকম ব্যাপারগুলো যখন বারবার ঘটে, তখন পুরো আয়োজন ও ফিফার উদ্দেশ্যকেই বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করবে। আর সেটাই স্বাভাবিক।

২০২৬ ফুটবল বিশ্বকাপআর্জেন্টিনা-মিসরলিওনেল মেসিআর্জেন্টিনাফিফামোহাম্মদ সালাহ
১
মিসরের গোল কেন বাতিল, আর্জেন্টিনার কেন নয়?

মিসরের গোল কেন বাতিল, আর্জেন্টিনার কেন নয়?

লিওনেল মেসির জাদুর ছোঁয়ায় মিসরের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩-২ ব্যবধানে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচের ফল ছাপিয়ে আলোচনা চলছে রেফারির সিদ্ধান্ত নিয়ে। মিসরের দ্বিতীয় গোলটি ভিএআরের হস্তক্ষেপে বাতিল করা হয়েছিল। আবার প্রায় একই ধরনের ফাউল করলেও আর্জেন্টিনার গোল বাতিল হয়নি। ফুটবল পণ্ডিত ও সাবেক তারকাদের মতে, ভিএআরের সিদ্ধান্তই ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে। ম্যাচে যখন ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ফুটবল ইতিহাসের অন্যতম বড় অঘটনের জন্ম দেওয়ার পথে ছিল মিসর, ঠিক তখনই ঘটে ঘটনাটি। অধিনা...

বিস্তারিত পড়ুন...

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ