Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

১১ জন প্রবাসী নিয়ে ব্রাজিলের বিপক্ষে মরক্কোর নতুন রেকর্ড

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ২১:০৫
১১ জন প্রবাসী নিয়ে ব্রাজিলের বিপক্ষে মরক্কোর নতুন রেকর্ড

সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপের গ্রুপ সি-তে ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করা মরক্কো ম্যাচে গড়েছে এক অন্যরকম রেকর্ড। ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো কোনো জাতীয় দল মাঠে নামিয়েছে এমন একটি একাদশ, যার প্রতিটি সদস্যই নিজ দেশের মাটির বাইরে জন্মগ্রহণ করেছেন।

ঘটনাটি ঘটে দ্বিতীয়ার্ধের ২০তম মিনিটে। আজেদিন ওউনাহির পরিবর্তে মাঠে আসেন সামির এল মুরাবেত। মরক্কোর ভূখণ্ডের ভেতরে জন্ম নেওয়া একমাত্র খেলোয়াড় ওউনাহি মাঠ ছাড়তেই একাদশের প্রতিটি মুখ হয়ে ওঠে দেশের বাইরে বেড়ে ওঠা প্রবাসী ফুটবলারের। এ অবস্থা বজায় থাকে দ্বিতীয়ার্ধের ৪৪তম মিনিটে সুফিয়ান রাহিমির মাঠে আসা পর্যন্ত— ইতিহাসের পাতায় লেখা হয়ে যায় সেই ২৪ মিনিট।

সেই ঐতিহাসিক একাদশে ফ্রান্সে জন্ম নেওয়া চারজন — ইসা দিওপ, নিল এল আইনাউই, আইয়ুব বুয়াদি ও সামির এল মুরাবেত, স্পেনে জন্মগ্রহণকারী তিনজন— চাদি রিয়াদ, আশরাফ হাকিমি ও ইসমাইল সাইবারি; বেলজিয়ামের দুজন— শেমসেদিন তালবি ও বিলাল এল খান্নুস, নেদারল্যান্ডসের নুসাইর মাজরাউই এবং কানাডার ইয়াসিন বুনু ছিলেন।

এই রেকর্ডটি প্রথমে ভাঙার সম্ভাবনা ছিল ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র কুরাসাওয়ের। তাদের ২৬ সদস্যের দলে স্থানীয়ভাবে জন্মগ্রহণকারী মাত্র একজন খেলোয়াড় রয়েছেন। আজ রবিবার জার্মানির বিপক্ষে অভিষেক ম্যাচে কুরাসাও সেই পথেই হাঁটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ব্রাজিল-মরক্কো২০২৬ ফিফা বিশ্বকাপআশরাফ হাকিমি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: